খুঁজুন
, ,

হায়ার কিংবদন্তী ক্রিকেট কার্নিভ্যাল, সিজন-৬’র জার্সি উন্মোচন ও গ্রুপ ড্র সম্পন্ন

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 6 December, 2024, 8:54 am
হায়ার কিংবদন্তী ক্রিকেট কার্নিভ্যাল, সিজন-৬’র জার্সি উন্মোচন ও গ্রুপ ড্র সম্পন্ন

এসএসসি ২০০০ এবং এইচএসসি ২০০২ সালের শিক্ষার্থীদের নিয়ে গঠিত ফেসবুকভিত্তিক গ্রুপ SSC 2000 & HSC 2002 (আমরাই কিংবদন্তী) টানা ষষ্ঠবারের মতো আয়োজন করতে যাচ্ছে “হায়ার কিংবদন্তী ক্রিকেট কার্নিভ্যাল, সিজন-৬”।

আগামী ৩ জানুয়ারি ২০২৫ থেকে শ্যামলী ক্লাব ক্রিকেট মাঠে শুরু হতে যাচ্ছে এই জমকালো টুর্নামেন্ট। ১৫টি দল ৩টি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশ নেবে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৩, ৪, ১০, ১১, ১৭, ১৮, ২৪, ২৫ জানুয়ারি এবং ১ ফেব্রুয়ারি ২০২৫।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল এ আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে টুর্নামেন্টের জার্সি, গ্রুপ ড্র এবং ট্রফি উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তারকা ক্রিকেটার এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক হান্নান সরকার।

এছাড়াও উপস্থিত ছিলেন হায়ার বাংলাদেশ লিমিটেড-এর ডিএমডি ওয়াং শিয়াংজিং, চীফ ফিনান্সিয়াল অফিসার ফেং ষিনয়ু, সেলস ডিরেক্টর আশরাফুল আলম, মা ও শিশু জেনারেল হাসপাতাল, বিয়ানীবাজার-সিলেট এর নুর নবী রাজু, এবং আমরাই কিংবদন্তী’র এডমিন ও ক্রিয়েটর নাজমুল হোসেন সহ আরো অনেকে। টুর্নামেন্টের বিভিন্ন পৃষ্ঠপোষক, দলগুলোর ম্যানেজার, অধিনায়ক এবং আয়োজক কমিটির সদস্যরাও অনুষ্ঠানে অংশ নেন।

হান্নান সরকার বলেন “বয়স ৪০ এর কোটায় এমন মানুষ গুলোর অংশগ্রহণে আয়োজিত টুর্নামেন্ট বাংলাদেশ এর ক্রিকেট এর অগ্রযাত্রায় অনুপ্রেরণা প্রদান করবে এবং নতুন প্রজন্মকে উজ্জীবিত করবে”।

হায়ার বাংলাদেশ লিঃ এর ডি এম ডি ওয়াং শিয়াংজিং বলেন “হায়ার এমন একটি ব্র্যান্ড যা তরুন প্রজন্ম এবং ফিটনেস এর প্রতি অত্যন্ত যত্নশীল এবং তা হায়ার-এর পন্যের মাধ্যমে আমারা সবসময় ফুটিয়ে তোলার চেষ্টা করি, পাশাপাশি, এ ধরনের ইভেন্ট এর সাথে থাকতে পেরে আমরা নিজেদেরকে আনন্দিত এবং গর্বিত অনুভব করছি।”

অনুষ্ঠানে আরও ঘোষণা করা হয় যে, “হায়ার কিংবদন্তী ক্রিকেট কার্নিভ্যাল, সিজন-৬” হবে বাংলাদেশের টেপ টেনিস টুর্নামেন্টের ইতিহাসে সর্বাধিক আকর্ষণীয় এবং চ্যাম্পিয়ন প্রাইজ মানির আয়োজন। এবারের চ্যাম্পিয়ন দল আকর্ষণীয় ট্রফি ছাড়াও পাবে ৫ লক্ষ টাকা পুরস্কার।

 

গত পাঁচ আসরের বিজয়ীরা ছিলঃ
• সিজন ৫ (২০২৪): চ্যাম্পিয়ন মিলেনিয়াম মাস্টার্স, রানার-আপ নাইন্টিস মাস্টারমাইন্ড।
• সিজন ৪ (২০২৩): চ্যাম্পিয়ন মিলেনিয়াম টাইগারস তেজগাঁও, রানার-আপ লক্ষ্মীপুর রয়েলস।
• সিজন ৩ (২০২২): চ্যাম্পিয়ন টিম ব্যাকবেঞ্চারস, রানার-আপ চট্টগ্রাম উইজার্ড।
• সিজন ২ (২০২১): চ্যাম্পিয়ন মিরপুর কিংস, রানার-আপ টিম ব্যাকবেঞ্চারস।
• সিজন ১ (২০২০): চ্যাম্পিয়ন ডি এম স্ম্যাশার্স, রানার-আপ নওয়াব অব ওল্ড ঢাকা।

২০১৭ সালের ১৫ নভেম্বর যাত্রা শুরু করা এই অনলাইন প্ল্যাটফর্ম বর্তমানে ৫১ হাজার সদস্যের একটি বৃহৎ পরিবার। এই অনলাইন গ্রুপ এর মানবিক কার্যক্রমকে ত্বরান্বিত করতেই “আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন” ২০১৯ সালের ৫ সেপ্টেম্বর যৌথ মূলধনী কোম্পানী ও ফার্মসমূহের পরিদপ্তর হতে নিবন্ধিত হয়।

সংগঠনটির উল্লেখযোগ্য মানবিক কার্যক্রমগুলোর মধ্যে রয়েছে:
• কোভিড-১৯ মহামারীর সময় বিনামূল্যে অক্সিজেন সরবরাহ।
• দেশব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতা কার্যক্রম।
• প্রতিবন্ধী শিশুদের সহায়তা।
• ফ্রি হেলথ ক্যাম্প।
• শীতবস্ত্র, খাবার এবং প্রয়োজনীয় সামগ্রী বিতরণ।
• রক্তদান কর্মসূচি ছাড়াও বিবিধ কার্যক্রম।

ক্রিকেট কার্নিভ্যাল এই গ্রুপের ব্যাচমেট বন্ধুদের মধ্যে আন্তরিকতা বৃদ্ধি এবং ভবিষ্যতের মানবিক কাজকে আরও গতিশীল করার লক্ষ্যেই আয়োজন করা হয়।

আমরাই কিংবদন্তী গ্রুপের সদস্যরা পিছিয়ে থাকা জনগোষ্ঠী এবং দেশের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে।

Feb2
Feb2

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন হচ্ছে ৫ আগস্ট

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 4 August, 2026, 12:57 pm
‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন হচ্ছে ৫ আগস্ট

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, শহীদ ও যোদ্ধাদের স্মৃতি সংরক্ষণে উদ্বোধন হতে যাচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’। বুধবার (০৫ আগস্ট) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান এই জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

মঙ্গলবার (০৪ আগস্ট) সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

মন্ত্রী জানান, উদ্বোধনী অনুষ্ঠানে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা স্মৃতিচারণ করবেন। একইসঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ, গণমানুষের অংশগ্রহণ এবং বিজয়ের ইতিহাস নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

জুলাই জাদুঘর প্রকল্পে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সুনির্দিষ্ট কারও বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এসময় প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানান, উদ্বোধনের পরদিন, অর্থাৎ ৬ আগস্ট থেকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

ইনফান্তিনোকে ক্ষমতাচ্যুত করতে জোট গঠন, ফিফাকে ‘অচল করার’ পরিকল্পনা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 4 August, 2026, 8:30 am
ইনফান্তিনোকে ক্ষমতাচ্যুত করতে জোট গঠন, ফিফাকে ‘অচল করার’ পরিকল্পনা

জিয়ান্নি ইনফান্তিনো যেন অথৈ সাগরে হাবুডুবু খাচ্ছেন। অথচ খুব সহজেই টানা চতুর্থবার ফিফা প্রধানের দায়িত্ব নেওয়ার কথা ছিল তার। সব টুর্নামেন্টের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি কোম্পানির কাছে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা হিসাবনিকাশ পাল্টে দিলো। এই পরিকল্পনা বাতিল করেও রেহাই পাচ্ছেন না। তাকে গদি থেকে নামাতে এবার একজোট হয়েছেন উয়েফা, কনকাকাফ ও এশিয়ান ফুটবল কনফেডারেশনের নেতারা।

ইতালিয়ান-সুইস প্রশাসকের ওপর আস্থা হারানোর কথা ইতোমধ্যে জানিয়েছিল উয়েফা। আগামী মার্চের নির্বাচনে তাকে পুনঃনির্বাচনে সমর্থন প্রত্যাহার করেছে ইংলিশ ও ওয়েলস ফুটবল অ্যাসোসিয়েশন। এমন অবস্থায় চাকরি বাঁচানো তার জন্য কঠিন চ্যালেঞ্জের হয়ে দাঁড়িয়েছে। কিছু গণমাধ্যমের দাবি, টিকে থাকতে সোমবার হোয়াইট হাউজে ‘বন্ধু’ ডোনাল্ড ট্রাম্পের সাহায্য চেয়েছেন তিনি।

আর এবার দ্য টাইস এক প্রতিবেদনে বলেছে, ইনফান্তিনো পদত্যাগ না করলে ‘ফিফাকে অচল’ করতে তিন কনফেডারেশন সব ধরনের প্রস্তুতি নিচ্ছে। একই প্রতিবেদনে যোগ করা হয়েছে, ফিফা প্রেসিডেন্ট যদি ক্ষমতায় থেকে যান এবং আগামী নির্বাচনে লড়াই করতে চান, তাহলে বিভিন্ন ধরনের পরিকল্পনা করে রেখেছে তারা।

এর মধ্যে রয়েছে নিজেদের মতো করে একটি ‘বিদ্রোহী’ প্রতিযোগিতা আয়োজন করবে এই তিন ফুটবল সংস্থা। আর ‘সরকারি বয়কট’ তো রয়েছেই। এর মানে তারা ফিফার সিদ্ধান্ত কিংবা পরিষদ ও কমিটি বৈঠকে থাকতে অস্বীকৃতি জানাবে।

দ্য টাইমস এক সূত্রের বরাত দিয়ে লিখেছে, ‘সবাই দৃঢ়প্রতিজ্ঞ যে তাকে যেতেই হবে। তা না হলে আমরা তাকে ক্ষমতা থেকে সরানোর জন্য সব প্রয়োজনীয় পদক্ষেপ নেব। এর মধ্যে ভবিষ্যতের আন্তর্জাতিক প্রতিযোগিতাও রয়েছে – দক্ষিণ আমেরিকার বড় দেশগুলো কি ফ্রান্স বা স্পেন নাকি লেবানন বা জিবুতির সঙ্গে খেলতে বেশি পছন্দ করবে? সবাই খুব দৃঢ়প্রতিজ্ঞ, এখন আর পিছু হটার কোনো সুযোগ নেই।’

জানা গেছে, বেশ কিছু দেশ ইনফান্তিনোর ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিচ্ছে। এখন পর্যন্ত কেবল ১৫ দেশের সমর্থন পেয়েছেন তিনি। অথচ সপ্তাহখানেক আগেও মার্চের পুনঃনির্বাচনে দাঁড়াতে ৫৬ বছর বয়সী ২১১ ফিফা সদস্যের প্রায় সবার সমর্থন পেয়েছিলেন। জিততে তার ১০৬ ভোটের দরকার ছিল।

এখন পর্যন্ত কোনো প্রার্থী তার বিরুদ্ধে নির্বাচনে দাঁড়াতে এগিয়ে আসেননি। অবশ্য ১৮ নভেম্বর পর্যন্ত হাতে সময় আছে। তবে উল্লেখযোগ্য সংখ্যক দেশ ইনফান্তিনোর পদত্যাগের দাবি জানালে জরুরি ফিফা পরিষদ বৈঠক ডাকতেই হবে।

শীর্ষ সন্ত্রাসী রায়হানের সহযোগীসহ ৪ জন অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 3 August, 2026, 2:57 pm
শীর্ষ সন্ত্রাসী রায়হানের সহযোগীসহ ৪ জন অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার

চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী রায়হানের সহযোগীসহ ৪ জন অপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে তাদের কাছ থেকে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—পাহাড়তলী এলাকায় যুবদল নেতা মাসুদ হত্যা মামলার অন্যতম আসামি দিদার ও আফসার, জোরারগঞ্জ থানা এলাকার চিহ্নিত সন্ত্রাসী বোরহান এবং হাটহাজারী থানার আজম হত্যা মামলার প্রধান আসামি দিদার।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. রাসেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে হত্যা ও সন্ত্রাসসহ একাধিক মামলা রয়েছে। এই বিষয়ে পরবর্তীতে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।