খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রতিশ্রুতি দেওয়ার পরও কুবিতে মিললো না কাঙ্ক্ষিত পরিমাণ বাস

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১৫ জানুয়ারি, ২০২০, ৮:৪৮ অপরাহ্ণ
প্রতিশ্রুতি দেওয়ার পরও কুবিতে মিললো না কাঙ্ক্ষিত পরিমাণ বাস

কুবি প্রতিনিধিঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসন থেকে শিক্ষার্থীদের বিভিন্ন সময় বাস বৃদ্ধির আশ্বাস দিয়ে আসলেও এখনও মিলেনি সেই সোনার হরিণ নামে পরিচিত কুবির বাস।

প্রয়োজনের তুলনায় কম বাস থাকায় প্রতিদিন সাধারণ শিক্ষার্থীদের পোহাতে হয় চরম দুর্ভোগ।

বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষা বর্ষে ১৯ টি বিভাগে প্রায় ১ হাজার শিক্ষার্থী ভর্তি হলেও পরিবহণ পুলে যুক্ত হয়নি একটি বাসও। তাই শিক্ষার্থীদের পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। সাধারণ শিক্ষার্থীরা এ নিয়ে ক্ষোভ প্রকাশ করছে।

শিক্ষার্থীরা জানায়, কুবি প্রশাসন শিক্ষার্থীদের সুযোগ সুবিধা দেওয়ার ক্ষেত্রে দায়িত্বশীলতার পরিচয় দিতে পারিনি কখনও। কেন প্রতিবার আন্দোলন করতে হবে বাস বৃদ্ধির জন্য!

বাসের বিভিন্ন সমস্যা নিয়ে শিক্ষার্থীরা পরিবহন পুলে, বাস সংক্রান্ত মতামতের প্ল্যাটফরম ও ফেইসবুক পেইজে প্রতিনিয়ত অভিযোগ করলেও নিশ্চুপ ভুমিকা পালন করছে কুবি প্রশাসন।

বিআরটিসি এবং কুবি প্রশাসনের খামখেয়ালি পনায় চলছে কুবির পরিবহন সেক্টর। ফিটনেস বিহীন, নষ্ট গাড়ি পাঠিয়ে দায়সাড়া ভাবে চুক্তি রক্ষা করছে বিআরটিসি আর এ নিয়ে সাধারণ শিক্ষার্থী অভিযোগ করলেও কোন পদক্ষেপ নেয় নি পরিবহন সেক্টর। একে অপরকে দোষারোপ করেই চলেছে। ফলে সাধারণ শিক্ষার্থী তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।

বিআরটিসি বাসে বিশ্ববিদ্যালয়ের নাম থাকার কথা থাকলেও কয়েকটি ছাড়া বাকি বাসে নামের কোন চিহ্ন নেই। আর এই নামবিহীন বিআরটিসি বাসগুলোই সবচেয়ে বেশি দূর্ঘটনার শিকার হচ্ছে।

ফিটনেস বিহীন বাস জোড়াতালি দিয়েই চলছে কুবির পরিবহন সেক্টর। বিআরটিসির ভাড়ায় চালিত লাল বাস রয়েছে ১১ টি যার বেশির ভাগেরই নেই ফিটনেস, কুবির নিজস্ব বাস রয়েছে ৫ টি তার মধ্যে একটি বাস নষ্ট হয়ে পড়ে রয়েছে প্রায় ৩/৪ মাস আগ থেকে।

লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী এ এম নুর উদ্দীন হোসাইন বলেন, “বাস সংকট কুবিতে দীর্ঘদিনের। এটার জন্য স্বারকলিপি কিংবা আন্দোলনও কম হয়নি। শিক্ষার্থীদের আন্দোলন চরমে গেলে দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছিল প্রশাসন।

বিভিন্ন সময় আন্দোলন থামাতে প্রশাসন থেকে বাস বৃদ্ধির প্রতিশ্রুতি দেয়া হয়েছে। বলা হয়েছে কুবিতে আসবে ৮টি দোতলা বাস। কিন্তু আশ্বাস শুধু আশ্বাসেই রয়ে গেছ।

পরিবহন পুলের প্রশাসনিক কর্মকর্তা জাহিদুল আলম বলেন, “বাসের ট্রীপ ৫৮ থেকে ৭০ টা করা হয়েছে। বাসের সংখ্যা না বাড়লেও ট্রিপ বাড়িয়ে সমস্যা সমাধানের চেষ্টা করেছি। জনবলের অভাবে আমার একার পক্ষে পুরো দায়িত্বটা পালন করা কষ্টকর হয়ে যাচ্ছে। আমি প্রশাসনকে জনবল বাড়ানোর কথা বলেছি।

পরিবহন পুলের উপদেষ্টা মো. এমদাদুল হক বলেন,”জানুয়ারি-ফ্রেবুয়ারিতে বাসের উপর অনেক চাপ পড়ে এবং পরবর্তীতে চাপটা কমে যায়। প্রশাসন এই বিষয়টা নজরে রেখেছে। তিনটা বাস কেনার টেন্ডার আহ্বান করার কাজ শেষ হয়েছে। আপদকালীন সমস্যা সমাধানে আমরা আগামী সপ্তাহে আলোচনায় বসবো।

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরিবহন সেক্টরের সুনিদির্ষ্ট কোন নীতিমালা নেই।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…