সীতাকুণ্ডে ঈদের কেনাকাটা করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র নিহত
সীতাকুণ্ড প্রতিনিধি: ঈদের কেনাকাটা করে বাড়ি ফেরার পথে সীতাকুণ্ডে কাভার্ডভ্যান-সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ পিতা-পুত্র নিহত হয়েছে।
শনিবার রাত ১০ টর দিকে বড় দারোগারহাট উত্তর বাজারে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন পিতা সেলিম উদ্দিন(৪০) ও পুত্র মিনহাজ (১০)। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। তাদের অবস্থাও আশঙ্কাজন।
স্থানীয় সুত্রে জানা যায়, বড় দারোগারহাট থেকে মহাসড়কে নিষিদ্ধ সিএনজি অটোরিকশা উল্ট পথে মীরসরাইয়ের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানটি সিএনজি অটোরিকশার দিকে আসতে থাকে। এসময় অটোরিকশা চালক সিএনজি ইসটিয়ারিং ছেড়ে সড়কের পার্শ্ববর্তী জমিতে লাফ দেয়। এতে সিএনজি অটোরিকশা সড়কের উপর থাকায় চালক বিহীন নিয়ন্ত্রণ ছাড়া কাভার্ড ভ্যানের দিকে গেলে কাভার্ড ভ্যানটি সিএনজি অটোরিকশার উপরে গিয়ে পড়ে। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলে দুই আরোহির মৃত্যু হয়।
এ বিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ডের কুমিরা-টেরিয়াইল হাইওয়ে পুলিশের ইনচার্জ মো: শাহাদাত হোসেন বলেন, আমরা ঘাতক কাভার্ডভ্যানটি আটক করেছি। দুর্ঘটনায় ঘটনাস্থলেই পিতাপুত্র নিহত হয়েছে।


আপনার মতামত লিখুন