খুঁজুন
, ,

ওবামাসহ ৫০০ আমেরিকানকে নিষিদ্ধ করল রাশিয়া

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 20 May, 2023, 10:31 am
ওবামাসহ ৫০০ আমেরিকানকে নিষিদ্ধ করল রাশিয়া

মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, টেলিভিশন উপস্থাপক স্টিফেন কোলবার্ট এবং সিএনএন এর ইরিন বার্নেটসহ ৫০০ আমেরিকানের ওপর নিষেধাজ্ঞারোপ করেছে রাশিয়া।

রাশিয়া শুক্রবার ঘোষণা করেছে যে, মার্কিন যুক্তরাষ্ট্রের রুশ বিরোধী নিষেধাজ্ঞার প্রতিক্রিয়া হিসেবে মার্কিন নির্বাহী ক্ষমতার অনেক বিশিষ্ট ব্যক্তিত্বর রাশিয়ায় প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

এই তালিকায় বারাক ওবামা ছাড়াও রয়েছেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত জন হান্টসম্যান ও বেশ কয়েকজন সিনেটর। এছাড়া মিডিয়া ব্যক্তিত্বের মধ্যে রয়েছেন টেলিভিশন উপস্থাপক জিমি কিমেল, কলবার্ট এবং সেথ মেয়ার্স।

বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় বলেছে, ‘তালিকা-৫০০ এ সরকার ও আইন প্রয়োগকারী সংস্থার ব্যক্তিরা অন্তর্ভুক্ত রয়েছেন, যারা তথাকথিত ক্যাপিটল হিলে হামলার পরিপ্রেক্ষিতে ভিন্নমতাবলম্বীদের নিপীড়নের সঙ্গে সরাসরি জড়িত।’

সিএনএন এক খবরে বলেছে যে, রাশিয়ার যে ৫০০ আমেরিকানের ওপর নিষেধাজ্ঞারোপ করেছে তাদের মধ্যে রয়েছেন প্যাটন ওয়ালশ। তিনি একজন ব্রিটিশ নাগরিক।

মন্ত্রণালয় তার ওয়েবসাইটের একটি বিবৃতিতে নিষেধাজ্ঞা বিষয়ে লিখেছে, ‘ওয়াশিংটনের জন্য শেখার উপযুক্ত সময় এসেছে যে, রাশিয়ার বিরুদ্ধে প্রত্যেক শত্রুতামূলক আক্রমণের কঠোর প্রতিক্রিয়া পেতে হবে।’

তবে এসব ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ নির্দিষ্ট করে বলেনি রাশিয়া। এছাড়া নিষিদ্ধের পর তারা রাশিয়ায় প্রবেশ করতে পারবেন না। তবে এর বাইরে আর কী কী ব্যবস্থা নেওয়া হবে সে বিষয়েও বিস্তারিত কিছু জানানো হয়নি।

ইউক্রেনে হামলা চালানোর পর থেকে রাশিয়ার ওপর ধারাবাহিকভাবে নানা ধরনের নিষেধাজ্ঞারোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলো। এর প্রতিক্রিয়ায় রাশিয়াও দেশগুলোর বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞারোপ করেছে।

Feb2
Feb2

কমলাপুর স্টেশনে ট্রেনের বগিতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 20 September, 2026, 11:04 pm
কমলাপুর স্টেশনে ট্রেনের বগিতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

দেশের প্রধান রেলওয়ে স্টেশন কমলাপুরে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী ট্রেনের বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ইউনিটগুলো রাত ৯টা ৪৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ৯টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার জানান, কমলাপুর রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। পরে ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ট্রেনটির নামও এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কোচে হঠাৎ আগুন ধরে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা কোচটিতে আগুন দিয়েছে। এতে চারপাশ ধোঁয়ায় ছেয়ে যায়। স্টেশনে থাকা যাত্রী ও আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 20 September, 2026, 10:45 pm
জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

দেশে চার ধরনের প্রধান জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। নতুন দামে ডিজেল প্রতি লিটার ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং পেট্রোল ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

এর আগে সেপ্টেম্বরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত ছিল। তখন ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রোল ১৪০ টাকা লিটারে বিক্রি হচ্ছিল।

সর্বশেষ বড় ধরনের দাম সমন্বয় করা হয়েছিল এপ্রিলে। তখন ডিজেলের দাম লিটারে ১৫ টাকা এবং অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম যথাক্রমে ২০, ১৯ ও ১৮ টাকা বাড়ানো হয়েছিল।

২০২৪ সাল থেকে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতির আওতায় দেশে খুচরা জ্বালানি তেলের দাম পর্যালোচনা করা হচ্ছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম, আমদানি ব্যয়, কর ও শুল্ক, বিনিময় হারসহ অন্যান্য ব্যয় বিবেচনায় নিয়ে এ দাম সমন্বয় করা হয়।

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 20 September, 2026, 8:10 pm
সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নং ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাতটা চল্লিশ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান।

তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। ভবনের একটি রুমের জানালা দিয়ে মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা গেছে। পিবিআই ও সিআইডির ফরেনসিক দলকে ডাকা হয়েছে। তারা এলে পুলিশ রুমে প্রবেশ করবে।

তবে কখন এ ঘটনা ঘটেছে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি বলেও জানান ডিসি।

গত জুলাইয়ে মরিয়ম খাতুনের সঙ্গে গাজী নজরুল ইসলামের ‘ব্যক্তিগত মুহূর্তের’ কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে ঘিরে আলোচনা-সমালোচনা শুরু হয়। এই ঘটনার পর ২২ জুলাই সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় দলটির গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে বহিষ্কার এবং একইসঙ্গে নির্বাচন কমিশনকে বিষয়টি অবগত করা হয়।