বোয়ালখালীতে মূল্য তালিকা না রাখায় ৬ দোকানিকে জরিমানা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ২ অক্টোবর, ২০১৯, ৬:০৪ সন্ধ্যা
বোয়ালখালীতে মূল্য তালিকা না রাখায় ৬ দোকানিকে জরিমানা

.jpg

চট্টগ্রামের বোয়ালখালীতে মূল্য তালিকা না রাখায় ৬ দোকানিকে ২৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২ অক্টোবর) দুপুরে উপজেলা সদরের অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন উপজেলা নিবার্হী অফিসার আছিয়া খাতুন।

উপজেলা সদরের মুদির দোকানদার মো. ইকবাল হোসেন, হামিদুর রহমান, অধীর চৌধুরী, সেকান্দর আলম ও খাজা স্টোরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় ৫ হাজার টাকা করে জরিমানা করেন আদালত। একই আইনে মো. বাহাদুরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নিবার্হী অফিসার আছিয়া খাতুন বলেন, ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা না রাখায় এ জরিমানা করা হয়েছে। পেঁয়াজসহ ভোগ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।

Feb2
Feb2