খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

চাকুরিহারা কর্ণফুলি জুট মিল শ্রমিকদের মাঝে তথ্যমন্ত্রীর খাদ্য সামগ্রী বিতরণ

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০, ৫:৪২ অপরাহ্ণ
চাকুরিহারা কর্ণফুলি জুট মিল শ্রমিকদের মাঝে তথ্যমন্ত্রীর খাদ্য সামগ্রী বিতরণ

চাকুরিহারা রাঙ্গুনিয়াস্থ কর্ণফুলি জুট মিল শ্রমিকদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।

চট্টগ্রামের রাঙ্গুনিয়াস্থ কর্ণফুলি জুট, ফোরাত ও ডেকোরেটিভ ডেভেলপমেন্ট (কেএফডি) এর পাঁচ শতাধিক শ্রমিক কর্মচারিদের মাঝে তথ্যমন্ত্রীর পারিবারিক প্রতিষ্টান এনএনকে ফাউন্ডেশনের মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে কর্ণফুলি জুট মিল গেইটে তথ্যমন্ত্রীর পক্ষে শ্রমিক কর্মচারিদের হাতে এসব খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়।

এনএনকে ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের কর্মকর্তা মাষ্টার আবদুর রউফ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার আসলাম খাঁন, উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক আবদুল হালিম, পৌরসভার কাউন্সিলর জালাল উদ্দিন, নুরুল আবছার জসিম, সরফভাটা ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক আহসান হাবিব প্রমূখ।

এনএনকে ফাউন্ডেশনের কর্মকর্তা মাষ্টার আবদুর রউফ জানান, সরকারের সিদ্ধান্ত অনুযায়ি সারাদেশের মতো রাঙ্গুনিয়ার কর্ণফুলি জুটমিলসহ কেএফডি বন্ধ হয়ে যাওয়ায় চাকুরি হারা হয়েছেন শতশত শ্রমিক। সরকারের কাছ থেকে পাওনা বুঝে পেতে আরো সময় লাগবে তাদের। তাৎক্ষণিকভাবে এসব শ্রমিক-কর্মচারীদের পাশে দাঁড়িয়েছেন রাঙ্গুনিয়া থেকে নির্বাচিত সংসদ সদস্য তথ্য মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। তিনি প্রাথমিক ভাবে পারিবারিক প্রতিষ্টান এনএনকে ফাউন্ডেশনের মাধ্যমে পাঁচ শতাধিক শ্রমিক-কর্মচারীর মাঝে খাদ্য সামগ্র বিতরণ করেন। প্রতিটি প্যাকেটে চাল ডাল তেল চিনি পেঁয়াজসহ ১২ কেজি নানা খাদ্য সামগ্রী রয়েছে।

তিনি বলেন, করোনা ভাইরাসের শুরু থেকে রাঙ্গুনিয়ার প্রতিটি গ্রামে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে তথ্যমন্ত্রী খাদ্য সামগ্রী বিতরণ করে আসছেন। সেই ধারাবাহিকতায় কর্মহারা জুট মিল শ্রমিকদের মাঝেও বিতরণ করা হচ্ছে। রাঙ্গুনিয়ার কর্মহীন মানুষের মাঝে এনএনকে ফাউন্ডেশনের মাধ্যমে তথ্যমন্ত্রীর মানবিক সহায়তা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

২৪ ঘণ্টা/এম আর

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…