খুঁজুন
, ,

হাড়কাঁপানো শীতে দুঃখ-কষ্টে দিনাতিপাত করছে তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব:নাছির

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 19 January, 2023, 8:10 pm
হাড়কাঁপানো শীতে দুঃখ-কষ্টে দিনাতিপাত করছে তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব:নাছির

দেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। চট্টগ্রাম সিটি কর্পোরেশন ২নং জালালাবাদ ওয়ার্ডের এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে নাছিম ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশন।

সংগঠনটির চেয়ারম্যান ও ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোঃ সাহেদ ইকবাল বাবু’র সার্বিক তত্ত্বাবধানে অদ্য ১৯ই জানুয়ারি ২০২৩ইংরেজি রোজ বৃহস্পতিবার চট্টগ্রাম লিডার্স স্কুল এন্ড কলেজে জালালাবাদ ওয়ার্ডের ৫০০জন দরিদ্র, শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

আলহাজ্ব মো. সাহেদ ইকবাল বাবুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সফল মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাসির উদ্দিন, প্রধান বক্তা কর্নেল আবু নাসের মোঃ তোহা অধ্যক্ষ লিডার্স স্কুল এন্ড কলেজ চট্টগ্রাম।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক সফল মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাসির উদ্দিন বলেন, “আমি দেখেছি নাছিম ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে মানুষের সেবায় কাজ করে যাচ্ছে। এই হাড়কাঁপানো শীতে যে বিপুল জনগোষ্ঠী বর্ণনাতীত দুঃখ-কষ্টে দিনাতিপাত করছে তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব।

প্রধান বক্তা কর্নেল আবু নাসের মোঃ তোহা বলেন, লিডার্স স্কুল এন্ড কলেজ একটি ভালো মানুষ গড়ার কেন্দ্র হিসেবে কাজ করে যাচ্ছে। এ বিষয়ে রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ‘যে ব্যক্তি কোনো মুমিনের পার্থিব একটি বিপদ দূর করবে, আল্লাহতায়ালা কিয়ামতের দিন তার সব বিপদ দূর করে দেবেন। আর যে ব্যক্তি কোনো অভাবী মানুষকে সচ্ছল করে দেবে, আল্লাহতায়ালা তাকে ইহকাল ও পরকালে সচ্ছল করে দেবেন।’

নাছিম ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর সত্ত্বাধিকারী ও চেয়ারম্যান কাউন্সিলর আলহাজ্ব মোঃ সাহেদ ইকবাল বাবু বলেন, শীতের তীব্রতা থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা রকমারি শীত বস্ত্র পরিধান করি। কিন্তু আমাদের পাশে বসবাসরত অনেক মানুষের শীতের তেমন কোন কাপড় নেই। উপায়ন্তর না দেখে শীতের তীব্রতাকে মেনে নিয়েই তারা হয়ত দিন কাটায়। কেউ কাঁপতে কাঁপতে ঘুমিয়ে পড়ে, আবার শুকনো খড়কুটো দিয়ে আগুন জ্বালিয়ে তাপ পোহায়। মানবিক উষ্ণতায় এসব মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেবার এখনই সঠিক সময়। আসুন আমরা মানুষের কথা ভাবি এবং সাহায্যের হাত বাড়িয়ে দিই। পরিশেষে তিনি এই মহৎ উদ্যোগে সাহায্য সহযোগিতা প্রদানের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এমন মহতি কাজে সকলকে পাশে পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জনাব সফর আলী বিশিষ্ট শ্রমিক নেতা, আলহাজ্ব মোঃ ইয়াকুব সাধারণ সম্পাদক ওয়ার্ড আওয়ামিলীগ, মোঃ জামাল উদ্দিন সভাপতি ৩নং পাঁচলাইশ ওয়ার্ড আওয়ামিলীগ, আলহাজ্ব মোঃ পারভেজ হোসাইন চেয়ারম্যান ক্রাউন এপারেলস,হারুন জালালাবাদী যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ার্ড আওয়ামিলীগ, আব্দুল কুদ্দুস বাপ্পী যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ার্ড আওয়ামীলীগ, জাহাঙ্গীর ইকবাল তুলতুল ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ওয়ার্ড আওয়ামিলীগ, মোঃ সালাউদ্দিন সাংগঠনিক সম্পাদক স্বেচ্ছাসেবকলীগ চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ, মাহবুব আলম ও মোঃ সাইফুল ইসলাম পরিচালক লিডার্স স্কুল এন্ড কলেজ ও বাহার উদ্দিন সাথির একাডেমি।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা মোঃ নাজিম উদ্দিন, বখতেয়ার মিয়া, মোঃ হানিফ, আজিজুল হক মিয়া, নুর আলম কোম্পানি, ইকবাল হোসেন, মোঃ ইসমাইল, মোঃ আব্দুল করিম, মুজিবুর রহমান, জাগির সর্দার, মোঃ তারেকুল ইসলাম, মোঃ আলীসহ প্রমুখ।

Feb2
Feb2

কমলাপুর স্টেশনে ট্রেনের বগিতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 20 September, 2026, 11:04 pm
কমলাপুর স্টেশনে ট্রেনের বগিতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

দেশের প্রধান রেলওয়ে স্টেশন কমলাপুরে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী ট্রেনের বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ইউনিটগুলো রাত ৯টা ৪৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ৯টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার জানান, কমলাপুর রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। পরে ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ট্রেনটির নামও এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কোচে হঠাৎ আগুন ধরে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা কোচটিতে আগুন দিয়েছে। এতে চারপাশ ধোঁয়ায় ছেয়ে যায়। স্টেশনে থাকা যাত্রী ও আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 20 September, 2026, 10:45 pm
জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

দেশে চার ধরনের প্রধান জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। নতুন দামে ডিজেল প্রতি লিটার ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং পেট্রোল ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

এর আগে সেপ্টেম্বরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত ছিল। তখন ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রোল ১৪০ টাকা লিটারে বিক্রি হচ্ছিল।

সর্বশেষ বড় ধরনের দাম সমন্বয় করা হয়েছিল এপ্রিলে। তখন ডিজেলের দাম লিটারে ১৫ টাকা এবং অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম যথাক্রমে ২০, ১৯ ও ১৮ টাকা বাড়ানো হয়েছিল।

২০২৪ সাল থেকে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতির আওতায় দেশে খুচরা জ্বালানি তেলের দাম পর্যালোচনা করা হচ্ছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম, আমদানি ব্যয়, কর ও শুল্ক, বিনিময় হারসহ অন্যান্য ব্যয় বিবেচনায় নিয়ে এ দাম সমন্বয় করা হয়।

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 20 September, 2026, 8:10 pm
সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নং ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাতটা চল্লিশ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান।

তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। ভবনের একটি রুমের জানালা দিয়ে মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা গেছে। পিবিআই ও সিআইডির ফরেনসিক দলকে ডাকা হয়েছে। তারা এলে পুলিশ রুমে প্রবেশ করবে।

তবে কখন এ ঘটনা ঘটেছে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি বলেও জানান ডিসি।

গত জুলাইয়ে মরিয়ম খাতুনের সঙ্গে গাজী নজরুল ইসলামের ‘ব্যক্তিগত মুহূর্তের’ কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে ঘিরে আলোচনা-সমালোচনা শুরু হয়। এই ঘটনার পর ২২ জুলাই সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় দলটির গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে বহিষ্কার এবং একইসঙ্গে নির্বাচন কমিশনকে বিষয়টি অবগত করা হয়।