খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে আলোর আশা যুব ফাউন্ডেশন’র উদ্দ্যোগে শীতবস্ত্র বিতরণ

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২০, ৭:১৪ অপরাহ্ণ
রাজশাহীতে আলোর আশা যুব ফাউন্ডেশন’র উদ্দ্যোগে শীতবস্ত্র বিতরণ

আলোর আশা যুব ফাউন্ডেশনের উদ্দ্যোগে রাজশাহী জেলার চারঘাট থানার অন্তর্ভুক্ত হলিদাগাছী উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে, হলিদাগাছী জাগির পাড়া গ্রামের হতদরিদ্র অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

জাগিরপাড়া রাজশাহী অঞ্চলের একটি প্রত্যন্ত গ্রাম। যেখানে দারিদ্রতা ও নিরক্ষরতার হার অনেক বেশী। শৈত্য প্রবাহ জনিত কারণে সেখানকার শিশু ও বৃদ্ধরা অনেক বেশী কষ্ট পাচ্ছিল। এই বিষয়টি আলোর আশা ফাউন্ডেশনকে অবগত করেন রাজশাহী শাখার প্রধান আহবায়ক মোঃ জাহিদ হাসান। তার দেয়া তথ্য অনুযায়ী অসহায় পরিবারদের জন্য সূদর চট্টগ্রাম থেকে পরিচালিত আলোর আশা যুব ফাউন্ডেশন অসহায় হতদরিদ্র পরিবারদের পাশে এগিয়ে আসে।

শীতবস্ত্র বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী প্রেস ক্লাবের উপদেষ্টা মোঃ সালাউদ্দিন মিন্টু। বিশেষ অতিথি ছিলেন চারঘাট উপজেলা আওয়ামিলীগ এর সহ-সভাপতি আবুল কালাম আজাদ, মানবাধিকার সংস্থা “হিউম্যানিটি এন্ড ওয়াচ ইন্টারন্যাশনাল” এর চেয়ারম্যান মোঃ আরিফুল ইসলাম, আলহাজ্ব মোঃ আফতাব উদ্দিন খান, আশরাফুল ইসলাম, শহীন আলম।

এছাড়াও উপস্থিত ছিলেন হিমেল, সজীব, আঁখি, আতিকুর সহ আলোর আশা ফাউন্ডেশনের অন্যান্য সদস্যবৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন হলিদাগাছী দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম রুবেল।

এ সময় মোঃ জাহিদ হাসান বলেন, সূদর চট্টগ্রাম থেকে পরিচালিত আলোর আশা যুব ফাউন্ডেশন অসহায় মানুষের কল্যাণে সারাদেশে কাজ করছে। সমাজের সকল বিত্তবান ধনাঢ্য ব্যক্তিবর্গ আমাদের পাশে এগিয়ে এলে আমরা এই গ্রামেও শিশুদের সোহা স্কুল চালু করবো যার মাধ্যমে সমাজের অসহায় শিশুরা পড়াশুনা করবে এবং কোন শিশু যেন পড়াশুনা হতে ঝরে না পড়ে তার পূর্ণাঙ্গ ব্যবস্থা করা হবে। পাশাপাশি তিনি কৃতজ্ঞতা জানান সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী পরিচালক মুহাম্মদ আনোয়ার এলাহি ফয়সাল, সিনিয়র সহ সভাপতি শামসুল আলম খাঁন মুরাদ, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম এর নিকট। ওনাদের সহযোগিতায় আমরা এই মহৎ কার্যটি সম্পূর্ণ করেছি এবং ভবিষ্যতে আরো ভালো ভালো কার্যক্রম করব ইনশাআল্লাহ।

এই শৈত্যপ্রবাহের মাঝে কম্বল পেয়ে অসহায় পরিবারদের মুখে হাসি ফুটেছে। তাদের মধ্যে রহিমা বলেন এই গ্রামে এই প্রথম আমরা কোন সহযোগিতা পেয়েছি, ছেলেপুলে নিয়ে এবার একটু আরামে থাকবো। রহিমার মত আগত সকলে আলোর আশা যুব ফাউন্ডেশনের সকল সদস্য শুভাকাঙ্ক্ষীদের জন্য শুভ কামনা ও দোয়া প্রার্থনা করেন।

এসময় বিশেষ অতিথি আরিফুল ইসলাম বলেন, রাজশাহী শহরে হিউম্যানিটি ওয়াচ ইন্টারন্যাশনাল অসহায় মানুষদের জন্য কাজ করে পাশাপাশি আলোর আশা যুব ফাউন্ডেশনও কাজ করে যাচ্ছে। জাগিরপাড়া গ্রামের কোন হতদরিদ্র মানুষ অসুস্থ হলে আমরা যৌথভাবে তার চিকিৎসা সেবার ব্যবস্থা করবো।

পরিশেষে প্রধান অতিথি সালাউদ্দিন মিন্টু সকল বক্তার সাথে একাত্বতা ঘোষনা করে আলোর আশা যুব ফাউন্ডেশন এর পাশে সবসময় থাকার ইচ্ছা ব্যক্ত করেন এবং সার্বিক সহযোগীতার আশ্বাস দেন এবং সেইসাথে শিক্ষার্থী ঝড়ে পরা রোধে সংগঠন গুলোর পাশাপাশি সমাজের বিত্তবানদেরো এগিয়ে আসার আহ্বান করেন যার মাধ্যমে আমরা সত্যিকার অর্থে গড়ে তুলতে পারবো সুন্দর এক সোনার বাংলাদেশ।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…