খুঁজুন
, ,

বেলজিয়ামের বিদায়, দ্বিতীয় রাউন্ডে ক্রোয়েশিয়া

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 1 December, 2022, 11:25 pm
বেলজিয়ামের বিদায়, দ্বিতীয় রাউন্ডে ক্রোয়েশিয়া

বেলজিয়ামের গোল্ডেন জেনারেশনের এটিই ছিল শেষ বিশ্বকাপ। ডি ব্রুইনা, লুকাকু, হ্যাজার্ডদের মত একঝাঁক তারকায় ঠাসা বেলজিয়াম দল ২০১৮ বিশ্বকাপে তৃতীয় হয়ে এ বিশ্বকাপে ভালো করার আশা নিয়ে এসেছিল। কিন্তু কাতার বিশ্বকাপে মাত্র এক ম্যাচে জয় আর বাকি দুটিতে হেরে চোখের জলে বিদায় নিতে হলো তাদের। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে বহুবার সুযোগ সৃষ্টি করেও গোলের দেখায় পায়নি বেলজিয়াম। ক্রোয়েটদের জমাট রক্ষণ ভাঙতে ব্যর্থ হন লুকাকু, ডি ব্রুইনরা। ফলে গোলশূন্য ড্রতে খেলা শেষ হলে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয় বেলজিয়ামের।

১০ বারের মোকাবিলায় বেলজিয়ামের বিপক্ষে মাত্র দুবার পরাজিত হয় ক্রোয়েশিয়া। এমন দাপুটে পরিসংখ্যান নিয়ে বেলজিয়ামের বিপক্ষে শুরু থেকে খেলতে থাকে গতবারের রানার্সআপ দলটি। ম্যাচের ১০ মিনিটে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পায় বেলজিয়াম। কিন্তু কারাসকোর শট রুখে দেন ক্রোয়েট গোলরক্ষক। ১৩ মিনিটে বেলজিয়ামের হয়ে ম্যাচের সহজ সুযোগ মিস করেন মার্টেনস। ডি ব্রুইনের বাড়ানো বলে গোলরক্ষককে একা পেয়েও বল গোলবারের উপর দিয়ে মারেন তিনি।

এর ঠিক ৩ মিনিট পরেই ম্যাচের সবচেয়ে আলোচিত মুহূর্তটি আসে বেলজিয়ান ডি বক্সের ভেতর। ক্রোয়েশিয়ার ফ্রি কিক থেকে বল ডি বক্সের ভেতর ঢুকলেও সেখানে ক্রামারিচকে ফাউল করে বসেন কারাসকো। রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন। কিন্তু ভিএআর এর মাধ্যমে দেখা যায় পেনাল্টির আগেই অফসাইডে ছিলেন লভরেন। যে কারণে পেনাল্টি বাতিল করে দেন রেফারি।

৩৩ মিনিটে আবারো গোলের সুযোগ পায় ক্রোয়েশিয়া। এবার লিভায়ার শট গোলবারের দিয়ে চলে যায়। ম্যাচ শেষের ১ মিনিট আগে সসার শট আবারো চলে যায় গোলবারের বাইরে দিয়ে ফলে গোলশূন্য ড্র অবস্থাতেই বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই রোমেলু লুকাকুকে মাঠে নামায় রেড ডেভিলরা। ৫১ মিনিটে গোলের সুযোগ পায় ডি ব্রুইন। তার বুলেট গতির শট গোলবারের উপর দিয়ে চলে যায়। ৫৪ মিনিটে এবার ক্রোয়েশিয়ার আক্রমণ থেকে ব্রজোভিচের শট রুখে দেন কুর্তোয়া। ৬০ মিনিটে প্রায় গোলের দেখায় পেয়ে গিয়েছিল বেলজিয়াম কিন্তু বাধা হয়ে দাঁড়ায় গোলবার। লুকাকুর ডান পায়ের শট গোলরক্ষকে পরাস্ত করলেও গোলবারে লেগে বাইরে চলে যায়।

৬৪ মিনিটে আবারো গোলের সুযোগ পায় লুকাকু। এবার তার হেড চলে যায় গোলবারের সামান্য উপর দিয়ে। ম্যাচের শেষ দিকে ৮৭ মিনিটে আবারো গোলের সুযোগ হাতছাড়া করেন লুকাকু। এবারও তার শট দেখা পায়নি গোলের। ৯০ মিনিটে ম্যাচের সবচেয়ে সহজ সুযোগটি মিস করেন ইন্টার মিলানে ধারে খেলতে যাওয়া লুকাকু। থোরান হ্যাজার্ডের বাড়ানো বলে ফাঁকা জায়গায় বল পেয়েও তা গোল মুখে ঢুকাতে পারেননি তিনি। মূলত লুকাকুর এতগুলো গোল মিসেই কপাল পুড়ে বেলজিয়ামের। খালি হাতেই বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয় বেলজিয়ামকে। অন্যদিকে ড্র করে গ্রুপের রানার্সআপ হয়েই দ্বিতীয় রাউন্ডে ওঠে ক্রোয়েশিয়া।

Feb2
Feb2

সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 9 October, 2026, 11:05 am
সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা

দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ স্বর্ণালংকারে দাম প্রতি ভরিতে সর্বোচ্চ দুই হাজার ২১৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।

​শুক্রবার (৯ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানিয়েছে। সোনার এই নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর করা হয়েছে।

​বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, আজ (​শুক্রবার) সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক বৈঠকে এই নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

​নতুন মূল্য তালিকা অনুযায়ী, এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালংকারে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা। যা গতকাল ছিল ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা।

​২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা এখন থেকে বিক্রি হবে এক লাখ ৮৯ হাজার ৭১৫ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার নতুন দাম ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা।

​সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৩১৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৬৮৩ টাকা।

জাপান কারাতে অ্যাসোসিয়েশন চট্টগ্রাম রিজিয়নের বিশেষ সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 8 October, 2026, 9:45 pm
জাপান কারাতে অ্যাসোসিয়েশন চট্টগ্রাম রিজিয়নের বিশেষ সভা অনুষ্ঠিত

জাপান কারাতে অ্যাসোসিয়েশন (জেকেএ) চট্টগ্রাম রিজিয়নের এক বিশেষ সভা অদ্য বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৬ ঘটিকায় চট্টগ্রামস্থ একটি রেস্টুরেন্ট’র হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

জাপান কারাতে অ্যাসোসিয়েশনের বাংলাদেশ প্রতিনিধি ও টেকনিক্যাল ডিরেক্টর তুলুশ শামস এর সভাপতিত্বে ও চট্টগ্রাম মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক ও ক্রীড়া ব্যক্তিত্ব তানভীর মল্লিকের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপান কারাতে অ্যাসোসিয়েশন ওয়ার্ল্ড ফেডারেশন বাংলাদেশের নির্বাহী কমিটির চেয়ারম্যান রতন তালুকদার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেকেএ এর নির্বাহী পরিচালক ইমতিয়াজ সেলিম।

সভায় জাপান কারাতে অ্যাসোসিয়েশন (জেকেএ) চট্টগ্রাম রিজিয়নাল কমিটি গঠনের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। জাতীয় কমিটির প্রস্তাবনা অনুযায়ী চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ও চট্টগ্রামের বিশেষ ক্রীড়া ব্যক্তিত্ব মুহাম্মদ শাহেদ-কে চট্টগ্রাম রিজিয়নের নতুন চেয়ারম্যান পদে মনোনীত করা হয়।

বরণ অনুষ্ঠানে জাপান কারাতে অ্যাসোসিয়েশন ওয়ার্ল্ড ফেডারেশন বাংলাদেশের নির্বাহী কমিটির চেয়ারম্যান রতন তালুকদার নবনিযুক্ত চেয়ারম্যান মুহাম্মদ শাহেদ-কে জেকেএ-এর টাই পরিয়ে দেন এবং টেকনিক্যাল ডিরেক্টর তুলুশ শামস ব্যাজ পরিয়ে তাকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক দিনকাল পত্রিকার ব্যুরো প্রধান হাসান মুকুল, পিআরইউর সদস্য সচিব ইমরান এমি, অরুপ বড়ুয়া, মোহাম্মদ আলী সাকী, সেলিম উদ্দিন রাসেল, জাফর আহমেদ খোকন, জিল্লুর রহমান জুয়েল, আতিকুর রহমান, জহিরুল ইসলাম, জাহাঙ্গীর আলম বাবু, মেজবাহ উদ্দিন মিন্টু, রাশেদুল কলিম, শাবাব ইয়াজদানী, মঞ্জুর আলম মঞ্জুসহ কারাতের খেলোয়াড় বৃন্দ।

সভায় নবনিযুক্ত চেয়ারম্যান মুহাম্মদ শাহেদ আগামী ৩০ কার্যদিবসের মধ্যে নতুন কমিটি ঘোষণার প্রতিশ্রুতি দেন।

জঙ্গল সলিমপুরে সারদার আদলে হচ্ছে পুলিশ একাডেমি: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 8 October, 2026, 7:47 pm
জঙ্গল সলিমপুরে সারদার আদলে হচ্ছে পুলিশ একাডেমি: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে রাজশাহীর সারদার আদলে প্রায় ৩০০ একর জায়গাজুড়ে একটি পুলিশ একাডেমি প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে ৭২ একর জায়গায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ‘বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত জাতীয় কমিটির দ্বিতীয় সভা’ এবং ‘চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের সার্বিক আইনশৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত সভা’ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা জানান মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গল সলিমপুরের সরকারি খাসজমি উদ্ধার করে এলাকাটিকে সন্ত্রাসমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে রাজশাহীর সারদার আদলে প্রায় ৩০০ একর জায়গায় পুলিশ একাডেমি প্রতিষ্ঠা করা হবে। পাশাপাশি ৭২ একর জায়গায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তর করা হবে।

তিনি বলেন, জঙ্গল সলিমপুরের অবৈধ অধিবাসীদের পুনর্বাসন এবং সরকারি জমিতে নিয়মতান্ত্রিক সুশাসন প্রতিষ্ঠার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা ও অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কক্সবাজারের পাহাড়ি এলাকায়, বিশেষ করে রঙ্গিখালী ও নোয়াখালীপাড়ায় পাহাড়কেন্দ্রিক অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনা রোধে রামুর ১০ ইনফ্যান্ট্রি ডিভিশনের নেতৃত্বে দুটি সেনাবাহিনী ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া ক্যাম্পের বাইরের ক্ষতিগ্রস্ত কাঁটাতারের বেড়া পুনর্নির্মাণ, সোলার লাইট স্থাপন, সিসিটিভি ক্যামেরা বসানো এবং ওয়াচ টাওয়ার ও কন্ট্রোল টাওয়ার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

ক্যাম্পের অভ্যন্তরে অপরাধ দমনে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে মন্ত্রী বলেন, মাদক কারবার, অনলাইন জুয়া, মানবপাচার ও সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা বন্ধে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) নেতৃত্বে সমন্বিত যৌথ অভিযান আরও জোরদার করা হবে।

তিনি জানান, এপিবিএনে কর্মরত প্রায় ৪০০ উপপরিদর্শক (এসআই) পদমর্যাদার কর্মকর্তাকে মামলার তদন্তভার দেওয়ার আইনি এখতিয়ার দেওয়া হয়েছে। এতে অপরাধ দমন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

তবে জরুরি পরিস্থিতিতে সশস্ত্র বাহিনীর প্রতিনিধি হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেলের নেতৃত্বে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুযায়ী নিরাপত্তা জোরদারের বিধান বহাল রয়েছে বলেও জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মহলের সহযোগিতা এবং জাতিসংঘের সমন্বিত উদ্যোগে দ্রুততম সময়ে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব বলে সরকার বিশ্বাস করে।