পদ যাত্রায় দেখা মেলেনি বিএনপির,বিক্ষোভ মিছিলে সক্রিয় আওয়ামীলীগ
মিরসরাই প্রতিনিধি::::কেন্দ্রঘোষিত আজকে বিএনপির পদ যাত্রায় মিরসরাই বিএনপির দেখা মেলেনি রাজ পথে। অপরদিকে বিক্ষোভ মিছিল আর আক্রমনাত্মক স্লোগানে রাজপথে সক্রিয় মিরসরাই আওয়ামীলীগ।
শনিবার (১১ ফেব্রুয়ারী) সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত দেখা মেলেনি বিএনপির কোন কর্মসূচি। অপরদিকে সকাল থেকে সক্রিয় রয়েছে মিরসরাই পৌরসভা আওয়ামীলীগ।
মিরসরাই বিএনপির আহ্বায়ক সাইদুল ইসলাম চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সকাল থেকে বিভিন্ন ইউনিয়নে আমাদের পদযাত্রা কর্মসূচি চলমান আছে। ইতি মধ্যে আমরা বেশ কয়েকটি ইউনিয়নে পদযাত্রা সম্পন্ন করেছি এগুলোর মধ্যে আছে উপজেলার ১৬ নং সাহেরখালী ইউনিয়ন, ১৪ নং হাইতকান্দি ইউনিয়ন, ১১নং মঘাদিয়া ইউনিয়ন, ৪ নং ধুম ইউনিয়ন। এছাড়া বর্তমানে বেলা ১১টার দিকে ১নং করেরহাট ইউনিয়ন এলাকায় পদযাত্রা কর্মসূচী চলমান আছে। তবে এই সংবাদ লিখা পর্যন্ত বেলা ১২টার মধ্যে বিএনপির পক্ষ থেকে পদযাত্রার কোন ছবি বা ভিডিও প্রমাণ সাংবাদিকদের সরবরাহ করতে পারেনি তাদের নেতৃত্ব।
অপরদিকে সকাল ৮টা থেকে পৌরসভা আওয়ামীলীগ মিরসরাই উপজেলা দলিয় কার্যালয়ে অবস্থান নিতে শুরু করে। বেলা বাড়ার সাথে সাথে ছোট ছোট দলে স্লোগান দিয়ে জড়ো হতে থাকে নেতাকর্মীরা। সকাল ১১টায় মিরসরাই পৌর আওয়ামীলীগের পক্ষ থেকে মেয়র গিয়াস উদ্দিনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পৌরবাজার অংশ প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত আলোচলা সভা পরবর্তী কর্মসূচী সম্পন্ন করে।
সভাপতির বক্তব্যে পৌর মেয়র গিয়াস উদ্দিন বলেন, বিএনপি আন্দোলনের নামে জ্বালাও পোড়াও সন্ত্রাসী কর্মকান্ড চালাতে চায়, দেশে অস্থিরতা সৃষ্টি করতে চায়। কিন্তু মিরসরাইয়ের অভিভাবক ইঞ্জিনিয়ার মোশারফ হোসেনের নেতৃত্বে আমরা তা হতে দেবনা।
এসময় উপস্থিত ছিলেন, মিরসরাই পৌরসভার প্যানেল মেয়র শাখের ইসলাম রাজু, জহিরুল ইসলাম জহির, কমিশনার এবায়দুল ইসলাম এবাদি, কমিশনার মোহাম্মদ নুর নবী, মিরসরাই পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাফর ইকবাল প্রমুখ।


আপনার মতামত লিখুন