খুঁজুন
, ,

সরকারি জমি থেকে গাছ কাটলেন ইউপি সদস্য

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 22 March, 2023, 7:38 pm
সরকারি জমি থেকে গাছ কাটলেন ইউপি সদস্য

সরকারী জায়গা থেকে গাছ কেটে সাবাড় করলেন ইউপি সদস্য

চট্টগ্রামের লোহাগাড়ায় প্রায় দুই একর সরকারি খাস জায়গার গাছ কেটে বিক্রির অভিযোগ ওঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। অভিযুক্ত ইউপি সদস্যের নাম আবুল কালাম আবুলু। সে উপজেলার চুনতি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সদস্য।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার চুনতি ইউনিয়নের ৫ নং ওয়ার্ড মসকানিয়া রবি টাওয়ার এলাকার একটি দুই একর সরকারি টিলার অধিকাংশ গাছ কেটে ফেলা হয়েছে। ওই টিলায় ১ হাজার ৫’শ টি আকাশমনি গাছ ছিল। এরমধ্যে প্রায় ১ হাজার ২’শ টি গাছ কেটে ফেলা হয়েছে। কেটে ফেলা গাছের মূল্য প্রায় ১০ লাখ টাকা বলে জানিয়েছেন স্থানীয়রা।

যে টিলাটির গাছ কাটা হয়েছে, সেটি চুনতি সংরক্ষিত বনাঞ্চল এলাকায়। তবে বনবিভাগের দাবি, জায়গাটি তাদের নয়, এটি সরকারি খাস জায়গা। এলাকাটি বন্যহাতি ও অন্যান্য বন্যপ্রাণীর বিচরণক্ষেত্র হিসেবে পরিচিত। গাছ কাটার পরে টিলাটিতে আগুন লাগিয়ে দেওয়া হয়। এতে টিলাটির অন্যান্য ছোট উদ্ভিদ পুড়ে ছাই হয়ে গেছে।

চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন বলেন, বনাঞ্চলে কোনভাবেই আগুন দেওয়া যাবে না। কারণ, আগুনে চারাগাছ ও গাছের বীজ পুড়ে যায় এবং মাটির শক্তি কমে যায়। এতে উদ্ভিদের বংশবিস্তার করা কঠিন হয়ে পড়ে। তাছাড়া বনাঞ্চল আগুনে পুড়ে গেলে প্রাণীদের অস্তিত্ব হুমকির মুখে পড়ে। অনেক কীটপতঙ্গ ও পাখির আবাস্থল ধ্বংস হয়। অন্যান্য বন্যপ্রাণীদের খাবার ধ্বংস হয়। ফলে তারা অস্তিত্ব সংকটে পড়ে।

চুনতি রেঞ্জের সাতগড় বনবিট কর্মকর্তা শাহ আলম হাওলাদার বলেন, সংরক্ষিত বনাঞ্চলের গাছ কাটা হচ্ছে, এমন খবর পেয়ে একমাস আগে আমরা ওই এলাকায় যাই। ইউপি সদস্য আবুল কালামের নেতৃত্বে গাছগুলো কাটা হচ্ছিল। তিনি আমাদের কাছে স্বীকার করেছেন এবং মৌখিকভাবে আর গাছ না কাটার অঙ্গীকার করেছেন। পরে আমরা কাগজপত্র দেখে নিশ্চিত হই, জায়গাটি বনবিভাগের নয়। এটি সরকারি খাস জায়গা। তাই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আমরা উপজেলা প্রশাসনকে বিষয়টি জানিয়েছি।

গাছ কাটার অভিযোগ স্বীকার করলেও ওই ইউপি সদস্যের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি প্রশাসন। কেটে ফেলা গাছও জব্দ হয়নি।

বনবিভাগের একটি সূত্র জানিয়েছে, ইউপি সদস্য আবুল কালামের বিরুদ্ধে সংরক্ষিত বনাঞ্চলের গাছ কাটার অপরাধে একটি মামলা হয়েছিল। বন আইনে ওই মামলাটি হয়েছিল ২০১৬ সালে।

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান বলেন, যখন আমরা খবর পাই, তখন কয়েকটি গাছ কাটা হয়েছিল। ওই ইউপি সদস্যকে গাছ কাটতে নিষেধ করা হয়েছিল। এরপরে আর গাছ কাটা হয়েছে কিনা জানি না। জায়গাটির ব্যাপারে কাগজপত্র যাচাই করে দেখতে হবে। তারপর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ইউপি সদস্য আবুল কালাম প্রথমদিকে গাছ কাটার অভিযোগ অস্বীকার করলেও পরে স্বীকার করেন। তিনি বলেন, গাছ কাটার সময় এসিল্যান্ড ও বনবিভাগের কর্মকর্তারা বাঁধা দেওয়ার পর গাছ কাটা বন্ধ করে দিয়েছি।

বন আইনে ২০১৬ সালের মামলার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে মামলাটি দেওয়া হয়েছিল।

জানতে চাইলে চুনতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন জনু বলেন, গাছ কাটার বিষয়টি আমার জানা নেই। ওই ইউপি সদস্য যদি সরকারি খাস জায়গার গাছ কেটে থাকেন, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

এ ব্যাপারে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ উল্যাহ বলেন, খাস জায়গা থেকে গাছ কাটার বিষয়টি জানতাম না। এখন জানলাম। বিষয়টি আমি দেখছি। তারপর ব্যবস্থা নেব।

২৪ঘণ্টা.জেআর

Feb2

টানা ছয় বিশ্বকাপে গোল করে রোনালদোর বিশ্ব রেকর্ড

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 23 June, 2026, 11:21 pm
টানা ছয় বিশ্বকাপে গোল করে রোনালদোর বিশ্ব রেকর্ড

২০০৬ সালের বিশ্বকাপে অভিষেক, খেলছেন এবারও। ২০২২ সালের কাতার বিশ্বকাপ পর্যন্ত প্রতিবারই গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আজ মাঠে নেমে জাল খুঁজে পেয়েই প্রথম ফুটবলার হিসেবে টানা ছয়টি বিশ্বকাপে গোল করার মহাকাব্যিক বিশ্বরেকর্ড গড়লেন পর্তুগিজ এই মহাতারকা।

টানা তো দূরের কথা, ফুটবল ইতিহাসের দীর্ঘ পথচলায় ছয়টি ভিন্ন বিশ্বকাপে গোল করার রেকর্ডই নেই আর কোনো ফুটবলারের। রোনালদোর পর টানা না হলেও পাঁচটি ভিন্ন বিশ্বকাপে গোল করার কীর্তি আছে কেবল তার চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির। আজ সিআরসেভেন ইতিহাস নতুন করে লিখলেন।

২০০৬ সালের জার্মানি বিশ্বকাপে অভিষেক হয় রোনালদোর। সেবার মাত্র একটিই গোল করেছিলেন তিনি। সেই গোলটি আসে ইরানের বিপক্ষে। এরপর ২০১০ এবং ২০১৪ বিশ্বকাপেও একটি করে গোল করেছেন তিনি।

বিশ্বকাপের আসর হিসেব করলে রোনালদোর জন্য স্মৃতিময় হয়ে আছে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপ। সেবারই বিশ্বকাপে নিজের প্রথম এবং একমাত্র হ্যাটট্রিকটি করেন তিনি। সেই হ্যাটট্রিকটি এসেছিলো স্পেনের মতো শক্তিশালী দলের বিপক্ষে। আর সেবারের বিশ্বকাপে রোনালদো করেছিলেন মোট চারটি গোল। এদিকে কাতার বিশ্বকাপে রোনালদোর পা থেকে এসেছে মাত্র একটি গোল।

ফলে আগের পাঁচটি বিশ্বকাপে অংশ নিয়ে রোনালদো এখন পর্যন্ত করেছেন মোট আটটি গোল। এবারের বিশ্বকাপে নবম গোল পেয়ে গেলেন তিনি।

জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিল: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের দাবি প্রধানমন্ত্রীর

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 23 June, 2026, 10:32 pm
জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিল: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের দাবি প্রধানমন্ত্রীর

জলবায়ু ‘ক্ষয়ক্ষতি তহবিল’ কেবল প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ না রেখে দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে জলবায়ু অর্থায়নকে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সহজলভ্য করা এবং ‘সবুজ জলবায়ু তহবিল’কে আরও কার্যকর করার দাবি জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৩ জুন, ২০২৬) চীনের ডালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আয়োজিত ‘গ্রীষ্মকালীন দাভোস’-এর ‘ক্লাইমেট লিডারশিপ ইন অ্যা শিফটিং গ্লোবার ল্যান্ডস্কেপ’ শীর্ষক সেশনে অংশ নিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

জলবায়ু সহনশীলতা অর্জনে প্রযুক্তি, অর্থায়ন এবং পারস্পরিক অংশীদারিত্বের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক জলবায়ু সংকটে কেবল প্রশমন নয়, বরং অভিযোজনও সমানভাবে অপরিহার্য।

বিশ্ব অর্থনৈতিক ফোরামের গ্রীষ্মকালীন দাভোস সম্মেলনে জলবায়ু পরিবর্তন ছাড়াও বৈশ্বিক অর্থনীতি, শিল্প কাঠামোর পরিবর্তন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রযুক্তির বাস্তব প্রয়োগের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে। ‘বৃহৎ পরিসরে উদ্ভাবন’ প্রতিপাদ্যের ওপর ভিত্তি করে আয়োজিত এই সম্মেলনে ৯০টি দেশের প্রায় ১,৭০০-এর অধিক প্রতিনিধি, নীতিনির্ধারক ও ব্যবসায়ী নেতারা অংশগ্রহণ করছেন।

সম্মেলনস্থলে প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও আলোইস জভিংগি সৌজন্য সাক্ষাৎ করেন। উল্লেখ্য যে, ২৩ জুন শুরু হওয়া তিন দিনব্যাপী এই সম্মেলন ২৫ জুন পর্যন্ত চলবে।

একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 23 June, 2026, 5:53 pm
একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

জামায়াতপন্থি ৭ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১০ জন সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেছেন। সোমবার (২২ জুন) অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জামায়াতপন্থি আইন কর্মকর্তারা একযোগে পদত্যাগপত্র জমা দেন।

মঙ্গলবার (২৩ জুন) পদত্যাগকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেল তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পদত্যাগকারী ৭ ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন— ইউসুফ আলী, শফিকুর রহমান, আবদুল করিম, ফরিদ উদ্দিন খান, গোলাম রহমান ভুঁইয়া, আসাদ উদ্দিন ও তারিকুল ইসলাম।

১০ সহকারী অ্যাটর্নি জেনারেল হলেন—ইমরুল কায়েছ রানা, হুমায়ুন কবির তানিম, আবদুল কাইয়ুম ভুঁইয়া, আবদুল্লাহিল মারফ ফাহিম, জোয়াদুর রহমান, শামসিল আরেফিন, মাহাবুবা আক্তার রলি, নূর নবী উজ্জ্বল, আল রেজা আমির ও রেজাউল ইসলাম।

পরে এক সংবাদ সম্মেলনে পদত্যাগকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইউসুফ আলী বলেন, সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করা, সুপ্রিম কোট সচিবালয় নিয়োগ অধ্যাদেশ ও সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ অধ্যাদেশ বাতিল করায় এর প্রতিবাদে আমরা একযোগে পদত্যাগ করেছি।