খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সমাজের ধর্ণাঢ্য ব্যক্তিরা এগিয়ে আসলে অসহায় কিডনি রোগীদের জীবন বাঁচবে: সিভিল সার্জন

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩, ৭:১২ অপরাহ্ণ
সমাজের ধর্ণাঢ্য ব্যক্তিরা এগিয়ে আসলে অসহায় কিডনি রোগীদের জীবন বাঁচবে: সিভিল সার্জন

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেছেন, স্বাস্থ্যসেবা মানুষের অন্যতম মৌলিক চাহিদা। বিভিন্ন কারণে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত কিডনি রোগীরা অর্থের অভাবে চিকিৎসা-সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এসব রোগীদের রক্তদান, ক্যাথেটার পরবর্তী ফিস্টুলার মাধ্যমে সপ্তাহে ২ থেকে ৪ বার ডায়ালাইসিস করা ও অন্যান্য ওষুধ সামগ্রী ক্রয় অত্যন্ত ব্যয় বহুল হওয়ার কারণে অনেকে অকালে প্রাণ হারাচ্ছে। তারা যতদিন বাঁচবে ততদিন এভাবেই চলবে। মানব কল্যাণ হচ্ছে সর্বোচ্চ এবাদত। সমাজের ধর্ণাঢ্য ব্যক্তি ও মানবিক প্রতিষ্ঠানগুলো এগিয়ে আসলে অসহায় কিডনি রোগীদের জীবন বাঁচবে।

আজ ১৩ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে ‘কিডনি রোগী কল্যাণ সংস্থা’ আয়োজিত রোগীদের চিকিৎসা সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে ‘কিডনি রোগী কল্যাণ সংস্থা’র পক্ষে মোট ৩৬ জন কিডনি রোগীর প্রত্যেকের হাতে ৫ হাজার টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেন সিভিল সার্জন।

পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এসময় সংগঠনের পক্ষ থেকে মানবতার বাতিঘর, চট্টগ্রামের অহংকার ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মরহুম ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে শোক ও সমবেদনা জ্ঞাপন করা হয়।

কিডনি রোগী কল্যাণ সংস্থা’র মানবিক সহায়তাকে স্বাগত জানিয়ে তিনি বলেন, কিডনি রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের কিডনি বিভাগ ও স্যানডোরে অনেকে ডায়ালাইসিসের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। সেখানে শয্যা ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট রয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি বিভাগীয় শহরে মেডিকেল কলেজ ও হাসপাতালের সাথে বিশেষায়িত ক্যান্সার, বার্ণ ও কিডনি হাসপাতাল প্রতিষ্ঠার কার্যক্রম শুরু করেছেন। এসব হাসপাতাল বাস্তবায়ন হলে গরীব ও অসহায় রোগীদের চিকিৎসার ব্যয়ভার অনেকাংশে কমে আসবে। তিনি অসহায় কিডনি রোগীদের কল্যাণে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

সিভিল সার্জন আরও বলেন, বর্তমান সরকারের আন্তরিকতায় দেশে যক্ষা রোগীরা বিনামূল্যে চিকিৎসা-সেবা পাচ্ছে। ক্যানসার রোগীদের চিকিৎসায় সমাজকল্যাণ বিভাগ ও অংশীজনেরা এগিয়ে আসছে। সুবিধাবঞ্চিত কিডনি রোগীদের চিকিৎসার ব্যয়ভার আরও কিভাবে সহজ করা যায় সে বিষয়ে জেলা উন্নয়ন সমন্বয় সভায় আলোকপাত করে এ ব্যাপারে চমেক হাসপাতালের পরিচালক ও চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অবহিত করা হবে।

কিডনি রোগী কল্যাণ সংস্থা’র প্রতিষ্ঠাতা ও সভাপতি এস.এম জাহেদুল হকের সভাপতিত্বে এবং অর্থ সম্পাদক আখতারুজ্জামান কায়সারের সঞ্চালনায় অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. দেবব্রত কুমার চক্রবর্তী, সিইউজে’র সদস্য ও জাতীয় সংবাদ সংস্থা-এনএনবি’র চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান সাংবাদিক রনজিত কুমার শীল। স্বাগত বক্তব্য রাখেন কিডনি রোগী কল্যাণ সংস্থা’র সাধারণ সম্পাদক অধ্যাপক শাব্বির আহমদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া। কিডনি রোগীদের মধ্যে অনুভূতি প্রকাশ করেন প্রফুল্ল কুমার নাথ, আলী আশরাফ ও শামসুন্নাহার।

অনুষ্ঠানে সিভিল সার্জন কার্যালয়ের সর্বস্তরের কর্মচারী, কিডনি রোগী কল্যাণ সংস্থা’র কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…