খুঁজুন
বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম প্রেস ক্লাবে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:২৫ অপরাহ্ণ
চট্টগ্রাম প্রেস ক্লাবে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসক ও চট্টগ্রাম প্রেস ক্লাব অন্তর্বর্তী কমিটির আহ্ববায়ক ফরিদা খানম এবং অন্তর্বর্তী কমিটির সদস্যসচিব জাহিদুল করিম কচির নেতৃত্বে একুশের প্রথম প্রহরে রাত বারোটা এক মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়। সকাল সাড়ে দশটায় ক্লাবের ভিআইপি লাউঞ্জে শুরু হয় প্রেস ক্লাব সদস্যদের সন্তানদের চিত্রাংকন প্রতিযোগিতা। দুপুরে সদস্য সহধর্মিণীদের মিউজিক্যাল পিলো ছাড়াও সন্তানরা উন্মুক্ত ছড়া, কবিতা, আবৃত্তি, গান পরিবেশন করেন।

বিকেলে অনুষ্ঠিত হয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা এবং পুরস্কার বিতরণ। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।

সর্বস্তরে বাংলা প্রচলনের উপর গুরুত্বারোপ করে সিটি মেয়র বলেন, ‘চট্টগ্রাম মহানগরের সকল সাইনবোর্ড বাংলায় প্রচলন নিশ্চিত করা হবে। পাশাপাশি সিটি কর্পোরেশন প্রদত্ত ট্রেড লাইসেন্সও বাংলা ভাষায় করা যায় কিনা, সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।’

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রামের জেলা প্রশাসক ও প্রেস ক্লাব আহবায়ক ফরিদা খানম নতুন প্রজন্মকে বাংলা চর্চায় উদ্বুদ্ধ করার জন্য উদ্যোগী হতে সকলের প্রতি আহ্বান জানান।

একুশে উদযাপন কমিটির আহবায়ক ও প্রেস ক্লাব অন্তর্বর্তী কমিটির সদস্য গোলাম মাওলা মুরাদের সভাপতিত্বে আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাব অন্তর্বর্তী কমিটির সদস্য মুস্তফা নঈম, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ, সাধারণ সম্পাদক সালেহ্ নোমান।

চিত্রাংকন প্রতিযোগিতা তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়। কেজি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ক্যাটাগরিতে প্রথম স্থান ইমাদুল ইসলাম খালিদ (দ্বিতীয় শ্রেণি), দ্বিতীয় উম্মে কুলসুম রাইসা (পঞ্চম শ্রেণি), তৃতীয় আবু শহরুল (প্রথম শ্রেণি)। এই বিভাগে উৎসাহমূলক পুরস্কার প্রাপ্তরা হলেন— ইশরাফুল হক স্বাদ ( কেজি), নুমাইর আব্দুল্লাহ ( কেজি), জোনায়েদ আলম নিবরাজ (তৃতীয়)।

ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত ক্যাটাগরিতে প্রথম হয়েছেন ইসরাত ইসলাম নিঝুম (নবম), দ্বিতীয় এ কে এম ইহসান আরেফিন (সপ্তম) এবং তৃতীয় মালিহাতুস সাদিয়া (এসএসসি)। একাদশ থেকে তদূর্ধ্ব ক্যাটাগরিতে প্রথম হামীম হাসান (দ্বাদশ),দ্বিতীয় সাফোয়ান হাসান (একাদশ), তৃতীয় আতিয়া আফিফা জাহান (অনার্স)।

বিচারকের দায়িত্বে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের অধ্যাপক যুবরাজ (জাহেদ এ চৌধুরী) ও লিটল জুয়েলস স্কুলের শিক্ষক নুসরাত জাহান।

Feb2

সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে মার্কেট-শপিংমল

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১ জুন, ২০২৬, ৮:২৯ অপরাহ্ণ
সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে মার্কেট-শপিংমল

দেশের সামগ্রিক বিদ্যুৎ সাশ্রয় কার্যক্রম আরও জোরদার ও কার্যকর করতে রাজধানী ঢাকাসহ সারা দেশের সব শপিংমল, বিপণিবিতান, মার্কেট ও খুচরা দোকানপাট আবারও প্রতিদিন সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার কঠোর নির্দেশ দিয়েছে সরকার। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের ব্যবসা-বাণিজ্যের প্রসার ও ক্রেতাদের সুবিধার্থে সাময়িকভাবে খোলা রাখার যে বিশেষ সময়সীমা দেওয়া হয়েছিল, তার মেয়াদ শেষ হওয়ায় আজ সোমবার (১ জুন) থেকে নতুন করে এই নির্দেশনা পুরো দেশে কার্যকর করা হয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে এ-সংক্রান্ত একটি জরুরি সরকারি আদেশ জারি করা হয়েছে। এই বিশেষ নির্দেশনাটি অনতিবিলম্বে মাঠপর্যায়ে বাস্তবায়নের জন্য দেশের সব সিটি করপোরেশনের মেয়র ও প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের (ডিসি) কাছে সরকারি চিঠি পাঠানো হয়েছে।

বিদ্যুৎ বিভাগের আদেশে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে, এর আগে দেশের বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখতে শপিংমল, মার্কেট ও দোকানপাট সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত সফলভাবে কার্যকর ছিল। তবে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্যবসা-বাণিজ্যের বিপুল পরিধি ও সাধারণ মানুষের কেনাকাটার সুবিধার্থে সাময়িকভাবে সেই সময়সীমা বৃদ্ধি করে রাত ১০টা পর্যন্ত করা হয়েছিল।

নতুন নির্দেশনায় জানানো হয়েছে, ঈদ উৎসব ও উৎসব-পরবর্তী বিশেষ সুবিধার নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ায় ১ জুন থেকে আবারও সরকারের আগের মূল সিদ্ধান্তটি পুনর্বহাল করা হলো। এর ফলে এখন থেকে রাত ১০টার পরিবর্তে দেশের সব ধরণের ছোট-বড় শপিংমল, সুপার শপ, মার্কেট ও কাঁচাবাজারকে ঠিক সন্ধ্যা ৭টার মধ্যে তাদের সব ধরণের বাণিজ্যিক কার্যক্রম সম্পূর্ণ শেষ করতে হবে।

বিদ্যুৎ ব্যবহারে সর্বোচ্চ অপচয় রোধ ও সাশ্রয় নিশ্চিত করতে শপিংমলের পাশাপাশি আরও কিছু কড়া বিধিনিষেধ আরোপ করেছে বিদ্যুৎ বিভাগ। নতুন আদেশ অনুযায়ী, দেশের সব ধরনের বাণিজ্যিক বিলবোর্ড ও বিজ্ঞাপনের ডিজিটাল আলোকসজ্জা প্রতিদিন সন্ধ্যা ৭টার মধ্যেই বাধ্যতামূলকভাবে বন্ধ করতে হবে।

এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে চলমান ও অনুষ্ঠিতব্য স্থানীয় মেলা, জাতীয় বাণিজ্য মেলা এবং যেকোনো ধরণের সাংস্কৃতিক অনুষ্ঠান বা কনসার্টও সন্ধ্যা ৭টার মধ্যে সম্পূর্ণ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। বিদ্যুৎ বিভাগ সংশ্লিষ্ট সব প্রশাসনিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষকে এই নির্দেশনাটি শতভাগ বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার বিশেষ অনুরোধ জানিয়েছে।

তোফায়েল আহমেদ মারা গেছেন

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১ জুন, ২০২৬, ৫:১১ অপরাহ্ণ
তোফায়েল আহমেদ মারা গেছেন

প্রবীণ আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন। আজ (সোমবার) বিকেলে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

তোফায়েল আহমেদের জামাতা ডা. তৌহিদুজ্জামান তুহিন মৃত্যুর খবরটি নিশ্চিত করে বলেন, বিকেল ৪টায় তোফায়েল আহমেদ চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

বর্ষীয়ান এ রাজনীতিবিদ দীর্ঘদিন প্যারালাইজডসহ অন্যান্য শারীরিক সমস্যায় ভুগছিলেন। গুরুতর অবস্থায় গত ২৮ সেপ্টেম্বর তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি লাইফ সাপোর্টে ছিলেন। সে দিনই সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। অবশ্য পরবর্তীতে চিকিৎসকরা বিষয়টি নাকচ করে এ বিষয়ে ব্যাখ্যা দেন।

পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১ জুন, ২০২৬, ১:১৬ অপরাহ্ণ
পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করেছেন। আজ (সোমবার, ১ জুন) প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তিনি তার পদত্যাগপত্র জমা দেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন।

পদত্যাগপত্রে দীপেন দেওয়ান উল্লেখ করেছেন, শারীরিক অসুস্থতার কারণে তিনি দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন।