সেন্ট্রাল হসপিটাল ও বন্ধুই শক্তি ক্লাব ২০০০’র সমঝোতা স্মারক সম্পন্ন
এসএসসি ২০০০ ব্যাচ’র বন্ধুদের দ্বারা পরিচালিত ফেসবুক ভিত্তিক গ্রুপ বন্ধুই শক্তি ক্লাব ২০০০ ও রাজধানীর গ্রীণ রোডে অবস্থিত সেন্ট্রাল হসপিটালের সাথে সমঝোতা স্মারক চুক্তি সম্পাদন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ মে) সেন্ট্রাল হসপিটালের সভা কক্ষে উভয় পক্ষের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি সম্পন্ন হয়।
এতে সেন্ট্রাল হসপিটাল এর পক্ষে চুক্তিপত্রে সই করেন হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল (অব:) মো: গোলাম কিবরিয়া, কোম্পানি সেক্রটারি এবং হেড অফ এইচআর ডিপার্টমেন্ট মো: এনায়েত হোসেন রাব্বানী, ম্যানেজার বিল এবং ক্যাশ মো: আল মামুন।
বন্ধুই শক্তি ক্লাব ২০০০ এর পক্ষে চুক্তিপত্রে সই করেন গ্রুপ ক্রিয়েটর ও এডমিন লায়ন এ এম মুন্না চৌধুরী,
শাহীন ভূঁইয়া, সাদিয়া আফরোজ, অমিত হাসান নাসির, সোমা হাওলাদার, আক্তার হোসাইন, ফাহিম হোসাইন, শফিকুর রহমান ভূঁইয়া, মোঃ ফরিদ, সহ অন্যান্য বন্ধুরা।
উল্লেখ্য, বন্ধুই শক্তি ক্লাব ২০০০ ইতিমধ্যে চট্টগ্রামের সনামধ্য পার্কভিউ হসপিটাল, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি লিমিটেড, মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড, ন্যাশনাল হাসপাতাল ও সিগমা ল্যাব লিমিটেড, ম্যাক্স হাসপাতাল, ইবনে সিনা এবং ল্যাব এইড হাসপাতাল লিমিটেড গ্রুপের সকল শাখার সাথে সমঝোতা চুক্তি সম্পন্ন করেছে।
এসব চুক্তির মাধ্যমে গ্রুপের সদস্য এবং তাদের পরিবারবর্গ কর্পোরেট সুযোগ সুবিধা ভোগ করবেন।


আপনার মতামত লিখুন