৯৭ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন
গহিরা এ.জে.ওয়াই.এম.এস বহুমুখী উচ্চ বিদ্যালয় ৯৭ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠান শুক্রবার (১০ মার্চ) অনুষ্ঠিত হয় হাটহাজারী এগারো মাইল এল পার্কে।
কাজী মোহাম্মদ জোবায়ের এর সভাপতিত্বে উত্তম কুমার এর সঞ্চালনায় অনুষ্ঠানের কোরআন তেলাওয়াত করেন খাজা জামশেদ, স্বাগত বক্তাব্য রাখেন প্রবাসী বন্ধু মোঃ হেলাল উদ্দিন, আরো বক্তব্য রাখেন নুরুল আলম, জাহেদ চৌধুরী, নুরুল করিম, ইঞ্জিনিয়ার টিপু, কে.এম জামিল উদ্দিন, আকবর টিপু, সনজিত শীল, প্রধান বক্তা ছিলেন কে এম মঈনউদ্দীন (জুয়েল), সমাপনী বক্তব্য রাখেন কাজী মোহাম্মদ জোবায়ের।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অনুষ্ঠান সমন্নয়ক ওমর ফারুক, ফরহাদ,আরমান,সুজাহাত, রাজীব শীল, গোল্ডেন সুমন, আশরাফ, দিদার, মাষ্টার সুমন, পোস্টঅফিস রনি, ইয়াছিন,রবি, ফারভেজ, মাসুম, তারেক, সিরাজুল হুদা রুমি, আরাফাত, করিম, নিজাম, মিন্টু, তাজউদ্দীন প্রমুখ।
পরে অনলাইনে যুক্ত হন রাশেদ, কামরুল, শওকত ওসমান, সোহেল, শফি।
বক্তরা ৯৭ ব্যাচ কর্তৃক অনুষ্ঠিতব্য বিগত কয়েক বছরের সামাজিক কর্মকান্ড ও স্কুল জীবনের স্মৃতিচারণ নিয়ে আলোচনা করেন। যারা এই সামাজিক কাজগুলো করার জন্য সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানান। আগামী বছরগুলোতে কি কি পরিকল্পনা ও সামাজিক কাজ করবেন সেইসব পরিকল্পনাও বর্ননা করা হয়। এর পর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
অনুষ্ঠানের শেষের দিকে সকলে ডিনার করে ওমর ফারুক চৌধুরীর পরিবেশনায় একটি লাকী কুপন ড্র অনুষ্ঠিত হয়, এতে ২০ জনকে লাকী কুপন বিজয়ী ঘোষণা করে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পরিশেষে সবাই বিদায়ী সাক্ষাত সেরে যার যার গন্তব্যে রওনা দেন।


আপনার মতামত লিখুন