পূর্বগুজরা উচ্চবিদ্যালয়ে পুরস্কার বিতরণ ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত
রাউজানের পূর্বগুজরা উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
রাউজানের ১০ নং পূর্বগুজরা ইউনিয়নের পূর্ব গুজরা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী, বিদায়, নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান গত ২০ মার্চ (সোমবার) সকালে বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল শাহ এর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক জহির উদ্দিন ও আতিক উল্ল্যাহ চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন পূর্বগুজরা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহমেদ।
প্রধান অতিথি ছিলেন শিক্ষানুরাগী আলহাজ্ব মো. রমজান আলী চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন রাউজান সাহিত্য পরিষদের সভাপতি মহিউদ্দিন ইমন, রাউজান সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক নেজাম উদ্দিন রানা, বড়ঠাকুর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি তৈয়ব চৌধুরী, ইউপি সদস্য মো. খালেদ। বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারি প্রধান শিক্ষক অসিত বরন ধর, বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য সাংবাদিক এম রমজান আলী, সংবর্ধিত অতিথি শিক্ষক দেলোয়ার হোসেন।
উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোহাম্মদ আলী, জমির ইসলাম, মো. ইয়ার খান, জাগির হোসেন মাষ্টার, শিক্ষক পংকজ কুমার ধর, মো. জাবের উদ্দিন, শুভ্রা বড়ুয়া, বেবী আকতার, স্বপন দাস, মো. জাহেদুল আলম, সমর চৌধুরী, জাহেদুল ইসলাম, রুমি দাস। অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার, সম্মাননা স্মারক প্রদান করা হয়।
২৪ঘণ্টা.জেআর



আপনার মতামত লিখুন