খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ভারতীয় ছবি মুক্তি পেলে দেশীয় চলচ্চিত্রের মান বাড়বে: তথ্যমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩, ৩:০৪ অপরাহ্ণ
ভারতীয় ছবি মুক্তি পেলে দেশীয় চলচ্চিত্রের মান বাড়বে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ইতিমধ্যে আমাদের চলচ্চিত্র শিল্প ঘুরে দাঁড়িয়েছে। গত বছর ৭৩টি ছবি মুক্তি পেয়েছে। ঈদে আটটি ছবি মুক্তি পেয়েছে। সামনের দিনগুলোতে আরও ভালো ছবি আসবে।

বুধবার (২৬ এপ্রিল) তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সম্মিলিত চলচ্চিত্র পরিষদের নেতাদের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বছরে যদি ১০টি ভারতীয় ছবি মুক্তি পায় তাহলে আমাদের ছবির ক্ষতি হবে না। আমার মনে হয়, এতে আমাদের চলচ্চিত্রের মান বাড়বে। দর্শকও হলে যাবে। তখন দর্শক দেশীয় ছবিও দেখবে।’

তথ্যমন্ত্রী বলেন, পাকিস্তানে সিনেমা হলের সংখ্যা ৩৫টিতে নেমে এসেছিল। তারা ভারতীয় ছবির মুক্তি দেওয়ায় এখন তাদের হলের সংখ্যা ১২০০ হয়েছে।

তিনি বলেন, ‘আমাদের শিল্পও ঘুরে দাঁড়িয়েছে। সিনেপ্লেক্স হয়েছে। আরও সিনেপ্লেক্স হলে ভালো হয়। আপনারাও সিনেপ্লেক্স করতে পারেন।’

মন্ত্রী বলেন, ‘আপনাদের দাবি দাওয়ার মধ্যে পুরস্কারপ্রাপ্তদের আইডি কার্ড দেওয়ার বিষয়টি দেখব।’ এফডিসিতে বঙ্গবন্ধুর নামে জাদুঘর স্থাপনে সম্মিলিত চলচ্চিত্র সমিতির নেতাদের দাবির প্রেক্ষিতে তথ্যমন্ত্রী বলেন, চলচ্চিত্র জাদুঘর হতে পারে। তবে সব জায়গায় বঙ্গবন্ধুর নাম ব্যবহার করা সমীচীন নয়।

প্রধানমন্ত্রীও যত্রতত্র এগুলো করা পছন্দ করেন না। অনুমতি দেন না। এখানে চলচ্চিত্রের একটা আর্কাইভ জাদুঘর করা যেতে পারে, যোগ করেন তিনি।

এদিকে মন্ত্রীর বক্তব্য শেষে সাংবাদিকরা জানতে চান কারাগার থেকে মুক্তি পয়ে বিএনপি নেতা রিজভী আহমদ বলেছেন, ছোট কারাগার থেকে বড় কারাগারে এসেছি। দেশটা বড় কারাগার, রিজভীর এই বক্তব্যের জবাবে হাছান মাহমুদ বলেন, যারা সকাল-বিকাল, রাতে সরকারের সমালোচনা করেন তারা একটু আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের দিকে তাকান।

তিনি বলেন, ‘আমাদের দেশে অন্যান্য দেশের তুলনায় বাকস্বাধীনতা অনেক বেশি। রিজভী সাহেব যে বক্তব্য দিয়েছেন ছোট কারাগার থেকে বড় কারাগারে এসেছেন, বাকস্বাধীনতা না থাকলে তো তিনি এ কথা বলতে পারতেন না। তিনি যদি চান তাহলে তাকে আবার ছোট কারাগারে পাঠানো হবে।’

তথ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে সম্মিলিত চলচ্চিত্র সমিতির প্রতিনিধির মধ্যে উপস্থিত ছিলেন ইলিয়াস কাঞ্চন, নিপুণ, কাজী হায়াৎ, এস ডি রুবেল, নায়ক ফেরদৌস, আবদুল লতিফ বাচ্চু, সুদীপ্ত কুমার প্রমূখ।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…