খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ফটিকছড়িতে হোসেন হত্যার ৬ আসামী গ্রেফতার : জায়গা-জমির বিরোধে হত্যা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২০, ৫:৪৪ অপরাহ্ণ
ফটিকছড়িতে হোসেন হত্যার ৬ আসামী গ্রেফতার : জায়গা-জমির বিরোধে হত্যা

২৪ ঘন্টা ডট নিউজ। ফটিকছড়ি প্রতিনিধি : চট্টগ্রামের ফটিকছড়িতে হোসেন (৩৫) হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকায় ৬ আসামীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন উত্তর পাইন্দং আনকির বাড়ী মৃত মীর আহমদের ছেলে মোঃ ফারুখ (৩৭), মোঃ ইউসুফ (৫৪), মালেকশাহ মসজিদ সংলগ্ন ইলিয়াছের স্ত্রী মিনু আকতার (২৮), মৃত মোফাজ্জল আহমদের ছেলে মোর্শেদ আলম (২৮), মৃত আব্দুস সালামের ছেলে মোঃ রাশেল (২৮) ও উত্তর হাইদছকিয়া মোঃ সেকান্দরের ছেলে এমরান হোসেন (২৮)।

৬ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) দুপুরে ফটিকছড়ি থানায় সংবাদ সম্মেলন করে তথ্যটি জানান চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার হাটহাজারী সার্কেল আব্দুল্লাহ আল মাসুম। তিনি বলেন, গ্রেফতারকৃতদের সাথে জায়গা-জমির বিরোধের জেরে এই হত্যাকান্ড সংগঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, সম্পত্তির বিরোধের জের ধরে পরিকল্পনা মোতাবেক গত ২৭ জানুয়ারী রাত পৌন ১০ টায় ভিকটিম মোঃ হোসেনকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এই হত্যাকান্ডের ঘটনায় তার বাবা ছালে আহমদ বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন। যার মামলা নং-৫, তারিখ ৫/০২/২০২০ ইংরেজি।

পুলিশ জানায়, ২৭ জানুয়ারী (সোমবার) রাত ১০ টার দিকে নিহত হোসেন তার কর্মস্থল বিবিরহাট বাজার থেকে বাড়ী ফেরার পথে পাইন্দং খাল এলাকায় পৌঁছলে পূর্ব থেকে উৎপেতে থাকা আসামীরা তার পথরোধ করে। এরপর পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাকে শ্বাসরোধ করে হত্যা করে।

মৃত্যু নিশ্চিত হলে ঘটনাকে ভিন্নখাতে প্রভাবিত করতে তার মুখে মদ ঢেলে দিয়ে লাশের পাশে দু’টি মদের বোতল রেখে দেয়। পরদিন মঙ্গলবার সকালে স্থানীয়রা তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

এ ঘটনায় নিহতের বাবা ছালে আহমদ বাদী হয়ে ফটিকছড়ি থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা সঞ্জয় কুমার ঘোষ ৫ ফেব্রুয়ারী মো. ফারুখ ও মো. ইউছুপকে আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।

পুলিশ আরো জানায়, মূলত নিহত হোসেনকে পারিবারিক জায়গা-জমির বিরোধের জের ধরে তার চাচা এবং চাচাতো ভাইয়েরা মিলে হত্যা করে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফটিকছড়ি থানার ওসি বাবুল আকতার।

উল্লেখ্য, গত ২৮ জানুয়ারী ফটিকছড়ির পাইন্দং ইউনিয়নের পাইন্দং খালের পাশ থেকে দোকান কর্মচারী হোসেনের লাশ উদ্ধার করে পুলিশ।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…