চ্যাম্পিয়ন্স লিগের সেরা খেলোয়াড় বেনজেমা
চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে লিভারপুলকে গোলে হারিয়ে রেকর্ড ১৪তম শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। আর এই মৌসুমে রিয়ালের হয়ে অসাধারণ খেলেছেন করিম বেনজেমা। দলে অবদান রাখায় পুরস্কারও পেলেন এই ফরাসি ফরোয়ার্ড। আক্রমণভাগে বেনজেমার সঙ্গে জুটি গড়ে রিয়ালের সাফল্যের সাফল্যের দাবিদার ভিনিসিয়াস জুনিয়রও।
উয়েফার টেকনিক্যাল অবজার্ভার প্যানেল ২০২১-২২ মৌসুমে চ্যাম্পিয়নস লিগের সেরা ফুটবলার হিসেবে বেনজেমার নাম ঘোষণা করেছে। এছাড়া ভিনিসিয়াসকে দেওয়া হয়েছে সেরা উদীয়মান তারকার খেতাব। এবারের আসরে ১৫ গোল করে সর্বোচ্চ গোলদাতা বেনজেমা। পিএসজি, চেলসি ও ম্যানচেস্টার সিটির বিপক্ষে গুরুত্বপূর্ণ সময়ে জ্বলে উঠে রিয়ালকে রক্ষা করেছেন তিনি।
অন্যদিকে আসরে চার গোলের সঙ্গে ছয়টি অ্যাসিস্ট করেছেন ভিনিসিয়াস। বেনজেমার সঙ্গে জুটি বেঁধে বেশ কয়েকটি ম্যাচেই দলকে উদ্ধার করেছেন এ ব্রাজিলিয়ান তরুণ। ফাইনালে একমাত্র গোলটিও করেছেন ভিনিসিয়াস। যা তাকে টুর্নামেন্টের সেরা একাদশেও জায়গা এনে দিয়েছে।


আপনার মতামত লিখুন