পেকুয়ায় অগ্নিকাণ্ডে দু’ভাইয়ের ঘর ভষ্মীভূত
কক্সবাজারের পেকুয়ায় বিদ্যুতের শর্টসার্কিটের আগুনে দু’ভাইয়ের বসতঘর ভষ্মীভূত হয়েছে। গত ৯ ডিসেম্বর রাত ৮টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের মটকাভাঙা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানাগেছে, মটকাভাঙা এলাকার মৃত. ইসলাম মিয়ার ছেলে আবু ছিদ্দিকের বাড়িতে আগুনের সূত্রপাত ঘটে। এ সময় তার বসতঘর পুঁড়ে যায়। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের তার বড় ভাই সৌদি প্রবাসি আবু তাহেরের বাড়ি সম্পুর্ণ পুঁড়ে যায়। স্থানীয় লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
আবু ছিদ্দিকের ছেলে মো.মাসুদ হোসেন বলেন, বাড়িতে আমি একা ছিলাম। সকালে বাবা ও মা মহেশখালীর মাতারবাড়িতে বোনের বাড়িতে বেড়াতে যায়। বড় আম্মাও সকালে বাপের বাড়তে যায়। চোখের সামনে দু’টি বাড়ি পুঁড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয় ইউপি সদস্য শাহ আলম বলেন, বিদ্যুতের আগুনে দু’টি বাড়ি পুঁড়ে গেছে। পেকুয়া উপজেলা ফায়ার সার্ভিস আসার আগেই বাড়ি দু’টি সম্পুর্ণ পুঁড়ে যায়। নগদ টাকা, আসবাবপত্রসহ প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হতে পারে বলে তিনি জানান।
২৪ঘণ্টা/জেআর


আপনার মতামত লিখুন