বাঁশখালীতে অস্ত্রসহ গণধর্ষণে অভিযুক্ত আসামি গ্রেফতার
২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল এলাকায় অভিযান চালিয়ে গণধর্ষণে অভিযুক্ত এজাহারভুক্ত আসামি জসিম উদ্দিন প্রকাশ পুতুইয়া ডাকাত (৩০) কে গ্রেফতার করেছে র্যাব।
রবিবার সকালে গোপন সংবাদেও ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি একনলা বন্দুক ও একটি ছুরি উদ্ধারের তথ্য জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেফতার জসিম বাঁশখালীর পূর্ব চাম্বল এলাকার মো. কালুর ছেলে।
র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ তথ্যটি নিশ্চিত করে বলেন, জসিম বাঁশখালীর চাম্বল এলাকায় এক কিশোরী গণধর্ষণের অভিযুক্ত এজাহারভুক্ত প্রধান আসামি। গত ২০১৮ সালের ১৯ আগস্ট গণধর্ষণের শিকার হয়ে তাকে প্রধান আসামি করে অভিযোগ করা হয়েছিলো।
তাছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অপহরণ, ধর্ষণ, ডাকাতি সহ একাধিক মামলা রয়েছে জানিয়ে তিনি বলেন, রবিবার সকালে তার অবস্থান নিশ্চিত হয়ে বাঁশখালীর চাম্বল এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়।


আপনার মতামত লিখুন