১২ডিসেম্বর আল্লামা ফরহাদাবাদীর বার্ষিক ওরশ
ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩, ১১:২৬ রাত
খলিফায়ে গাউসুল আজম মাইজভান্ডারী, গাউছে আমিন, মুফতিয়ে আজম, হযরত শাহছুফি আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (কু:) এর ৭৯তম পবিত্র বার্ষিক ওরশ শরীফ আগামী ২৭অগ্রহায়ন ১২ডিসেম্বর মঙ্গলবার ফরহাদাবাদ দরবার শরীফ বিশ্ব মাওলানা মঞ্জিল প্রাঙ্গনে আঞ্জুমানে ফরহাদাবাদী শাহ ফয়জিয়া মোজাম্মেলিয়া ত্বরিকত কমিটি বাংলাদেশ এর ব্যবস্থাপনায় বিভিন্ন কর্মসূচী পালনের মাধ্যমে অনুষ্ঠিত হবে।
এতে ছদারত ও আখেরী মুনাজাত পরিচালনা করবেন ফরহাদাবাদ দরবার শরীফের একমাত্র সাজ্জাদানশীন ও গদীনশীন পীরে ত্বরিকত মুর্শিদে বরহক মুফতি আল্লামা সৈয়দ মোজাম্মেল হক শাহ ফরহাদাবাদী (মা:জি:আ:)।
উক্ত ওরশ শরীফে সকল আশেক ভক্ত ও মুরিদান বৃন্দের প্রতি দাওয়াত প্রদান করেছে কতৃপক্ষ।



আপনার মতামত লিখুন