ফটিকছড়িতে রংধনু মেরিট এ্যাওয়ার্ড বৃত্তি সম্পন্ন
ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়িতে স্বপ্নচুড়া ফাউন্ডেশনের অন্যতম প্রকল্প রংধনু মেরিট এ্যাওয়ার্ড’১৯ এর উদ্যোগে প্রথম শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত গোল্ড মেডেল বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় বৃত্তি পরীক্ষা শুরু হয়ে ২ঘন্টা পরীক্ষা চলে।
এ বছর ফটিকছড়ি বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়, নাজিরহাট আদর্শ উচ্চ বিদ্যালয়, নারায়নহাট কলেজিয়েট কলেজিয়েট কলেজিয়েট কলেজিয়েট উচ্চ বিদ্যালয় ও ভুজপুর হলিব্রাইট স্কুল এন্ড কলেজসহ ৪টি কেন্দ্রে পরীক্ষায় সর্বমোট প্রায় ১হাজার জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে।
সকাল ১১টায় ফটিকছড়ি বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরিদর্শন করেন, রংধনুর চেয়ারম্যান এসএম মোস্তাফা আমিন মানিক, অধ্যক্ষ মুহাম্মদ সেলিম জাহাঙ্গীর, মুহাম্মদ ইউসুফ, মাওলানা মুফতি ওমর সাইদ, মাওলানা আবু তাহের মুহাম্মদ মাসুম, অধ্যক্ষ রশিদ আহমদ শাহীন, এনএম রহমত উল্লাহ, সৈয়দ মাসুদ, মাওলানা মজিবুল হক, মাষ্টার মুসলিম উদ্দীন, হামিদুল্লাহ সোহেল, মহসিন মুহাম্মদ রাকিবুল্লাহ, জি এম আলম প্রমুখ।
এসময় রংধনুর মেরিট এ্যাওয়ার্ড’১৯ এর চেয়ারম্যান মোস্তাফা আমিন মানিক বলেন, ব্যবসায়িক উদ্দেশ্যে নই,ছড়িয়ে ছিটিয়ে থাকা মেধাবী মুখগুলোকে খুঁজে বের করতে রংধনু মেরিট এ্যাওয়ার্ড।


আপনার মতামত লিখুন