খুঁজুন
, ,

১৯৭১ সালের এই দিনে লাল-সবুজের পতাকা উড়ালো মাইজভান্ডারী ভক্তরা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 5 April, 2023, 12:19 pm
১৯৭১ সালের এই দিনে লাল-সবুজের পতাকা উড়ালো মাইজভান্ডারী ভক্তরা

এম এস আকাশ: ১৯৭১ সালের এই দিনে (২২ চৈত্র, ৫ এপ্রিল) মাইজভান্ডারী আশেক-ভক্তরা উড়ালো লাল-সবুজ পতাকা উড়িয়ে মাইজভান্ডার শরীফ আসেন। তখন মাইজভান্ডারের সব ভবনেও উত্তোলন করা হয় লাল সবুজ পতাকা।

জানা যায়, ১৯৭১ সালের ২৮ মার্চ হযরত গোলাম রহমান বাবা ভান্ডারী (ক.) মহান ২২ চৈত্র বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে প্রস্তুতি সভা চলছিল হুজরা শরীফে। তখন সারাদেশে যুদ্ধ চলছে। পাকিস্থানী বাহিনী ব্যাপক হত্যাযজ্ঞ চালাচ্ছে। তাই হযরত দেলাওর হোসাইন মাইজভাণ্ডারীর (কঃ) উপস্থিত ভক্তদের বলেন, দেশে নাজুক পরিস্থিতি। ওরশে যেন সবাই সকাল-সকাল আসেন। আছরের নামাজের পর তবারুক বিতরন করা হবে। লোকজন যাতে সন্ধ্যার পূর্বেই বাড়ি ফিরতে পারেন। এমন সময় বখতপুর নির্বাসী সৈয়দ বখতেয়ার ফকির কিভাবে আসবেন ? জানতে চাইলেন। হযরত দেলাওর হোসাইন মাইজভান্ডারী (ক.) পাল্টা প্রশ্ন করে তার ইচ্ছা জানতে চাইলেন।

তখন তিনি বলেন, বাংলাদেশের পতকা উড়িয়ে, গরু-মহিষ হাদীয়াসহ ঢোল বাজনা বাজিয়ে জাঁকজমক ভাবে আসতে চাই। হযরত দেলাওর হোসাইন মাইজভান্ডারী এ বাক্যে সম্মতি দিলেন। তখন সৈয়দ বখতেয়ার ফকির আনন্দিত হয়ে মুর্শিদকে ভক্তি জানালেন।

উপস্থিত ভক্ত আশেকানদের বললেন, বাংলাদেশ কবুল হয়েছে। হযরত দেলাওর হোসাইন মাইজভাণ্ডারী (কঃ) পতকা উড়াতে অনুমতি দিয়েছেন। এ পতকা উড়তে থাকবে। বাঙ্গালীদের জয় সুনিশ্চিত। ঐ ওরশে সকল ভক্ত আশেকান ঠিক সেভাবে বাংলাদেশের পতকা উড়িয়ে মাইজভান্ডার শরীফ আসেন। পথে পথে অনেক স্থানে পকিস্তানী হানাদার বাহিনীর দেখেও কোন বাঁধা দেননি। আর এদিকে মাইজভাণ্ডার শরীফ ৫ এপ্রিল প্রকাশ্যে উড়ে বাঙ্গালীজাতীর আশা আকঙ্খার লাল সবুজের পতকাটি।

উল্লেখ্য, সৈয়দ গোলামুর রহমান বাবাভান্ডারী (ক.) ১৮৬৫ ঈসাব্দ এবং ১২৭০ বঙ্গাব্দের (পঞ্জিকা মতে ২৭ আশ্বিন) ২৯ আশ্বিন সোমবার ভোরবেলা জন্মগ্রহণ করেন। ১৩৪৩ বাংলার ২২ চৈত্র, মহান আল্লাহর সান্নিধ্যে পবিত্র অমরধামে শুভযাত্রা করেন। প্রতিবছর এ দিনে ফটিকছড়ি মাইজভাণ্ডার দরবার শরীফস্থ গাউছিয়া রহমানিয়া মন্জিলে তাঁর বার্ষিক ওরশ শরীফ উদ্যাপিত হয়।

Feb2
Feb2

কমলাপুর স্টেশনে ট্রেনের বগিতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 20 September, 2026, 11:04 pm
কমলাপুর স্টেশনে ট্রেনের বগিতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

দেশের প্রধান রেলওয়ে স্টেশন কমলাপুরে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী ট্রেনের বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ইউনিটগুলো রাত ৯টা ৪৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ৯টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার জানান, কমলাপুর রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। পরে ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ট্রেনটির নামও এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কোচে হঠাৎ আগুন ধরে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা কোচটিতে আগুন দিয়েছে। এতে চারপাশ ধোঁয়ায় ছেয়ে যায়। স্টেশনে থাকা যাত্রী ও আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 20 September, 2026, 10:45 pm
জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

দেশে চার ধরনের প্রধান জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। নতুন দামে ডিজেল প্রতি লিটার ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং পেট্রোল ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

এর আগে সেপ্টেম্বরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত ছিল। তখন ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রোল ১৪০ টাকা লিটারে বিক্রি হচ্ছিল।

সর্বশেষ বড় ধরনের দাম সমন্বয় করা হয়েছিল এপ্রিলে। তখন ডিজেলের দাম লিটারে ১৫ টাকা এবং অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম যথাক্রমে ২০, ১৯ ও ১৮ টাকা বাড়ানো হয়েছিল।

২০২৪ সাল থেকে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতির আওতায় দেশে খুচরা জ্বালানি তেলের দাম পর্যালোচনা করা হচ্ছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম, আমদানি ব্যয়, কর ও শুল্ক, বিনিময় হারসহ অন্যান্য ব্যয় বিবেচনায় নিয়ে এ দাম সমন্বয় করা হয়।

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 20 September, 2026, 8:10 pm
সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নং ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাতটা চল্লিশ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান।

তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। ভবনের একটি রুমের জানালা দিয়ে মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা গেছে। পিবিআই ও সিআইডির ফরেনসিক দলকে ডাকা হয়েছে। তারা এলে পুলিশ রুমে প্রবেশ করবে।

তবে কখন এ ঘটনা ঘটেছে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি বলেও জানান ডিসি।

গত জুলাইয়ে মরিয়ম খাতুনের সঙ্গে গাজী নজরুল ইসলামের ‘ব্যক্তিগত মুহূর্তের’ কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে ঘিরে আলোচনা-সমালোচনা শুরু হয়। এই ঘটনার পর ২২ জুলাই সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় দলটির গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে বহিষ্কার এবং একইসঙ্গে নির্বাচন কমিশনকে বিষয়টি অবগত করা হয়।