খুঁজুন
, ,

কানাডার দাপট সামলে জিতল বেলজিয়াম

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 24 November, 2022, 11:40 am
কানাডার দাপট সামলে জিতল বেলজিয়াম

চোটের কারণে গ্রুপপর্বের প্রথম দুই ম্যাচ থেকে আগেই ছিটকে গেছেন রোমেলু লুকাকু। গ্যালারিতে হতাশ বদনে দেখছিলেন খেলা। তার বদলে মিচি বাতসুয়াইকে খেলান কোচ রবের্তো মার্টিনেজ। কোচের আস্থার প্রতিদান দিয়ে বাতসুয়াই করেছেন গোলও। তাতে মাঠের লড়াইয়ে কানাডার বিপক্ষে ১-০ গোলের ঘাম ঝরানো জয় পেয়েছে বেলজিয়াম।

বুধবার আহমাদ বিন আলী স্টেডিয়ামে ম্যাচের শুরুতে আক্রমণাত্মক ফুটবল খেলার বার্তা দেয় বেলজিয়াম। প্রথম মিনিটেই দূরপাল্লার শট নেন বাতসুয়াই। বল অবশ্য দাঁড়িয়েই ধরেন কানাডার গোলরক্ষক মিলান বোরজান।

অষ্টম মিনিটে তাজন বুকাননের শট ইয়ানিক কারাসকোর হাতে লেগে বেলজিয়ান গোলরক্ষক থিবো কোর্ত্তয়ার গ্লাভসে জমা পড়ে। কানাডার ফুটবলাররা হ্যান্ডবলের দাবিতে পেনাল্টির আবেদন করলেও রেফারি সাড়া দেননি। গোল কিকের পর খেলা চলার কয়েক সেকেন্ড গড়ালে ভিএআরের শরণাপন্ন হন রেফারি। পরে তিনি পেনাল্টির বাঁশিও বাজান এবং ইচ্ছাকৃতভাবে বলে হাত লাগানোয় কারাসকোকে হলুদ কার্ড দেখান।

স্পট কিক নিতে আসেন কানাডার তারকা ফরোয়ার্ড আলফনসো ডেভিস। ১০ মিনিটের সময় বায়ার্ন মিউনিখে খেলা ফুটবলারের শট ডানদিকে ঝাঁপিয়ে ঠেকান কোর্ত্তয়া। ফিরতি বলে ডেভিস শট নিলেও তাতে কাজের কাজ হয়নি।
ম্যাচের ১৩ মিনিটে অন্তত তিনটি গোলের সুযোগ পেয়েও কানাডা কাজে লাগাতে পারেনি। বারবার আক্রমণে আসা ডিফেন্ডার রিচি লারেয়ার শট প্রথমে অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। খানিক পর জোনাথন ডেভিডের কিক প্রতিপক্ষের এক ডিফেন্ডার ব্লক করেন। শেষে ডেভিড বল জালে জড়ানোর চেষ্টার আগ মুহূর্তে তাজন বুকানন অফসাইডে থাকায় রেফারি বাঁশি বাজান।

কানাডার রক্ষণে বারবার ত্রাস ছড়াতে থাকেন কেভিন ডি ব্রুইন ও এডেন হ্যাজার্ড। তাতে অবশ্য ৩৬ বছর পর বিশ্বকাপে আসা দলটি দমে যায়নি। চোখে চোখ রেখে দিয়েছে পাল্টা জবাব। ২৩ মিনিটে ইউরি টেলেসমানসের পাসে বল পেয়ে মিচি বাতসুয়াইয়ের শট বাধাপ্রাপ্ত হলে বেলজিয়াম লিড পায়নি।

আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা খেলার ২৭ মিনিটে ডেভিসের পাসে বল আদায় করা আতিবা হাচিনসনের শট অল্পের জন্য জালে জড়ায়নি। কানাডার কপালেও জোটেনি গোল। তিন মিনিট পর লারেয়ার পাসে বল পাওয়া অ্যালিস্টেইর জনস্টনের শট ঠেকান কোর্ত্তয়া।

প্রথম আধা ঘণ্টায় কানাডা পোস্ট বরাবর শট নেয় ১০টি, বিপরীতে বেলজিয়াম দুটির বেশি নিতে পারেনি। র‍্যাঙ্কিংয়ের দুই নম্বরে থাকা দলের বিপক্ষে কানাডা কতটা দাপট দেখিয়েছে, এটি তার বড় প্রমাণ।

ম্যাচের ৪৪ মিনিটে ভাঙে ডেডলক। নিজেদের অর্ধ থেকে টবি আলডেরউইরেল্ডের লম্বা পাসে বক্সের কাছে চলে যাওয়া বল নিয়ে বাঁ-পায়ের শটে গোল করেন মিচি বাতসুয়াই। লিড পায় বেলজিয়াম।

যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে লারেয়ার ক্রসে বল পাওয়া বুকাননের বাঁ-পায়ের শট অল্পের জন্য জালে ঢোকেনি। কানাডার সমতায় ফেরার দারুণ সুযোগ হাতছাড়া হয়।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার দুদলেরই কমে যায়। ৮০ মিনিটে কাইল লারিনের শট কোর্ত্তয়া দারুণভাবে ঝাঁপিয়ে ধরে দলকে রক্ষা করেন। শেষদিকে দুদলই কিছু আক্রমণ হানলেও পায়নি জালের দেখা।

Feb2
Feb2

চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লংমার্চ’ শুরু

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 5 September, 2026, 10:12 am
চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লংমার্চ’ শুরু

গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যের ঊর্ধ্বগতি রোধ চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী ‘লংমার্চ’ শুরু হয়েছে।

এর আগে আজ (শনিবার) সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে উদ্বোধনী সমাবেশ করেন ১১ দলীয় ঐক্য। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সমাবেশ শেষে চট্টগ্রাম অভিমুখী এ ‘লং মার্চ’ শুরু হয়।

পবিত্র কোরআন তেলাওয়ায়াতরে মাধ্যমে শুরু হওয়া সমাবেশে উদ্বোধনী বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।

এতে বক্তব্য রাখছেন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতা, বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বক্তব্যের পর চট্টগ্রাম অভিমুখে লং মার্চের বহর রওনা হয়।

লং মার্চের রুটে পূর্বনির্ধারিত বিভিন্ন পয়েন্টে পথসভা হবে। প্রথমটি নারায়ণঞ্জের কাচপুর ব্রিজের কাছে ট্রাকস্টান্ডে, কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল, মীরের সরাই এবং সবশেষ চট্টগ্রামের লালদিঘি ময়দানে জনসভা অনুষ্ঠিত হবে।

সিফাতকে ছেড়ে দেন, ভালোই ভালোই ছেড়ে দেন : শফিকুর রহমান

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 5 September, 2026, 9:57 am
সিফাতকে ছেড়ে দেন, ভালোই ভালোই ছেড়ে দেন : শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, অতিষ্ঠ হয়ে, বিরক্ত হয়ে সিফাত নামের একজন তরুণ কী বলেছিল, তাতে বাংলাদেশ উলটপালট হয়ে যাওয়ার মতো করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। দলীয় সন্ত্রাসীরা থানায় নিয়ে তাকে নাজেহাল করেছে। ওকে ছেড়ে দেন। ভালোই ভালোই ছেড়ে দেন। যদি না ছাড়েন, তাহলে মনে রাখবেন, এক নূর হোসেন, এক ইয়াসমিন, এক ডাক্তার মিলন অনেকের গদিকে একদম ওলটপালট করে দিয়েছিল। কখন যে পচা শামুকে পা কাটবে, কেউ বলতে পারবে না।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে মতিঝিলে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী শান্তিপূর্ণ লং মার্চের উদ্বোধনী সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা পরিষ্কারভাবে বলে দিতে চাই, সিফাতের মুখের ভাষা দিয়ে নয়, কিন্তু যে বিষয়ে সে প্রতিবাদ করেছে, এই বিষয়ে বাংলাদেশের ১৮ কোটি মানুষ প্রয়োজনে সিফাত হয়ে গর্জন করবে।

তিনি আরও বলেন, ‘আমাদের দাবি স্পষ্ট, ছয় দফা দাবি আপনারা দেখেছেন। তার সাথে সপ্তম দফা হবে, কোনো চাঁদাবাজ এবং দুর্নীতিবাজের অস্তিত্ব বাংলাদেশে আমরা বরদাস্ত করব না।’

ডা. শফিকুর রহমান বলেন, জনগণ চাঁদাবাজদের জ্বালায় অতিষ্ঠ। দুর্নীতিবাজদের হাতে জনগণের অধিকার লুণ্ঠিত। গ্যাস নাই, পানি নাই, ইলেকট্রিসিটি নাই। কিন্তু গ্যাসের বিলও যথারীতি আছে। কারেন্টের ভূতুড়ে বিল আছে। পানির জন্য কথা বলা যাবে না।

তিনি বলেন, ঢাকাবাসী আপনারা দোয়া করবেন। আমরা আপনাদের এ দেশের ১৮ কোটি মানুষের দাবি আদায়ের জন্য অঙ্গীকারবদ্ধ। সেই অঙ্গীকার পূরণ করতেই আমরা এই কর্মসূচি শুরু করেছি। আমরা দেখতে পাচ্ছি, আমাদের কর্মসূচির ঔষধ ইতোমধ্যে কাজ করতে শুরু করেছে।

তিনি আরও বলেন, ‘বিভিন্ন জায়গায় তার ক্রিয়া-প্রতিক্রিয়া শুরু হয়েছে। ক্রিয়া হলে মোবারকবাদ। প্রতিক্রিয়া হলে আমরা বলে দিচ্ছি। আপনারা বলছেন, এই করলে সেই করলে ছাড় দিয়ে কথা বলা হবে না। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি করলে জনগণও কাউকে ছাড় দিয়ে কথা বলবে না।’

তিনি আরও বলেন, আমরা আজ কোনো দল, ব্যক্তিগোষ্ঠীর জন্য এই রাস্তায় নামিনি। আমরা নেমেছি বাংলাদেশে ১৮ কোটি মানুষের পক্ষে। আমরা জনগণের জন্য রাস্তায় নেমেছি। জনগণের অধিকার আদায় করে ঘরে ফিরব। আমাদের এই আন্দোলন চলবে রাস্তায়, রাজপথে এবং জাতীয় সংসদে। সমান্তরালে আন্দোলন চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত ১৮ কোটি মানুষের প্রত্যেকটি অধিকার প্রতিষ্ঠিত না হবে।

আজকে যত বাধা-বিপত্তি আসুক, আমাদের লং মার্চ চট্টগ্রাম পৌঁছাবেই

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 5 September, 2026, 9:12 am
আজকে যত বাধা-বিপত্তি আসুক, আমাদের লং মার্চ চট্টগ্রাম পৌঁছাবেই

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘আজকে যত বাধা-বিপত্তি আসুক না কেন, আমাদের এই লং মার্চ চট্টগ্রাম পৌঁছাবেই পৌঁছাবে। ২০২৪ সালের ৫ আগস্ট সারা বাংলাদেশের মানুষ লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে সবাই ঢাকায় একত্রিত হয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছিল। এবার আমরা ঢাকা থেকে চট্টগ্রাম এবং অন্যান্য বিভাগের উদ্দেশ্যে লং মার্চের যাত্রা শুরু করেছি। নতুন করে যারা স্বৈরাচার হতে যাচ্ছে, সেই স্বৈরাচার হওয়ার পথ বন্ধ করার জন্য আমাদের এই লং মার্চ।’

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে মতিঝিলে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী শান্তিপূর্ণ লং মার্চের উদ্বোধনী সমাবেশ তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘এই লং চাঁদাবাজ, সন্ত্রাস, মাদকের বিরুদ্ধে লং মার্চ। এই লং মার্চ যারা তেল, গ্যাস, বিদ্যুতের সিন্ডিকেট করে দাম বৃদ্ধির পাঁয়তারা করছে, তাদের বিরুদ্ধে লং মার্চ। এই লং মার্চ যারা ৭০ শতাংশ জনগণের গণরায়ের সঙ্গে প্রতারণা করেছে, তাদের বিরুদ্ধে লং মার্চ।’

তিনি আরও বলেন, ‘আমরা জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা দলে দলে এই লং মার্চে অংশগ্রহণ করুন। এই লং মার্চ কোনো ১১ দলের লং মার্চ নয়। এই লং মার্চ বাংলাদেশের আপামর সাধারণ মানুষের লং মার্চ।’

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা লং মার্চ শান্তিপূর্ণভাবে পালন করব। যদি সরকার বাধা দেওয়ার চেষ্টা করে, এই লং মার্চের ছয় দফা এক দফাতে পরিণত হবে।’