নবাগত এমপি এস এম আল মামুন এর সাথে সীতাকুণ্ড সমিতি চট্টগ্রাম নেতৃবৃন্দের মতবিনিময়
সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড (আকবরশাহ-পাহাড়তলী আংশিক) আসনের নবাগত সংসদ সদস্য আলহাজ্ব এস এম আল মামুন এর সাথে সীতাকুণ্ড সমিতি চট্টগ্রাম এর কার্যনির্বাহী কমিটি নেতৃবৃন্দের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে সংসদ সদস্যের নিজ বাড়ি সলিমপুরস্থ এমপি বাড়িতে উক্ত মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এসময় সমিতির কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে নবাগত এমপিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং একটি শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
আলহাজ্ব এস এম আল মামুন এমপি সীতাকুণ্ড আসনে উন্নয়ন কার্যক্রমে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
মতবিনিময়ে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড সমিতি চট্টগ্রাম এর সভাপতি মীর্জা মোঃ আকবর আলী চৌধুরী খোকন, সহ-সভাপতি হাজ্বী মোঃ ইউছুফ শাহ, লায়ন কাজী আলী আকবর জাসেদ, সাধারণ সম্পাদক লায়ন মোহাম্মদ নাছির উদ্দিন মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবেদীন আল মামুন, লায়ন মোঃ আলিম উল্লাহ মুরাদ, সাংগঠনিক সম্পাদক লায়ন মোঃ আবুল হাসনাত, অর্থ সম্পাদক লায়ন মফিজুর রহমান সাজ্জাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক কামরুল ইসলাম দুলু, যুব ও ক্রীড়া সম্পাদক এসএম তবরেজ, শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইকবাল করিম তুষার প্রমুখ।


আপনার মতামত লিখুন