খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

২৭ বছর পূর্তিতে বিটিভি চট্টগ্রামের অনুষ্ঠান ও সংবাদের ভূয়সী প্রশংসা করলেন তথ্যমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩, ১২:৪৩ পূর্বাহ্ণ
২৭ বছর পূর্তিতে বিটিভি চট্টগ্রামের অনুষ্ঠান ও সংবাদের ভূয়সী প্রশংসা করলেন তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহমুদ বলেছেন, টেরিস্ট্রিয়াল ও স্যাটেলাইটের মাধ্যমে বিটিভি চট্টগ্রাম এখন দেশ বিদেশে দেখা যায়। এটি এখন ২৪ ঘণ্টার পূর্ণাঙ্গ টেলিভিশন। এই চ্যানেলের অনুষ্ঠান ও সংবাদের মান আগের থেকে অনেক ভালো বিশেষ করে ইংরেজি বিতর্ক এবং ইংরেজি সংবাদ।

বাংলাদেশ টেলিভিন চট্টগ্রামের ২৭ বছর পূর্তি উপলক্ষে আজ সন্ধ্যা্য় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি এসব কথা বলেন।

দর্শক, শিল্পী, কলাকুশলী এবং কেবল অপারেটদের শুভেচ্ছা জানিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের সম্প্রচার আরো উন্নত করার জন্যও আরো বেশ কিছু কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এ সময় তিনি বিটিভি চট্টগ্রামের বিভিন্ন উন্নয়নমূলক দিক তুলে ধরেন। এর আগে তিনি বেলুন ও পায়রা উড়িয়ে বর্ষপূর্তি অনুষ্ঠানের শুভ উদ্ভোধন করেন এবং কেক কাটেন।

এ সময় অন্যান্যের মধ্যে চট্টগ্রাম সিটি মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, বিটিভির মহাপরিচালক ড. মো. জাহাঙ্গীর আলম, পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়, কবি ও সাংবাদিক আবুল মোমেন, মহাব্যবস্থাপক নূর আনোয়ার হোসেন রনজু সহ কেন্দ্রের কর্মকর্তা, শিল্পী কলাকুশলীরা উপস্থিত ছিলেন।

পরে বর্ষপূতি উপলক্ষ্যে চট্টগ্রামসহ দেশের খ্যাতনামা একঝাঁক জনপ্রিয় শিল্পীর পরিবেশনায় কবিতা, আবৃত্তি, নৃত্য-গান ও অভিনয় পরিবেশন করা হয়। চিত্র নায়ক জায়েদ খান, জনপ্রিয় গায়িকা কনা, অভিনয় শিল্পী নাদিয়া আহমেদ, সোশ্যাল মিডিয়া তারকা মেরি, চিত্র নায়িকা আচঁল এতে অংশ নেন। এছাড়াও ২৭ বছর পূর্তি উপলক্ষ্যে ম্যাগাজিন, প্রামাণ্য অনুষ্ঠান আধুনিক ও ঐতিহ্যের সমন্বয়ে বৈচিত্র্যময় করে সাজানো হয়। এদিকে দেশের বিভিন্ন ক্ষেত্রে একশ বিখ্যাত ব্যক্তিবর্গের সাক্ষাৎকার ও শুভেচ্ছা নিয়েও শতাধিক ফিলার প্রচার করা হচ্ছে ।

অনুষ্ঠানে বিটিভি চট্টগ্রামের জেনারেল ম্যানেজার নূর আনোয়ার হোসেন রনজু বলেন, নির্বাচনী উৎসবকে আরো রঙিন করার প্রত্যয়ে এবার জমকালো অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…