করোনায় বাবা ভান্ডারীর আনুষ্ঠানিকতাবিহীন ওরশ
এম.জুনায়েদ, ফটিকছড়ি প্রতিনিধি:::ফটিকছড়ি মাইজভান্ডার দরবার শরীফে ২২ চৈত্র, ৫ এপ্রিল গাউছুল আজম হযরত শাহ্ছুফি মাওলানা আলহাজ্ব সৈয়দ গোলামুর রহমান (কঃ) প্রকাশ বাবা ভান্ডারী কেবলা কাবার পবিত্র বার্ষিক ওরশ শরীফ সম্পন্ন হয়েছে।
তবে করোনা ভাইরাস এর কারনে সরকারী নির্দেশনা পালন ও জনদূর্ভোগ এর কথা চিন্তা করে আনুষ্টানিকতা ও গন জমায়েত না করে সীমিত আকারে প্রত্যেক মনজিলে ঘরোয়া ভাবে খতমে কেরান, মিলাদ ও জিকির আজকার এর মাধ্যমে এবারের ওরশ শরীফ উদযাপন করা হয়।
এ উপলক্ষে গাউছিয়া রহমান মনজিলের পক্ষে সকাল ১১ টায় বাবা ভান্ডারীর রওজায় সংক্ষিপ্ত আকারে মিলাদ ও মোনাজাত করা হয়। সকল আশেকান ভক্ত করোনা ভাইরাস থেকে বাংলাদেশ সহ বিশ্ববাসীকে হেফাজত করার জন্য বিশেষ দোয়া করেন শাহ্জাদায়ে গাউছে জামান আলহাজ্ব শাহ্ছুফি মাওলানা সৈয়দ হাবিবুল বশর মাইজভান্ডারী।
এ সময় উপস্থিত ছিলেন শাহ্জাদায়ে গাউছে জামান আলহাজ্ব শাহ্ছুফি মাওলানা সৈয়দ মহিবুল বশর মাইজভান্ডারী, শাহ্জাদায়ে গাউছে জামান আলহাজ্ব শাহ্ছুফি মাওলানা সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী এমপি, আলহাজ্ব শাহ্ছুফি সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারী।
মাইজভান্ডার ওরশ শরীফ কমিটির সভাপতি ও ফটিকছড়ির সাংসদ, আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী আইন শৃঙ্খলা বাহিনিকে সাথে নিয়ে বেলা ১২ টায় পুরো মাইজভান্ডার দরবার শরীফে সার্বিক পরিস্থিতি পরিদর্শন ও মনিটরিং করেন।


আপনার মতামত লিখুন