সীতাকুণ্ডের সীমা অক্সিজেন প্লান্টে ভয়াবহ বিস্ফোরণ,হতাহত ৩০
চট্টগ্রামে সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়িতে অবস্থিত সীমা অক্সিজেন প্লান্টে ভয়াবহ বিস্ফোরণে ২ জন নিহত এবং ২৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সেখানে উপস্থিত লোকজন।
শনিবার (৪ মার্চ) বিকেল সাড়ে চারটার দিকে বিস্ফোরণ ঘটে বলে জানা যায়।
ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
গাউসিয়া কমিটির সদস্যরা আহতের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের কাজ করছে।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা মো. ফজলে রাব্বি বিস্ফোরণের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। এখনও বিস্তারিত জানতে পারিনি।’ তবে প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ ও হতাহতের খবর জানাতে পারেননি ফজলে রাব্বি।


আপনার মতামত লিখুন