বিমানবন্দরকান্ডে গ্রেপ্তার ছিলেন
কারামুক্ত হলেন মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান
বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও কর্মকর্তাদের সঙ্গে অসদাচরণের অভিযোগে দায়ের করা মামলায় জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন মেজর (অব.) আখতারুজ্জামান। মঙ্গলবার সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের হলে তাকে স্বাগত জানাতে কারাফটকে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতারা।
এর আগে গত রোববার (১ নভেম্বর) বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন।
গত ২ অক্টোবর সন্ধ্যায় ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন আদালত জিজ্ঞাসাবাদের জন্য তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার অভিযোগ অনুযায়ী, গত ১ অক্টোবর সৌদি আরবের মদিনা থেকে আসা বিজি-৩৩৮ ফ্লাইটের লাগেজ পেতে দেরি হওয়াকে কেন্দ্র করে বিমানবন্দরে যাত্রীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে সেখানে যান বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ।
এ সময় আখতারুজ্জামানের বিরুদ্ধে ওই কর্মকর্তার সঙ্গে দুর্ব্যবহার, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া এবং মারধরের হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়। পাশাপাশি বিমানমন্ত্রীকে নিয়েও অশালীন মন্তব্য করার কথা উল্লেখ রয়েছে মামলার এজাহারে।
জেআই/



আপনার মতামত লিখুন