মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির ইফতার ও ঈদবস্ত্র বিতরণ

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩, ৫:৪৬ সন্ধ্যা
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির ইফতার ও ঈদবস্ত্র বিতরণ

রাউজানে অসহায় পরিবারের মাঝে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির ইফতার সামগ্রী ও ঈদ বস্ত্র বিতরণ

চট্টগ্রামের রাউজানে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রশিদর পাড়া শাখার উদ্যোগে মহান ২২ চৈত্র হযরত মাওলানা শাহসুফী সৈয়দ গোলামুর রহমান মাইজভাণ্ডারী (ক.) এর ওরশ শরীফ ও মাহে রমজান উপলক্ষে খতমে কোরআন, দুঃস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী, ঈদবস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল গত ২৯ মার্চ (বুধবার) রশিদর পাড়া শাখার খানকা শরীফে অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুহাম্মদ আবদুল নবী মেম্বার।

প্রধান অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সদস্য ও রাউজান প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ শফিউল আলম। সংগঠনের সধারণ সম্পাদক মাওলানা মহিম উদ্দীনের পরিচালনায় প্রধান আলোচক ছিলেন রাউজান দারুল ইসলাম কামিল মাদ্রাসায় সিনিয়র মুদাররিস আল্লামা সিরাজুল ইসলাম সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা সংগঠনের সমন্বয়ক মুহাম্মদ মামুন মিয়া, রাউজান প্রেসক্লাবের সিনিয়র সহ—সভাপতি মোহাম্মদ নেজাম উদ্দিন রানা, অর্থ সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ, মুহাম্মদ নুরুল আলম চৌধুরী, মাওলানা আবু বকর, মাওলানা নিজাম উদ্দিন মাইজভাণ্ডারী, হাফেজ মাওলানা আকতার হোসেন, হাফেজ মাওলানা রিদুয়ানুল হক, মাওলানা আবু মুসা, হাফেজ ফরহাদুল মোস্তফা রোমান, হাফেজ কুতুবউদ্দিন, মাওলানা রবিউল হুসাইন, মুহাম্মদ ফোরকান চৌধুরী, মুহাম্মদ আবদুল মন্নান প্রমুখ।

ইফতারের পূর্বে এলাকার গরীব ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী, ঈদ বস্ত্র বিতরণ করেন অতিথিগণ।

২৪ঘণ্টা.জেআর

Feb2
Feb2