সীতাকুণ্ডের ভাটিয়ারীতে দরিদ্র শিশুদের বিনামূল্যে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত
সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়ন ইমামনগর যুব সমাজের উদ্যোগে
গ্রামের হত দরিদ্র সন্তানদের বিনামূল্যে সুন্নাতে খাৎনা করানো হয়েছে।
শনিবার সকালে ইমাম নগর গ্রামে আয়োজিত ক্যাম্পে গ্রামের দরিদ্র ১২ জন শিশুকে বিনামূল্যে খৎনা, পোশাক ও ঔষধ দেওয়া হয়।
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে বিনামূল্যে উক্ত সুন্নাতে খৎনা ক্যাম্পের আয়োজন করা হয়।
উক্ত কর্মসূচি উদ্বোধন করেন ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজীম উদ্দিন। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সভাপতি সেকান্দার হোসেন, মাওলানা ড.কামাল উদ্দিন আল-আজহারী, ৮নং ওয়ার্ড ইউপি সদস্য মো.আলমগীর হোসেন মাসুম,বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আফছার, মো.মনির হোসেন, মোহাম্মদ আলী,মোঃ নজরুল প্রমুখ।


আপনার মতামত লিখুন