খুঁজুন
শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্ব ইতিহাস পরিক্রমা গ্রন্থের প্রকাশনা উৎসব

সৃষ্টির সমগ্র পৃথিবী ও মহাবিশ্বের ইতিহাস জেনে ভবিষ্যৎ প্রজন্মকে সামনের দিকে অগ্রসর হতে হবে

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪, ৮:২৯ অপরাহ্ণ
সৃষ্টির সমগ্র পৃথিবী ও মহাবিশ্বের ইতিহাস জেনে ভবিষ্যৎ প্রজন্মকে সামনের দিকে অগ্রসর হতে হবে

বিশ্বের ইতিহাস -ঐতিহ্য, সাহিত্য- সংস্কৃতি, ভাষাসাহিত্য, ধর্ম – সভ্যতা, আবিস্কার – বিজ্ঞান, দেশ – দেশে মানুষ – মনীষী, প্রাচীন ও আধুনিক ইতিহাস বিষয়ক বিশেষ গ্রন্থ বিশ্ব ইতিহাস পরিক্রমা। বিশিষ্ট ইতিহাসবেত্তা, লেখক – গবেষক, সংগ্রাহক সোহেল মো. ফখরুদ-দীনের রচনা ও সম্পাদনায় এটি প্রকাশিত হয়েছে বুক মিউজিয়াম ঢাকা থেকে। প্রধান সম্পাদক ইতিহাসবিশারদ আজিজুল হক। ২০৬৪ পৃষ্ঠার বইটি প্রকাশিত হয়েছে অক্টোবর ২০২৪ খ্রীস্টাব্দে।

গতকাল দুপুরে পশ্চিমবঙ্গের লাব্বাইক মিশন সভাগৃহে বিশ্ব ইতিহাস পরিক্রমা গ্রন্থের প্রকাশনা উৎসবে সভাপতি করেন আন্তর্জাতিক খ্যাতিমান লেখক গবেষক, শায়খুল হাদিস আল্লামা ড. আবদুল হামীদ কাসেমী। উৎসবের শুরুতে গ্রন্থের সম্পাদক সোহেল মো. ফখরুদ-দীন ও প্রধান সম্পাদক ইতিহাসবিশারদ আজিজুল হক স্বাগত বক্তব্য রাখেন।

আলোচনায় অংশগ্রহণ করেন, বহু গ্রন্থ প্রণেতা মাওলানা ইলিয়াস মল্লিক, প্রবীন শিক্ষাবিদ আলহাজ্ব হাসান ইমাম, বিশিষ্ট সাহিত্যিক কবি সেখ রবিয়েল হক, শিক্ষাবিদ আলহাজ্ব শাজাহান বিশ্বাস , ভারতের শিক্ষারত্ন পুরস্কার প্রাপ্ত কবি ও শিক্ষাবিদ নূরনবী জমাদার , কবি আলহাজ্ব শাহজাহান লস্কর, কবি রাধেশ্যাম ঘোষ, কবি ও সমাজসেবী শেখ বাউজুল হোসেন, শিক্ষানুরাগী ও সমাজসেবী
মাওলানা আনোয়ার হুসাইন কাসেমী , শিক্ষাবিদ ও সমাজসেবী মাস্টার আবুল হোসাইন, সাহিত্যিক ইনসুর আলি, শিক্ষাব্রতী শেখ জানে আলম, সমাজসেবী
শিক্ষা ব্রতী আব্দুল গাফফার, ঔপন্যাসিক কবি মুসা আলি, শিক্ষাবিদ কবি আব্দুল আলিম, শিক্ষাব্রতী সাবির আলি মোল্লা, শিক্ষাব্রতী হাসানুজ্জামান ঢালী, কবি সাংবাদিক জাইদুল হক, প্রধান শিক্ষক সাবানা খাতুন,শিক্ষক শরীফুল ইসলাম, মোছাম্মদ তাজজালি খাতুন,কথাসাহিত্যিক ও কবি আসিয়া বেহম, কবি শরীফা দেওয়ান,মাসুদা বেগম,মনিষী মজুমদার,কনক হালদার প্রমুখ।

প্রকাশনা অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেছেন, সৃষ্টির সমগ্র পৃথিবী ও মহাবিশ্বের কল ইতিহাস জেনে, শুনে, গবেষনা করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সামনে দিকে এগিয়ে যেতে হবে। সেই কারনে বই পাঠ ও গবেষণার বিকল্প অন্য কিছু নাই। পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত সব কিছু আদিকাল থেকে লেখক গবেষক ও পরিব্রাজক বিভিন্ন প্রদ্ধতি অনুসরণ করে, বর্ণ আবিস্কারের মাধ্যমে লিখে এসেছেন। লেখক গবেষক, ইতিহাস সংগ্রাহক সমাজ ও দেশে বই রচনার মাধ্যমে ইতিহাসের সঙ্গীহয়ে আছেন। উৎসবে বক্তারা গ্রন্থের সম্পাদক, ইতিহাসবিদ সোহেল ফখরুদ-দীনের এই সাহসীকতার পদক্ষেপ, সময় উপযোগী উল্লেখ করে তাঁকে সাধুবাদ জানান। যখন পৃথিবীর মানুষ আধুনিকতার নামে ছাঁপানো কাগজের বই পড়তে অনীহা তখন ই গবেষক সোহেল ফখরুদ-দীন ২০৬৪ পৃষ্ঠার বিশাল ইতিহাসের অমুল্য সম্পদ বাজারে নিয়ে এসেছেন।

গ্রন্থটিতে স্রষ্টার পৃথিবীতে ২০৬ দেশ। ১৯৩ টি দেশ জাতি সংঘের সদস্য ভুক্ত। পৃথিবীর ৭ টি মহাদেশ, ৫ টি মহাসাগর, ২৭ টি সাগর। তিন ভাগ পানি, এক ভাগ স্থল। ২০২৪ সালে পৃথিবীতে ৮০১ কোটি ৯৮ লাখ ৭৬ হাজার ১৮৯ জন মানুষ আছে। পৃথিবীতে ভাষার সংখ্যা ৭০৯৯ টি। জন সংখ্যার দিক দিয়ে আমাদের মাতৃভাষা বাংলা চতুর্থ বৃহৎ ভাষা। প্রকাশিত “বিশ্ব ইতিহাস পরিক্রমা ২০২৪” গ্রন্থটিতে বাংলা ভাষায় রচিত। গ্রন্থটিতে সাতটি মহাদেশীয় গুরুত্বপূর্ণ প্রাচীন ইতিহাস ঐতিহ্য, রাজনীতি উঠে এসেছে। এই দুনিয়ার হাজারো ইতিহাস মানুষের অজানা এখনো। আমাদের নতুন প্রজন্মকে ইতিহাসে উৎসাহ জানানোর জন্য এই আয়োজন বলে লেখক জানান।

পৃথিবী শুরু থেকে আজকের আধুনিক সময় অতিবাহিত করছি আমরা, সবকিছুর সংক্ষিপ্ত বর্ননা এ গ্রন্থে আছে। পৃথিবীতে ক্ষমতাবান ১০০ জন রাষ্ট্র নায়ক এর জীবনী, ৫০০ জনের অধিক বিজ্ঞানী, আবিষ্কারকের জীবনী, ৫০ অধিক ধর্মবেত্তার জীবন,পৃথিবীতে যুগে যুগে স্বাধীনতা, দেশ মহাদেশ, সাগর মহাসাগর সমুদ্র, পাহাড় পর্ববত, মরুভূমির ইতিহাস। কালজয়ী শিক্ষাবিদ, কলেজ বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা শিক্ষার কথা, সর্বপরি মানুষ মনীষীর অবদান রাখা ব্যক্তির জীবন কর্ম সহ ৫০০ শতাধিক বিষয়ের উপরে লেখিত গ্রন্থটি ২ হাজার ৬৪ পৃষ্ঠার সাদা কালো মুদ্রিত।

Feb2

তারেক রহমানকে অভিনন্দন জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ণ
তারেক রহমানকে অভিনন্দন জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জোরালো বিজয়ের পর দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় তিনি তারেক রহমানের প্রতি উষ্ণ অভিনন্দন জানান এবং বিএনপিকে বিজয়ের জন্য শুভেচ্ছা জানান। একই সঙ্গে বাংলাদেশের জনগণকে সফলভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য অভিনন্দন জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী।

বার্তায় শাহবাজ শরিফ বলেন, তিনি বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা করছেন, যাতে দুই দেশের ঐতিহাসিক ও ভ্রাতৃপ্রতিম বহুমাত্রিক দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা যায়। পাশাপাশি দক্ষিণ এশিয়া ও এর বাইরেও শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের যৌথ লক্ষ্য এগিয়ে নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

তার এই বার্তা দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ভবিষ্যৎ গতিপথে বিশেষ গুরুত্বপূর্ণ। বিশেষ করে, প্রায় একই সময় দেওয়া পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির অভিনন্দন বার্তাটিতেও সম্পর্ক জোরদারের প্রত্যাশা করা হয়েছে।

আনন্দ মিছিল নয়, দেশব্যাপী দোয়া কর্মসূচি বিএনপির

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ণ
আনন্দ মিছিল নয়, দেশব্যাপী দোয়া কর্মসূচি বিএনপির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যক আসনে নিজেদের বিজয় দাবি করে দেশব্যাপী দোয়া কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার বাদ জুম’আ ঢাকাসহ সারাদেশের মসজিদে মসজিদে দোয়া অনুষ্ঠিত হবে।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশবাসীর কল্যাণ কামনা করা হবে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনে বিজয় উপলক্ষে বিএনপির পক্ষ থেকে কোনো আনন্দ মিছিল বা সভা করা হবে না।

দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ জনগণকে দেশব্যাপী আয়োজিত দোয়া কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এ ছাড়া সারাদেশের মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়ে নিজ নিজ ধর্মীয় সম্প্রদায়ের মানুষদের সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করার অনুরোধ জানানো হয়েছে।

বিএনপি ও তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন পাকিস্তানের প্রেসিডেন্ট

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ণ
বিএনপি ও তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন পাকিস্তানের প্রেসিডেন্ট

উত্সবমূখর পরিবেশে ভোটগ্রহণ শেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠনের দ্বারপ্রান্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। ফলে আসন্ন সংসদে বিরোধী দল হতে যাচ্ছে জামায়াত-এনসিপি জোট। বিএনপি-নেতৃত্বাধীন জোট ৩০০ আসনের জাতীয় সংসদে ২১৩টি আসন জিতে দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। 

এনিয়ে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন।

জারদারি বলেন, পাকিস্তান বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে সমর্থন করে এবং বাণিজ্য, প্রতিরক্ষা এবং সাংস্কৃতিক বিনিময়ে সহযোগিতা জোরদার করার জন্য ইসলামাবাদ নতুন সরকারের সঙ্গে কাজ করার জন্য উন্মুখ।

পাক প্রেসিডেন্ট আরও বলেছেন, আমি আশা করি ঢাকার নতুন রাজনৈতিক পরিবেশ এই অঞ্চলজুড়ে আরও সামঞ্জস্যপূর্ণ, স্বাধীন এবং পারস্পরিক শ্রদ্ধাশীল সম্পৃক্ততা বৃদ্ধিতে অবদান রাখবে।

এর আগে এই নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৭ টা ৪৮ মিনিটে দূতাবাসে ফেসবুক পেজে এক পোস্টে এ শুভেচ্ছা জানানো হয়।

ঢাকার মার্কিন দূতাবাসের ফেসবুক পোস্টে বলা হয়, ‘একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। বিএনপি এবং তারেক রহমানকে তাদের ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা।’

ঢাকার মার্কিন দূতাবাসের ফেসবুক পোস্টে আরও বলা হয়, ‘আমাদের দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে আপনাদের সাথে কাজ করার জন্য যুক্তরাষ্ট্র আগ্রহী।’