খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

চুলার আগুন কেড়ে নিল প্রতিবন্ধী ফরিদার জীবন

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১০ এপ্রিল, ২০২৩, ১১:৪৮ অপরাহ্ণ
চুলার আগুন কেড়ে নিল প্রতিবন্ধী ফরিদার জীবন

মিরসরাই প্রতিনিধি:::মিরসরাইয়ের ওয়াহেদপুর ইউনিয়নে চুলার আগুন থেকে অগ্নীকান্ডের ঘটনায় ফরিদা নামের ৫০ বছরের এক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। নিহত ফরিদা ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর ৬নং ওয়াড় শামছুল হকের মেয়ে।

সোমবার ( ১০ এপ্রিল) দুপুর সাড়ে ৩টায় মধ্যম ওয়াহেদপুরের নুরুল মোস্তফার বাড়িতে এই অগ্নীকান্ডের ঘটনা ঘটে।

ঘটনার বিবরণে জানা যায়, ৫০ বছরের মধ্য বয়সী নিস্বঙ্গ প্রতিবন্ধী ফরিদা বাবা মাকে হারিয়ে ছোট ভাইয়ের আশ্রয়ে থাকতো। আশ্রিত ভাইয়ের স্ত্রী সোমবার দুপুরে চুলায় রান্না বসিয়ে অন্য কাজে বের হয়। রান্নাঘরের পাশের রুমে শুকনো পাতার স্তুপের‌ পাশে‌ চৌকির উপর ফরিদা ঘুমাচ্ছিল। এমন সময় চুলার আগুনের শিখা চুলার পাশে রাখা পাতার স্তুপে ছড়িয়ে পড়ে। রান্নাঘরের আগুন মুহূর্তেই ফরিদার ঘরে লেগে যায়। সেখানে আগে থেকে শুকনো পাতার স্তুপ থানায় আগুনের তীব্রতা ভয়াবহ আকার ধারণ করে। সেই আগুনে চৌকির উপর ঘুমন্ত অবস্থায় প্রতিবন্ধী ফরিদা পুড়ে অঙ্গার হয়ে যায়।

আগুন দেখে স্থানীয়রা এগিয়ে আসলেও আগুন নিয়ন্ত্রণে আনার আগেই সব শেষ হয়ে যায়।

স্থানীয় ওয়ার্ড মেম্বার আহসান উল্লাহ ভূঁইয়া জানান, প্রতিবন্ধী ফরিদা ছোট ভাই ও তার স্ত্রীর আশ্রয়ে থাকতো। আগ্নীকান্ডে তার মৃত্যুর খবর পেয়েছি তবে শহরে থাকার কারনে ঘটনাস্থলে উপস্থিত হতে পারি নাই।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ফজলুল করিম ফিরোজ বলেন, ওই প্রতিবন্ধী আমাদের প্রতিবন্ধী ভাতার আওতায় ছিল। জীবিত থাকতে যখন যা সম্ভব হয়েছে সাহায্য করেছি। অগ্নীকান্ডে ক্ষতিগ্রস্ত তার ছোট ভাইয়ের পরিবারকে যতটুকু সম্ভব ব্যক্তিগত ভাবে ও সরকারি বরাদ্দ থেকে সহযোগিতা করবো। প্রাথমিক ভাবে উপস্থিত ব্যক্তিগত তহবিল থেকে মঙ্গলবারে ১০ হাজার টাকা তার ভাইয়ের হাতে তুলে দিব ইনশাল্লাহ।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…