জাতির জনকের জন্ম না হলে স্বাধীন বাংলা হতো না-ফটিকছড়িতে ইঞ্জিনিয়ার মোশারফ
২৪ ঘন্টা ডট নিউজ।ফটিকছড়ি প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন এমপি বলেছেন, জাতির জনকের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে মুজিব বর্ষের ক্ষণগননা বা কাউন্ড ডাউন শুরু হয়েছে।
আগামী ১৭ মার্চ জাতির জনকের জন্মশতবার্ষিকী পালন করা হবে। আজকের এই দিনে আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। যার জন্ম না হলে বাংলাদেশ নামক এ রাষ্টের জন্ম হতো না।
তিনি বলেন, জাতির জনকের স্বপ্নে লালিত সোনার বাংলা বিনির্মানে জাতির জনকের সুযোগ্য কন্যা মাননীয় প্রধান মন্ত্রী নিরলস কাজ করে যাচ্ছেন। বর্তমান প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নে ব্যাপক কাজ করে যাচ্ছেন। তিনিই বাংলাদেশ সেনা বাহিনীতে প্রথম নারীদের প্রবেশ করার সুযোগ করে দিয়েছেন।
জাতীয় সংসদে একটা সময়ে মাত্র ১৫টি সংরক্ষিত আসন ছিল, কিন্তু এখন সে জায়গায় ৫০ টি আসন হয়েছে। মেয়েরা এখন বিসিএস’এ অংশ নিয়ে দেশের গুরুত্বপূর্ণ পদে কাজ করছেন।
তিনি ১৮ জানুয়ারী (শনিবার) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ি নানুপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩ যুগপূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের পূণর্মিলনী উপলক্ষে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের এমপি খাদিজাতুল আনোয়ার সনি’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, উত্তরজেলা আ’লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব ফখরুল আনোয়ার, সিডিএ বোড’এর সাবেক সভাপতি সুবক্তগীন ছিদ্দিকী মক্কী, জেলা পষিদ সদস্য আখতার উদ্দীন মাহমুদ পারভেজ, উত্তরজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বখতিয়ার সাইদ ইরান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ জানে আলম, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নাজিম উদ্দীন মুহুরী, ইঞ্জিনিয়ার মুহাম্মদ হারুনুর রশীদ, সাবেক উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দীন চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান ছালামত উল্লাহ চৌধুরী শাহীন, ফটিকছড়ি পৌর মেয়র আলহাজ্ব ইসমাইল হোসেন, নাজিরহাট পৌর মেয়র এসএম সিরাজদ্দৌলা, আ’লীগনেতা সাদাত আনোয়ার সাদী, ইউপি সদস্য রুস্তম আলী, সরোয়ার উদ্দীন চৌধুরী শাহীন প্রমুখ।


আপনার মতামত লিখুন