রাজস্থলীতে আওয়ামী লীগের স্বাধীনতা দিবস উদযাপন
রাজস্থলীতে আওয়ামী লীগের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন।
মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস উপলক্ষে রাজস্থলী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে গত ২৬ মার্চ (রোববার) দিবসটি পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রোববার (২৬ মার্চ) সকালে সূর্যোদয়ের সাথে সাথে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের স্মরণে এবং উপজেলা চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূরালে পুস্পমাল্য অর্পণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি উবাচ মারমা, ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উচসিন মারমা, সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান পুচিংমং মারম, যুগ্ম সম্পাদক সম্পাদক ও ইউপি সদস্য ক্যসাচিং মারমা মিলন, সাংগঠনিক সম্পাদক অংসুইনু মারমা, দিলীপ দাস, উপজেলা মহিলা আ.লীগের সভাপতি লংবতি ত্রিপুরা, সুরেশ কুমার তংচঞ্চ্যা, উপজেলা ছাত্রলীগের সভাপতি অংসুইচিং মারমা বিজয়, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও ইউপি সদস্য জয়নুল আবেদীন তালুকদার, গৌতমী খিয়াং,আদর লতা তংচঞ্চ্যা প্রমুখ।
২৪ঘণ্টা.জেআর



আপনার মতামত লিখুন