লতিফপুর আবদুল জলিল উচ্চ বিদ্যালয়ের ২০১২ ব্যাচের ছাত্র-ছাত্রীদের মিলনমেলা অনুষ্ঠিত
সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের লতিফপুর আলহাজ্ব আবদুল জলিল উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০১২ ব্যাচের ছাত্র-ছাত্রীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল থেকে দিনব্যাপী লতিফ সাগর পাড়ে উক্ত মিলনমেলা অনুষ্ঠিত হয়।
এর আগে সকালে সকলের অংশগ্রহণে পাক্কা রাস্তার মাথা এলাকার মহাসড়ক থেকে স্কুল পযর্ন্ত আনন্দমুখর র্যালি বের হয়।
সবশেষ কবে কার সঙ্গে দেখা হয়েছে, অনেকেই তা মনে করতে পারলেন না। দুরন্তপনার সেই কৈশোর ডিঙিয়ে যখনই জীবিকার ভার পড়েছে, তখনই সবাই ছুটেছেন যে যার মতো। সময় পাল্টানোর সঙ্গে সঙ্গে পাল্টে গেছে মানুষগুলো।
কিন্তু স্মৃতিচারণায় কৈশোরের যে কথাগুলো উঠে এল, সেগুলো বড্ড চেনা। চোখে ভেসে ওঠে কৈশোরের চেনা মুখটিও।
তাই সারাদিন অনুষ্ঠানজুড়ে স্মৃতিচারণ, হাসি ও আড্ডায় মেতে ওঠেন তারা। দীর্ঘদিন পর সবাইকে একসাথে পেয়ে আনন্দে আত্নহারা হয়ে সকল দুঃখ-কষ্ট ভুলে কিছু সময়ের জন্য যেন অন্য জগতে ফিরে যায় সবাই।


আপনার মতামত লিখুন