খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই নির্বাচনে অংশ নেয়:তথ্যমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ৪ জানুয়ারি, ২০২০, ১১:২৪ অপরাহ্ণ
বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই নির্বাচনে অংশ নেয়:তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ঢাকার আসন্ন দুই সিটি কর্পোরেশন নির্বাচন সম্পর্কে বিএনপি নেতাদের মন্তব্যকে হটকারি উল্লেখ করে এর সমালোচনা করে বলেছেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার বিএনপির প্রচেষ্টা গ্রহণযোগ্য নয়।

শনিবার রাজধানীর তেজগাঁয়ে চ্যানেল আই-এর একটি অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি সিটি কর্পোরেশন নির্বাচনকে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ করতে চাইছে, এটা মোটেই গ্রহণযোগ্য নয়। তারা সব সময়ই নির্বাচনকে বিতর্কিত করতে এবং মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টির লক্ষেই নির্বাচনে অংশ নেয়।’

মন্ত্রী বলেন, ‘আমি মনে করি, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পরিবর্তে জয়লাভের উদ্দেশ্যেই বিএনপি’র নির্বাচনে অংশ নেয়া উচিৎ।’

এ সময় বিএনপি’র একজন কাউন্সিলর প্রার্থীর গ্রেফতার সম্পর্কে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান বলেন, ‘যদি বিএনপি, আওয়ামী লীগ বা অন্য কোন দলের প্রার্থীর বিরুদ্ধে মামলা অথবা গ্রেফতারি পরোয়ানা থাকে, তবে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে গ্রেফতার করতেই পারেন।’

সিটি নির্বাচন সম্পর্কে বিএনপি নেতৃবৃন্দের বিবৃতি সম্পর্কে মন্ত্রী বলেন, তাদের বিবৃতিতে আসন্ন সিটি নির্বাচনে বিএনপি’র পরাজয়ের বিষয়টিই উঠে এসেছে।’

তিনি আরো বলেন, ‘সিটি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা এবং চলমান গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যহত করাই বিএনপি’র প্রধান লক্ষ্য।’

তিনি আরো বলেন, বিএনপি’র অভিযোগগুলো উদ্দেশ্য প্রণোদিত ও সম্পূর্ণ ভিত্তিহীন।

হাছান আরো বলেন, ‘বিএনপি জয়লাভ করার উদ্দেশ্যে নয়, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই নির্বাচনে অংশ নেয়। ২০১৮ সালের সাধারণ নির্বাচনে বিএনপি জয়লাভের জন্য অংশ নেয়নি। তারা নির্বাচনটিকে বিতর্কিত করতে চেয়েছিল। এখনও তারা তাই করছে।’

এর আগে, মন্ত্রী বেসরকারি টিভি চ্যানেল ‘চ্যানেল আই’ আয়োজিত দিনব্যাপী পিএলজি প্রকৃতি মেলা উদ্বোধন করেন।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…