খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি জামায়াত শীতার্ত মানুষের পাশে কম্বল নিয়ে নয়, মিথ্যা কথার ঝুড়ি নিয়ে বসেছে- আ জ ম নাছির

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৪ জানুয়ারি, ২০২৩, ৫:০৮ অপরাহ্ণ
বিএনপি জামায়াত শীতার্ত মানুষের পাশে কম্বল নিয়ে নয়, মিথ্যা কথার ঝুড়ি নিয়ে বসেছে- আ জ ম নাছির

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, দেশে শীতের তীব্রতা বাড়ায় দরিদ্র ও অসহায় মানুষ কষ্ট পাচ্ছে। শীত এলেই দরিদ্র অসহায় মানুষ শীতে কাতর হয়ে যায়, খাবারের চেয়েও তাদের শীত নিবারণ অতীব প্রয়োজন হয়ে পড়ে। সরকারের পাশাপাশি সমাজের বিত্তশালীদের শীতার্ত মানুষদের পাশে দাঁড়াতে হবে। বিশেষ করে আমাদের নজর দিতে হবে ছিন্নমূল খেটে খাওয়া মানুষ, শিশু ও বয়স্কদের প্রতি। মানবতার পাশে দাঁড়ানোই হচ্ছে সর্বোত্তম কাজ। অথচ বিএনপি জামায়াতকে শীতার্ত মানুষের পাশে দেখা যাচ্ছে না। তাদেরকে দেখা মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো, আন্দোলনের নামে সন্ত্রাস নৈরাজ্য কর্মকান্ডে। একটি রাজনৈতিক দলের কাজ মানুষের পাশে দাঁড়ানো। জনকল্যাণমুখী কর্মকাণ্ড পরিচালনা করা। আর বিএনপি করছে তার উল্টোটা। তারা জনসেবার পরিবর্তে মানুষের কাছে মিথ্যা কথার ঝুড়ি নিয়ে বসেছে ।

আজ বুধবার সকাল ১০টায় মুরাদপুর মোড়স্থ করিম’স আইকন কমার্শিয়াল কমপ্লেক্সের সামনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও কেন্দ্রীয় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির সাবেক সদস্য রেজাউল করিমের ব্যক্তিগত উদ্যোগে এলাকার ৪০০ জন গরিব-দুঃখী শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি একথা বলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭ নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি কাজী রাশেদ আলী জাহাঙ্গীর,চসিক সংরক্ষিত কাউন্সিলর জেসমিন পারভীন জেসী ,পাচঁলাইশ থানা আওয়ামী লীগ নেতা রফিউল হায়দার রফি,শাহজাহান সুফি,মহানগর স্বেচ্ছাসেবক লীগের উপদেষ্টা আনোয়ারুল ইসলাম বাপ্পী,৭ নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এস এম খালেদ বাবলু,পশ্চিম ষোলশহর এ ইউনিট আওয়ামী লীগ সভাপতি এস এম আলমগীর, সাধারণ সম্পাদক জাহেদুল আলম,বি ইউনিট আওয়ামী লীগ সভাপতি মো ইদ্রিস, সাধারণ সম্পাদক মো জাহেদ,সি ইউনিট আওয়ামী লীগ সভাপতি শাকিল মাহমুদ,সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম দিলু,শুলকবহর ওয়ার্ড এর মুরাদপুর ইউনিট আওয়ামী লীগ সভাপতি কফিলউদ্দিন খোকন,সাধারণ সম্পাদক প্রিয়লাল,বাদুরতলা ইউনিট আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তৌহিদুল আনোয়ার সেন্টু,নাসিরাবাদ ইউনিট আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অহিদ চৌধুরী মুক্তি,৪২ নং সাংগঠনিক ওয়ার্ড এ ইউনিট আওয়ামী লীগ সভাপতি শাহীনুল আলম শাহীন,সাধারণ সম্পাদক আসাদ সর্দার,সি ইউনিট আওয়ামী লীগ সভাপতি মাহফুজুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক কামাল হোসেন,সৈয়দ ইমতিয়াজুর রহমান শাহজাহান,শাহেদ হায়দার খান,পলিটেকনিকেল ছাত্রলীগের সাবেক সভাপতি রিয়াদুল করিম।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…