পটিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই হোটেলকে জরিমানা
পটিয়া সংবাদদাতাঃ পটিয়া রেল স্টেশন সংলগ্ন বি ও সি রোড এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় মোবাইল কোর্ট পরিচালনা করে দুই হোটেলকে চল্লিশ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিক তা আদায় করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান মোবাইল কোর্ট পরিচালনাকালে লাইসেন্স না থাকায় এবং অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি করার দায়ে ইসলামিয়া হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিককে ৩০,০০০ টাকা এবং আল মদিনা ঝাল বিতানের মালিককে ১০,০০০ টাকা জরিমানা করেন।
এসময় তিনি ব্যাবসায়ীদের সর্তক করে বলেন, পটিয়ার সকল জায়গায় খাবার হোটেলগুলোকে অবশ্যই পরিস্কার,পরিচ্ছন্নভাবে খাদ্যদ্রব্য বিক্রী করতে হবে না হয় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।


আপনার মতামত লিখুন