ইভিএমে ভোট হলে একজনের ভোট অন্যজন দেওয়ার সুযোগ নেই-সিইসি
২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : নির্বাচনে ইভিএম নিয়ে যে কেউ অভিযোগ করতে পারে তবে অভিযোগগুলোর ভিত্তি আছে কিনা তা খতিয়ে দেখতে হবে। এক্ষেত্রে ইভিএমে ভোট হলে কখনও একজনের ভোট অন্যজন দেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।
বুধবার ৮ জানুয়ারি দুপুরে চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম সার্কিট হাউজে বিশেষ আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। 
এসময় তিনি নির্বাচনে ইভিএম ব্যাবহার হবে তাই উপ-নির্বাচন সুষ্ঠ, সুন্দর ও প্রতিযোগিতামূলক হবে বলে আশা প্রকাশ করে বলেন, গতকাল (মঙ্গলবার) চট্টগ্রাম ৮ আসনের নির্বাচনী এলাকা পরিদর্শণ করেছি। এলাকার লোকদের সঙ্গে আমি কথা বলেছি। প্রত্যেকেই নির্বাচনের পরিবেশ ভাল বলে মত প্রকাশ করেছেন।
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার প্রতিযোগীতা যদি না হয় তাহলে ভোটার সংখ্যা কম হয় উল্লেখ করে তিনি বলেন, বিএনপি একটি বড় দল, নির্বাচনে যদি সব দল অংশগ্রহণ না করে বিশেষ করে বড় বড় দলগুলো অংশগ্রহণ না করলে তখন ভোটার সংখ্যা কম হয়।
বিগত নির্বাচনে যেখানে ভোটার সংখ্যা কম হয়েছে সেখানে একই চিত্র দেখা গেছে। আর যেখানে প্রতিযোগীতা মূলক নির্বাচন হয়েছে সেখানে ৬৬ থেকে ৭১ শতাংশ পর্যন্ত ভোটারের উপস্থিতি ছিলো।
চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা পর্যাপ্ত থাকবে বলেও জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।
মতবিনিময় সভায় নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মো মোখলেচুর রহমান, বিভাগীয় কমিশনার মো. আব্দুল মান্নান, জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন, চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন অফিসার হাসানুজ্জামানসহ চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও আইন-শৃঙ্খলা বাহিনীসহ নির্বচিন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন