খুঁজুন
শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ফখরুল-আব্বাসের জামিন বহাল

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ৮ জানুয়ারি, ২০২৩, ১০:৩৩ পূর্বাহ্ণ
ফখরুল-আব্বাসের জামিন বহাল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে হাই কোর্টের দেওয়া ছয় মাসের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।

রোববার (০৮ জানুয়ারি) সকালে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।

একইসঙ্গে হাই কোর্টে জামিন প্রশ্নে জারি করা রুল ৩০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে বলা হয়।

এসময় আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

অন্যদিকে বিএনপির দুই নেতার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, আইনজীবী মাহবুব উদ্দিন খোকন, রুহুল কুদ্দুস কাজল ও সগীর হোসেন লিয়ন।
এর আগে, গত ০৩ জানুয়ারি বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাই কোর্ট বেঞ্চ রুল জারি করে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে ছয় মাসের জামিন দেন।

পরদিন (০৪ জানুয়ারি) জামিনাদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। ওইদিন আপিল বিভাগের চেম্বার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম রাষ্ট্রপক্ষের আবেদনের ওপর ০৮ জানুয়ারি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠানোর আদেশ দেন।

ঢাকায় গত ১০ ডিসেম্বর বিএনপির বিভাগীয় সমাবেশ ও স্থান নির্ধারণ নিয়ে উৎকণ্ঠা-উত্তেজনার মধ্যে গত ০৭ ডিসেম্বর নয়াপল্টনে জমায়েত হওয়া বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে একজনের মৃত্যু ও শতাধিক আহত হন।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে হাতবোমা ছোড়া হয়েছে- এমন অভিযোগ তুলে তখন ওই কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। গ্রেফতার করা হয় কেন্দ্রীয় কয়েকজন নেতাসহ কয়েকশ নেতাকর্মীকে। সেদিন মির্জা ফখরুলকে গ্রেফতার না করলেও পরদিন রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। একই রাতে আটক করা হয় মির্জা আব্বাসকেও। পরদিন ৯ ডিসেম্বর পুলিশের ওপর হামলা ও উসকানি দেওয়ার মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

আদালতে তাদের পক্ষে জামিন আবেদন করা হলেও তা নাকচ করে কারাগারে পাঠানো হয়। এরপর ১২ ডিসেম্বরও তাদের জামিন আবেদন নামঞ্জুর হয়।

এ সময় তদন্ত কর্মকর্তা কয়েক দফা জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নিতে চাইলেও রিমান্ড নামঞ্জুর করেন আদালত। পরে ১৫ ও সর্বশেষ ২১ ডিসেম্বরও তাদের জামিন আবেদন নাকচ হয়। এরপরই উচ্চ আদালতে জামিন আবেদন করা হয়।

Feb2

৫ গোল ও ১ লাল কার্ডের ম্যাচে বসনিয়াকে হারাল সুইজারল্যান্ড

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৮:৫৫ পূর্বাহ্ণ
৫ গোল ও ১ লাল কার্ডের ম্যাচে বসনিয়াকে হারাল সুইজারল্যান্ড

৭৩ মিনিট পর্যন্ত গোলশূন্য সমতায় ছিল সুইজারল্যান্ড ও বসনিয়া-হার্জেগোভিনার ম্যাচ। এরপরই শুরু হয় উত্তেজনাপূর্ণ লড়াই, যেখানে ১০ জনের বসনিয়াকে চেপে ধরেছিল সুইসরা। বিরতির পর বদলি নামা ইয়োহান মানজামবির তিন মিনিটেই গোলের খাতা খোলেন। তার জোড়া গোলে বসনিয়াকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে সুইজারল্যান্ড।

এর আগে দুই দলের শুরুটা ছিল ম্যাড়ম্যাড়ে। উভয়েই প্রথমার্ধে কেবল একটি করে শট লক্ষ্যে রাখতে পারে। যা থামিয়েছেন গোলরক্ষকরা। তবে সেই তুলনায় বিরতির আগে ফাউল হয়েছে অনেক। শেষ পর্যন্ত প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য সমতায়। ম্যাচে সুইজারল্যান্ডের পক্ষে মানজামবির জোড়া গোল ছাড়া একবার করে স্কোরশিটে নাম তোলেন রুবেন ভার্গাস ও গ্রানিত জাকা। বিপরীতে, বসনিয়া এরমিন মাহমিচের গোলে ব্যবধান কমায়।

৭১ মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন সুইস মিডফিল্ডার জোহান মানজাম্বি। মিনিট তিনেক পর দুর্দান্ত এক ভলিতে তিনি ম্যাচের ডেডলক ভেঙে বিশ্বকাপের প্রথম গোলটি করেন। ৮৪তম মিনিটে সুইসদের পক্ষে ব্যবধান দ্বিগুণ করেন ভার্গাস। এর মিনিট চারেক আগে বিপজ্জনক ট্যাকলের কারণে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় বসনিয়ার তারিক মুহারেমোভিচ। ফলে দলটি ১০ জনের দলে পরিণত হয়।

মানজাম্বি ৯০তম মিনিটে ভার্গাসের পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন। আর অতিরিক্ত সময়ে ম্যাচের একেবারে শেষ কিকে পেনাল্টি থেকে গোল দিয়ে ব্যবধান আরও বাড়ান সুইজারল্যান্ড অধিনায়ক গ্রানিত জাকা। তার আগে বসনিয়ার পক্ষে এক গোল শোধ দিয়েছেন এরমিন মাহমিচ।

বসনিয়া ম্যাচ হারলেও বিশ্বকাপে নিজেদের মাত্র দ্বিতীয় আসর খেলতে এসে নকআউট পর্বে ওঠার সম্ভাবনা এখনও টিকিয়ে রেখেছে। শক্তিশালী সুইজারল্যান্ডের বিপক্ষে তারা দ্বিতীয়ার্ধের অনেকটা সময় পর্যন্ত লড়েছে প্রায় সমানে সমান। চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে বিশ্বকাপের অন্যতম আয়োজক কানাডার সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল বসনিয়া।

পাগলাটে ম্যাচে কাতারকে ৬ গোলে উড়িয়ে কানাডার ইতিহাসগড়া জয়

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৮:৪২ পূর্বাহ্ণ
পাগলাটে ম্যাচে কাতারকে ৬ গোলে উড়িয়ে কানাডার ইতিহাসগড়া জয়

যেন কিছুতেই ক্ষুধা মিটছিল না কানাডার। বিশ্বকাপে নিজেদের প্রথম জয় পাওয়ার লক্ষ্যে নেমে কাতারকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে টুর্নামেন্টের আয়োজক দেশটি। পুরো আসর থেকে ছিটকে দেওয়ার মতো চোট এবং দুই লাল কার্ডের পাগলাটে ম্যাচে কাতারকে ৬-০ গোলে উড়িয়ে দিলো কানাডা। তাদের ইতিহাসগড়া জয়ের পথে জোনাথান ডেভিড দুর্দান্ত এক হ্যাটট্রিক করেছেন।

স্বাগতিক কানাডা ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে নেমে শুরু থেকেই চেপে ধরেছিল কাতারকে। সেই দাপট অব্যাহত রেখে ১৬ মিনিটেই তাদের স্কোরবোর্ড পরিবর্তন শুরু। যা চলেছে ইনজুরি সময় পর্যন্ত। উল্টো দুই অর্ধে দুই লাল কার্ডের সুবাদে ৯ জন নিয়ে কাতার গভীর খাদে পড়ে যায়। সেখান থেকে তাদের আর ওঠা হয়নি।

কানাডার বড় জয়ে ডেভিডের হ্যাটট্রিকের পাশাপাশি একবার করে স্কোরশিটে নাম তোলেন কাইল লারিন ও নাথান সালিবা। অন্য গোলটি ছিল কাতারি ফুটবলারের আত্মঘাতী। পুরো ম্যাচে ৭৮ শতাংশ পজেশন নিয়ে কানাডা ৩২টি শট নেয়, এর মধ্যে ৯টি লক্ষ্যে ছিল। বিপরীতে ভঙ্গুর কাতার ২ শটের একটিও লক্ষ্যে রাখতে পারেনি।

গত সপ্তাহে ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে অংশ নেওয়ার কারণে টরন্টোতে কানাডার উদ্বোধনী ম্যাচে উপস্থিত থাকতে থাকতে পারেননি দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি। আজ (শুক্রবার) বিশ্বকাপে দেশটির প্রথম জয় পাওয়ার ম্যাচে তিনি মাঠে উপস্থিত ছিলেন। তাকে সাক্ষী রেখে ১৬তম মিনিটে টুর্নামেন্টে নিজের দ্বিতীয় গোল করেন সাইল লারিন। জোনাথন ডেভিডের ভলি শট কাতারের গোলরক্ষক মাহমুদ আবুনাদা প্রতিহত করলে লারিন ফিরতি শটে গোল করেন।

২৯তম মিনিটে ডান পায়ের ভলি শটে ব্যবধান দ্বিগুণ করেন ডেভিড। এটি ছিল এক বছরেরও বেশি সময় পর ওপেন প্লে থেকে তার প্রথম গোল। ৩৩তম মিনিটে কানাডিয়ান ফরোয়ার্ড তেজন বুকানানকে বক্সের কাছাকাছি জায়গায় ফাউল করে লাল কার্ড দেখেন কাতারের হোমাম আহমেদ। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে স্কোরলাইন ৩-০ করে কানাডা। ক্রসবারে লেগে ফিরে আসা একটি শট থেকে গোলমুখের জটলার মধ্যে ডেভিড বল জালে জড়ান।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ইসমায়েল কোনেয়েকে ভয়ঙ্কর ট্যাকল করেন আসিম মাদিবো। যে কারণে তিনি লাল কার্ড দেখলে কাতার ৯ জনের দলে পরিণত হয়। চোট পাওয়া কোনেয়ের বাম পা অস্বাভাবিকভাবে বেঁকে যেতে দেখে কান্নায় ভেঙে পড়েন সতীর্থরাও। পরে তাকে স্ট্রেচারে করে তুলে নেওয়া হয়। এই মিডফিল্ডারের বদলি নেমে নাথান সালিবা ৬৪তম মিনিটে ফ্রি-কিক থেকে গোল করে ব্যবধান ৪-০ করেন। এরপর উঁচিয়ে ধরেন কোনেয়ের ৮ নম্বর জার্সি।

৭৫তম মিনিটে কাতারের মোহাম্মদ মানাই দুর্ভাগ্যজনকভাবে নিজের জালেই বল পাঠিয়ে আত্মঘাতী গোল করলে ব্যবধান দাঁড়ায় ৫-০। অতিরিক্ত সময়ে নিজের তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন ডেভিড। এর মাধ্যমে এই বিশ্বকাপে এক ম্যাচে তিন গোল করা খেলোয়াড়দের তালিকায় আর্জেন্টিনার লিওনেল মেসির সঙ্গে নাম লেখান তিনি।

শেষ মুহূর্তের গোলে নকআউটের আশা বাঁচিয়ে রাখল দক্ষিণ আফ্রিকা

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৮:৩৫ পূর্বাহ্ণ
শেষ মুহূর্তের গোলে নকআউটের আশা বাঁচিয়ে রাখল দক্ষিণ আফ্রিকা

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মেক্সিকোর কাছে ২-০ গোলে হার এবং দুই খেলোয়াড়ের লাল কার্ডের তিক্ত দিন দেখেছিল দক্ষিণ আফ্রিকা। এবার দ্বিতীয় ম্যাচে তাদের সামনে হার এড়িয়ে টুর্নামেন্টে টিকে থাকাই ছিল বড় চ্যালেঞ্জ। ৮৩ মিনিটে দেওয়া গোলে সেই কাজটাও সম্পন্ন হয়েছে। ফলে ৭৭ মিনিট লিড ধরে রাখা চেক প্রজাতন্ত্র জয়বঞ্চিত হয়ে মাঠ ছাড়ল ১-১ সমতায়।

আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে জাতীয় সঙ্গীতের সময় আফ্রিকান মিডফিল্ডার তেবোহো মোকোয়েনা ছিলেন অশ্রুসিক্ত, আর শেষ করেছেন হাসিমুখে। পেনাল্টি থেকে গোল করে তিনি দলকে গুরুত্বপূর্ণ এক পয়েন্ট এনে দিয়েছেন। এর আগে ম্যাচের ষষ্ঠ মিনিটেই চেক প্রজাতন্ত্রকে এগিয়ে দেন মিখাল সাদিলেক।

এর আগে দুই দলই বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে হেরেছিল এবং ফলে তারা জানত যে আরেকটি হার নকআউট পর্বে ওঠার সম্ভাবনাকে বড় ধরনের ধাক্কা দেবে। দক্ষিণ আফ্রিকা ২-০ গোলে মেক্সিকোর কাছে এবং চেক প্রজাতন্ত্র ২-১ ব্যবধানে হারে দক্ষিণ কোরিয়ার কাছে। ফলে এই ম্যাচের ড্র উভয়কেই বাঁচিয়ে দিয়েছে।

দারুণ খেলে চেক প্রজাতন্ত্রকে রুখে দিল দক্ষিণ আফ্রিকা। যদিও তারা ম্যাচের শুরুতেই অবশ্য গোল খেয়ে পিছিয়ে পড়ে। এবারের বিশ্বকাপে দ্রুততম গোল করলেন মিডফিল্ডার মিখাল সাদিলেক। ম্যাচের ৫ মিনিট ৭ সেকেন্ডে বক্সে আলেকসান্দ্র সোইকার সঙ্গে বল আদান-প্রদান করে নিচু শটে তিনি গোল করেন।

পিছিয়ে পড়েও অবশ্য হাল ছাড়েনি দক্ষিণ আফ্রিকা। লড়াই চালিয়ে যাওয়ার ফল আসে ম্যাচের ৮৩ মিনিটে। পেনাল্টি থেকে গোল করে দক্ষিণ আফ্রিকাকে সমতায় ফেরান তেবোহো মোকোয়েনা। দক্ষিণ আফ্রিকা ফরোয়ার্ড থাপেলো মাসেকোর শট চেক বক্সে ফরোয়ার্ড পাভেল শুলৎসের হাতে লেগে হ্যান্ডবল হয়। এরপর স্পটকিকে গোল করেন মোকোয়ানা।

গ্রুপ ‘এ’ থেকে দুই দলেরই এখনও শেষ ৩২-এ ওঠার সুযোগ আছে। দক্ষিণ আফ্রিকা আগামী বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে। একই সময়ে চেক প্রজাতন্ত্র খেলবে মেক্সিকোর বিপক্ষে।