রাউজান স্টেশন মডলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা-সমাবেশ অনুষ্ঠিত
ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২, ৩:৪৯ বিকাল
শতভাগ ভর্তি, ঝরে পড়া রোধসহ বিদ্যালয়ে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে রাউজান উপজেলার স্টেশন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার(৫ ডিসেম্বর) সকালে রাউজান স্টেশন মডলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আ.ন.ম ওয়াহিদ দুলাল।
সহকারী শিক্ষক অনিল মজুমদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সহ সভাপতি জয়নুল আবেদীন, সদস্য আবুল মনসুর, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাছিমা সুলতানা, সমাজ সেবক মাওনানা মোহাম্মদ এনাম, সমাজকে মাহমুদ নেওয়াজ চৌধুরী, সিনিয়র শিক্ষক আনোয়ারুল আজিমসহ শিক্ষক ও অভিভাবকবৃন্দ।
মা-সমাবেশে বক্তব্যরা বলেন,সুশিক্ষিত জাতি গঠনে মায়েদের ভূমিকা অপরিসীম।সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হলে প্রতিটি মায়েদের সচেতন হতে হবে।সন্তানের জীবনের প্রথম শিক্ষার হাতেখড়ি মায়ের কাছ থেকেই শুরু হয়।মা একজন সন্তানের জীবনে অনন্য ভূমিকা পালন করেন। মা একটু সচেতন হলেই সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারেন।সন্তানদের লেখাপড়ায় মনোযোগী করতে মায়েদের আরও দায়িত্বশীল হওয়ার অনুরোধ জানান বক্তারা।
২৪ঘণ্টা/জেআর



আপনার মতামত লিখুন