খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

১৬ মে থেকেই চবির ভর্তি পরীক্ষা শুরু

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১৪ মে, ২০২৩, ৬:৪৯ অপরাহ্ণ
১৬ মে থেকেই চবির ভর্তি পরীক্ষা শুরু

মঙ্গলবার অনুষ্ঠিতব্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা নিয়ে কেটে গেছে অনিশ্চয়তা। ঘূর্ণিঝড় মোকা’র কারণে গত দু’দিন ধরে ভর্তি পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের মাঝে অনিশ্চয়তার সৃষ্টি হয়। তবে ঘূর্ণিঝড় বাংলাদেশ অতিক্রম করে চলে যাওয়ায় মঙ্গলবার যথাসময়ে শুরু হবে চবির ভর্তি পরীক্ষা। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ তথ্য নিশ্চিত করেছেন।

চবির রোববার ও সোমবারের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। এরপর শিক্ষার্থীদের মধ্যে অনিশ্চয়তা দেখা দেয়। রোববার ভর্তি পরীক্ষা নিয়ে সভার পর এ বিষয়টি নিশ্চিত করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূরুল আজিম সিকদার বলেন, ‘যেহেতু ঝড় বাংলাদেশ অতিক্রম করে চলে গেছে। তাই যথাসময়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ইউনিটভিত্তিক ভর্তি পরীক্ষা শুরু হবে মঙ্গলবার থেকে। চলবে ২৫ মে পর্যন্ত। বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিট দিয়ে পরীক্ষা শুরু হচ্ছে চবির ভর্তি কার্যক্রম।

এবার চবির চার ইউনিট ও দুই উপইউনিটের ভর্তি পরীক্ষায় ৪ হাজার ৯২৬টি আসনের বিপরীতে চূড়ান্তভাবে আবেদন করেছেন ২ লাখ ৫৬ জন ভর্তিচ্ছু। সুতরাং প্রতি আসনের জন্য লড়বেন প্রায় ৪১ জন ভর্তিচ্ছু।

১৬ মে ও ১৭ মে বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল-বিকেল চার শিফটে অনুষ্ঠিত হবে। এই ইউনিটে ১ হাজার ২২১টি আসনের বিপরীতে এবার চূড়ান্তভাবে আবেদন করেছেন ৭৪ হাজার ৬৫৯ জন ভর্তিচ্ছু।

১৮ মে সকাল-বিকেল ও ১৯ মে সকালে কলা এবং মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল-বিকেল তিন শিফটে অনুষ্ঠিত হবে। এই ইউনিটে ১ হাজার ২২১টি আসনের বিপরীতে এবার চূড়ান্তভাবে আবেদন করেছেন ৫২ হাজার ৯৯৫ জন ভর্তিচ্ছু।

২০ মে ও ২১ মে ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুধু সকালে দুই শিফটে অনুষ্ঠিত হবে। এই ইউনিটে ৪৪১টি আসনের বিপরীতে এবার চূড়ান্তভাবে আবেদন করেছেন ১৯ হাজার ৯৯৯ জন ভর্তিচ্ছু।

২২ মে সকাল-বিকেল ও ২৩ মে সমাজ বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল-বিকেল তিন শিফটে অনুষ্ঠিত হবে। এই ইউনিটে ১ হাজার ১৬০টি আসনের বিপরীতে এবার চূড়ান্তভাবে আবেদন করেছেন ৪৯ হাজার ১৭৮ জন ভর্তিচ্ছু।

২৪ মে ‘বি১’ উপইউনিটের (কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত নাট্যকলা বিভাগ, চারুকলা ইনস্টিটিউট ও সংগীত বিভাগ) ভর্তি পরীক্ষা শুধু সকালের শিফটে অনুষ্ঠিত হবে। এই ইউনিটে ১২৫টি আসনের বিপরীতে এবার চূড়ান্তভাবে আবেদন করেছেন ১ হাজার ৩৮২ জন ভর্তিচ্ছু।

২৫ মে ‘ডি১’ উপইউনিটের (শিক্ষা অনুষদভুক্ত ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্স বিভাগ) ভর্তি পরীক্ষাও শুধু সকালের শিফটে অনুষ্ঠিত হবে। এই ইউনিটে ৩০টি আসনের বিপরীতে এবার চূড়ান্তভাবে আবেদন করেছেন ১ হাজার ৮৪৩ জন ভর্তিচ্ছু।

চবি ভর্তি পরীক্ষার সকাল শিফটে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে ৯টা ৪৫ মিনিটে। ওএমআর ফরম বিতরণ করা হবে। ১০টা ১৫ মিনিটে। প্রশ্নপত্র বিতরণ করা হবে ১১টায়। পরীক্ষা শেষ হবে ১২টায়।

বিকেল শিফটের পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে ২টা ১৫ মিনিটে। ওএমআর ফরম বিতরণ করা হবে ২টা ৪৫ মিনিটে। প্রশ্নপত্র বিতরণ করা হবে ৩টা ৩০ মিনিটে। পরীক্ষা শেষ হবে ৪টা ৩০ মিনিটে।

ভর্তি পরীক্ষা উপলক্ষে দিনে ৯ বার যাওয়া-আসা করবে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন।

উল্লেখ্য, গত বছর চবির ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ৪ হাজার ৯২৬টি আসনের বিপরীতে চূড়ান্তভাবে আবেদন করেছিলেন ১ লাখ ৪৩ হাজার ৭২৭ জন ভর্তিচ্ছু। সেই হিসেবে গতবার প্রতি আসনের বিপরীতে লড়েছিলেন ২৯ জন ভর্তিচ্ছু।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…