দেশীয় তৈরি এলজি ও কার্তুজসহ গ্রেফতার ১
ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ২ অক্টোবর, ২০১৯, ৪:১৭ বিকাল
-তৈরি-এলজি
চট্টগ্রাম নগরীর হালিশহর থানা টোল রোড এলাকায় অভিযান চালিয়ে মো. বেলাল নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করে নগর গোয়েন্দা পুলিশ। এসময় তার কাছ থেকে ১টি দেশীয় তৈরি এলজি ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
২ অক্টোবর সকালে গোপন সূত্রের খবরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার বেলাল নোয়াখালী থানা সদরের হরিরামপুর কালামিয়ার বাড়ির মো. মোস্তাফার ছেলে। বর্তমানে সে নগরীর হালিশহর থানার হাজার দীঘির পশ্চিম পাড়ে হারুনের কলোনীতে ভাড়া বাসায় বসবাস করে আসছেন বলে জানিয়েছে পুলিশ।
নগর গোয়েন্দা (বন্দর) বিভাগের উপ-পুলিশ কমিশনার এস.এম. মোস্তাইন হোসেন তথ্যটি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে হালিশহর থানায় মামলা দায়ের করা হয়েছে।



আপনার মতামত লিখুন