করোনা : আতঙ্কিত না হয়ে জনসচেতন হওয়ার আহবান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ, ২০২০, ১১:৩৫ রাত
করোনা : আতঙ্কিত না হয়ে জনসচেতন হওয়ার আহবান

২৪ ঘন্টা ডট নিউজ। রাউজান প্রতিনিধি : মহামারি করোনা ভাইরাসে গৃহবন্দী হতদরিদ্র পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ও জনসচেতনতায় মাস্ক বিতরণ করা হয়েছে।

২৫ মার্চ বুধবার সকালে রাউজান পৌরসভার ৬নং ওয়ার্ডে, রাউজান দলিলাবাদ ও সদর মুন্সিরঘাটাস্থ সিএনজি চালকসহ শতাধিক পরিবারের মাঝে এসব পণ্য সামগ্রী বিতরণ করা হয়।

রাউজানে মরহুম শফিকুল ইসলাম চৌধুরী ফাউন্ডেশনে উদ্যোগে এসব ত্রাণ সামগ্রী বিতরণে সার্বিক সহযোগিতা করেন রাউজান সালামত উল্লাহ্ উচ্চ বিদ্যালয়ের সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী রানা।

সাইফুল ইসলাম চৌধুরী রানা বলেন, সুস্থ-সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে সবধানতা অবলম্ব করে চলাফেরা করলে করোনাভাইরাসে থেকে মুক্তি পাওয়ার সম্ভব।

বাড়ি থেকে বের হওয়ার সময় মুখে মাস্ক ব্যবহার করুণ।করোনাভাইরাস প্রাদুর্ভাব প্রতিরোধে আতঙ্কিত না হয়ে জনসচেতন হওয়ার আহবান জানান তিনি।

২৪ ঘন্টা/নুর মোহাম্মদ রানা

Feb2
Feb2