খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

জমকালো আয়োজনে সীতাকুণ্ড সমিতি চট্টগ্রাম এর ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩, ৬:১৮ অপরাহ্ণ
জমকালো আয়োজনে সীতাকুণ্ড সমিতি চট্টগ্রাম এর ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

কামরুল ইসলাম দুলু: চট্টগ্রাম শহরে বসবাসরত সীতাকুণ্ডবাসীদের প্রানের সংগঠন “সীতাকুণ্ড সমিতি চট্টগ্রাম” এর ১৬ বছর পূর্তি উপলক্ষে সমিতির গৌরবময় দিবসকে ঘিরে চট্টগ্রাম শহরে একখণ্ড সীতাকুণ্ড-এ রূপ নেয়। বর্ণাঢ্য এ আয়োজনে সীতাকুণ্ডের সর্বস্তরের বিপুলসংখ্যক মানুষ শরিক হন।

শনিবার সন্ধ্যায় নগরীর এম এম আলী রোডস্থ রয়েল গার্ডেনে জমকালো মিলনমেলা অনুষ্ঠিত হয়। বিকাল ৫ টার পর থেকে বিশাল হলরুম কানায় কানায় পূর্ণ হয়ে যায়। দীর্ঘদিন পর চট্টগ্রাম শহরে বসবাসরত সীতাকুণ্ডের শিশু-কিশোর থেকে শুরু করে আবাল বৃদ্ধ বনিতা একই ছাদের নিছে এসে যেন কয়েক ঘন্টার জন্য ভুলে যান সকল দূঃখ, কষ্ট। সেলফি, আড্ডা আর খোঁশ গল্পে সবাই কিছু সময়ের জন্য হারিয়ে যান অন্য জগতে।সন্ধ্যা ৭টায় সংগঠনের কার্যকরী কমিটির সদস্যদের নিয়ে বিশাল সাইজের কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম এমপি।

অনুষ্ঠানে সীতাকুণ্ডের প্রকৃতি ও উদ্ভিদ বৈচিত্র নিয়ে পরিচালিত গবেষণার ওপর প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। সীতাকুণ্ডের পূর্বে পাহাড় ও পশ্চিমে সাগরবেষ্টিত ছোট্ট জনপদের প্রাকৃতিক জীববৈচিত্র ও পরিবেশ সমুন্নত কিংবা ভারসাম্য বজায় রেখে যে কোনো উ্ন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার ওপর জোর দিয়ে বক্তব্য রাখেন গবেষণার নেতৃত্বদানকারী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এবং সীতাকুণ্ড সমিতি- চট্টগ্রামের কৃষি, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ড. মোহাম্মদ ওমর ফারুক রাসেল।

সংগঠনের সভাপতি লায়ন মোঃ মির্জা আকবর আলী খোকন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন মানিক এর পরিচালনায় অনুষ্ঠানে প্রতিবছরের মতো এবারও সমাজের বিভিন্নক্ষেত্রে অবদানের জন্যে সীতাকুণ্ডের গর্বিত ৮ জন ব্যক্তিকে সীতাকুণ্ড সমিতি পদক ২০২৩ সম্মানে ভূষিত করা হয়। ঐতিহ্যবাহী চাটগাঁইয়া মেজবান ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ১৬ বছর পূর্তি আয়োজনের সফল সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন রাজনীতিবিদ মোস্তফা কামাল চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা এ কে এম আবু তাহের বিএস-সি, খাজা স্টীলের এমডি দিদারুল কবির দিদার, সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের সাবেক অধ্যক্ষ সায়েদুর রহমান হিলালী, বিজয় স্মরণী কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মো. জাহাঙ্গীর, পুলিশের এডিশনাল ডিআইজি মোহাম্মদ মুসলিম, এডিশনাল ডিআইজি অনিন্দিতা বড়ুয়া, বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. আনিসুর রহমান, বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. তাজুল ইসলাম, সীতাকুণ্ড উপজেলা (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান জয়নব বিবি জলি, এনআর গ্রুপের এমডি সিআইপি মোহাম্মদ নুর উদ্দীন রুবেল, রসায়নবিদ মোহাম্মদ দেলোয়ারুল ইসলাম, সাবেকে এপিপি এডভোকেট ভবতোষ নাথ, এডভোকেট , সমিতির সাবেক সভাপতি রাজনীতিবিদ দিদারুল ইসলাম মাহমুদ, আল্ আরাফা ইসলামী ব্যাংকের চট্টগ্রাম জোনাল হেড মোহাম্মদ আজম, ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজের ভাইস-প্রিন্সিপাল শাহীন আল রাজী, সমিতির সাবেক সভাপতি লায়ন মোহাম্মদ গিয়াস উদ্দিনসহ উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সরকারি-বেসরকারী কর্মকর্তা এবং সংগঠনের কার্যকরী কমিটির সকল সদস্যবৃন্দ।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…