পটিয়া বাইপাসে শ্যামলী পরিবহনের বাস চাপায় ইউপি সদস্যের মৃত্যু, সড়ক অবরোধ করে স্থানীয়দের বিক্ষোভ
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাস এলাকায় শ্যামলী পরিবহনের একটি বাস চাপায় এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে।
রবিবার বিকেল ৩টা ১০ মিনিটে উপজেলা বাইপাসের বৈলতলী সড়ক এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত আব্দুল কাদের কায়সার শোভনদন্ডী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বার বলে স্থানীয় সুত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দ্যেশে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের বাসটি পটিয়া বাইপাসের রং সাইডে গিয়ে কায়সারকে চাপা দেন।
এতে ইউপি সদস্য কায়সারের দেহটি ক্ষতবিক্ষত হয়ে সে ঘটনাস্থলেই মারা যায়।
এদিকে এ ঘটনার জের ধরে স্থানীয়রা বাইপাস সড়কটিতে জড়ো হয়ে অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে।
খবর পেয়ে দূর্ঘটনাস্থলে পটিয়া থানার ওসি বোরকান উদ্দিন, কচুয়াই ইউনিয়ন চেয়ারম্যান ইনজামুল হক জসীম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত সড়ক অবরোধ অব্যাহত রয়েছে।
পটিয়া থানার ওসি বোরকান উদ্দিন শ্যামলী পরবহণের ঘাতক বাসটি আটক করা হয়েছে বলে জানান।


আপনার মতামত লিখুন