খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

নালিশ ও অভিযোগ করা বিএনপির পুরানো অভ্যাস:তোফায়েল

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ৬ জানুয়ারি, ২০২০, ৫:৩৮ অপরাহ্ণ
নালিশ ও অভিযোগ করা বিএনপির পুরানো অভ্যাস:তোফায়েল

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক তোফায়েল আহমেদ বলেছেন, নালিশ করা, অভিযোগ করা বিএনপির পুরানো অভ্যাস।

তিনি বলেন, বিএনপি এখনই বলছে যে, তারা নির্বাচনে জিতবে না। আর সেটা জেনেও তারা আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে অংশ নিয়েছে। এটা হতাশাগ্রস্তদের কথা। এতে তাদের নেতাকর্মীরাও হতাশ হয়। এই কথার মাধ্যমেই তারা হেরে গেছে। নালিশ করা, অভিযোগ করা তাদের ঐতিহ্য।

তোফায়েল আহমেদ আজ সোমবার রাজধানীর বনানীতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগ গঠিত নির্বাচন পরিচালনা কমিটির সঙ্গে গণমাধ্যম কর্মীদের পরিচিতি সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

সভায় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, প্রচার ও তথ্য সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

নির্বাচনে ’লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে আওয়ামী লীগ প্রার্থীদের পক্ষে দলীয় নেতাদের নির্বাচনী প্রচারণায় বাধা থাকা উচিত নয় বলেও মন্তব্য করে তোফায়েল আহমেদ বলেন, বিএনপি প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিতে দায়িত্ব দেওয়া হয়েছে ব্যারিষ্টার মওদুদ আহমদকে। তিনি তো বিএনপি’র সাবেক মন্ত্রী। আমরা বর্তমান এমপি বলে কি আমাদের দলীয় প্রার্থীর পক্ষে কাজ করতে পারবো না? এটা তো লেভেল প্লেয়িং ফিল্ড হতে পারে না। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে আমরা মঙ্গলবার নির্বাচন কমিশন কার্যালয়ে যাবো বলেও জানান তিনি।

নির্বাচনে ইভিএম ব্যবহার প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাব তোফায়েল আহমেদ বলেন, ইভিএম তো শেখ হাসিনার ঘোষণা করা ডিজিটাল বাংলাদেশের ফলাফল। ডিজিটাল বাংলাদেশের উদাহরণ বারাক ওবামা কেনিয়ায় উল্লেখ করেছেন। আমরা কত এগিয়েছি ডিজিটাল দেশ হিসেবে। তার পরেও ইভিএম ব্যবহার করা বা না করা সম্পূর্ণ নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। নির্বাচনকে বিতর্কিত করতেই বিএনপি (তাদের) নির্বাচনে অংশ নিচ্ছে।

আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য বলেন, আমরা জনগণের ভোটে বিজয়ী হতে চাই। এজন্য আমরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে আমাদের মেয়র প্রার্থী আতিকুল ইসলামের পক্ষে ভোট চাইবো। সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরতে হবে।

শেখ ফজলুল করিম সেলিম বলেন, বিএনপি কোনো রাজনৈতিক দল নয়, ক্যান্টনমেন্টে তাদের জন্ম। তারা যে গণতন্ত্রের কথা বলে, আসলে সেটা সামরিক গণতন্ত্রের।

তিনি বলেন, তাদের কাছ থেকে এখন আমাদের গণতন্ত্রের কথা শুনতে হয়। আমরা জনগণের পাশে থেকে রাজনীতি করতে চাই।

ডিএনসিসি মেয়র প্রাার্থী আতিকুল ইসলাম বলেন, গত নয় মাসে আমার একটি অভিজ্ঞতা হয়েছে। আমি চাইবো এটাকে সামনের দিকে এগিয়ে নিতে। আপনারা দেখেছেন, কীভাবে অতীতে কাজ করেছি। আমি সবার দোয়া ও ভোট চাই।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…