খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ফটিকছড়িতে বায়তুল হিকমাহ মাদ্রাসার প্রদর্শনী ও মেরিট অ্যাওয়ার্ড সম্পন্ন

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ৯ নভেম্বর, ২০১৯, ৯:৩৯ অপরাহ্ণ
ফটিকছড়িতে বায়তুল হিকমাহ মাদ্রাসার প্রদর্শনী ও মেরিট অ্যাওয়ার্ড সম্পন্ন

ফটিকছড়ি (চট্টগ্রাম)প্রতিনিধি : ফটিকছড়িতে বায়তুল হিকমাহ মাদ্রাসার বৃত্তি প্রদান ও মেরিট অ্যাওয়ার্ড ’১৯ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ৯ নভেম্বর শনিবার সকাল থেকে দিনব্যাপি নান্দনিক আয়োজন ও উৎসব মুখর পরিবেশে উপজেলার একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

উপাধ্যক্ষ মাওলানা মুজিবুল হক ও সহকারী শিক্ষক মাস্টার ইদ্রিস আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বায়তুল হিকমাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা মুফতি ওমর সাঈদ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আফতাব উদ্দিন চৌধুরী। প্রধান আলোচক ছিলেন ফটিকছড়ি পৌরসভার মেয়র আলহাজ্ব ইসমাইল হোসেন।

বিশেষ আলোচক ছিলেন উপজেলা রিসোর্চ সেন্টারের ইন্সট্রাক্টর মো: আবু তাহের, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মুহাম্মদ শরিফুল ইসলাম, প্রভাষক এন.এম. রহমত উল্লাহ, মাওলানা হুমায়ুন কবির, প্রভাষক মুহাম্মদ হামিদুল্লাহ্ সোহেল।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা রশিদ আহমদ শাহীন। প্রতিষ্ঠানের বিভিন্ন দিক তুলে ধরে মাদ্রাসার পক্ষ থেকে বক্তব্য রাখেন বায়তুল হিকমাহ্ ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা আবু তাহের মুহাম্মদ মাসুম, সেক্রেটারী মুহাম্মদ কামাল উদ্দিন চৌধুরী, সহ:সেক্রেটারী প্রভাষক এস.এম. মুস্তফা আমিন মানিক।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি পৌরসভার কাউন্সিলর মুহাম্মদ রফিকুল আলম, মুহাম্মদ হেলাল উদ্দিন, মুহাম্মদ নাজিম উদ্দিন ছিদ্দিকী, মুহাম্মদ তৈয়ব, মুহাম্মদ জসিম উদ্দীন, মুহাম্মদ বেলাল উদ্দীন, মহিলা কাউন্সিলর ফিরোজা বেগম।

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিবিরহাট বাজার বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ শফিউল আলম দুলাল, বায়তুল হিকমাহ্ ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান, মুহাম্মদ শফিউল আজম, মাওলানা সলিম উল্লাহ, ফটিকছড়ি প্রেস ক্লাব সভাপতি সৈয়দ জাহেদুল্লাহ্ কোরাইশী, বায়তুল হিকমাহ্ ফাউন্ডেশনের অর্থ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম, সহ:অর্থ সম্পাদক মুহাম্মদ মহিম উদ্দীন, দপ্তর সম্পাদক হাফেজ মুহাম্মদ হাসান, প্রচার সম্পাদক মাওলানা মুহাম্মদ শওকত আজমী, মুহাম্মদ মঈন উদ্দিন, মাওলানা কাজী লোকমান নূরী, আলহাজ্ব মুহাম্মদ আব্দুল মান্নান, মাহমুদুর রহমান, মুহাম্মদ রেজাউল করিম, মুহাম্মদ জামাল উদ্দিন, মুহাম্মদ আলী, মুহাম্মদ শামসুল আলম, হাফেজ মাওলানা সাইফুল ইসলাম, হাফেজ মাওলানা মামুনুর রশিদ, মাস্টার মুসলিম উদ্দীন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আফতাব উদ্দিন চৌধুরী বলেন, মাদ্রাসা শিক্ষাকে শুধু ধর্মীয় শিক্ষায় সীমাবদ্ধ না রেখে জ্ঞান বিজ্ঞানের প্রতিটি শাখায় বিচরণ করাই লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত।

এসময় তিনি শিক্ষার্থীদের পরিবেশনার ভূয়সী প্রশংসা করে বলেন, বায়তুল হিকমাহ মাদরাসার শিক্ষার মান অত্যন্ত চমৎকার। যা তারা ইতোমধ্যে ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা ও জেডিসি পরীক্ষায় প্রমাণ করতে সক্ষম হয়েছে। আমি আশা করি এই  ধারাবাহিকতা আগামীতেও অব্যাহত থাকবে।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…